editor
প্রকাশিত: 4:29 PM, November 30, 2021
হবিগঞ্জ প্রতিনিধি::
হবিগঞ্জ সদর ও নবীগঞ্জ উপজেলার ২১টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত দুইজনসহ মোট ২৯জন চেয়ারম্যান প্রার্থী জামানত হারিয়েছেন। নির্বাচনে সব মিলিয়ে ৯২ জন চেয়ারম্যান প্রার্থী ছিলেন।
রোববার (২৮ নভেম্বর) রাতে বেসরকারিভাবে ঘোষিত ফল পর্যবেক্ষণে এ তথ্য জানা গেছে।
ফল অনুযায়ী হবিগঞ্জ সদর উপজেলায় ৩৩ চেয়ারম্যান প্রার্থীর মধ্যে ৭ জন ও নবীগঞ্জে ৫৯ জনের মধ্যে ২২ জনই জামানত হারিয়েছেন।
জেলা নির্বাচন কর্মকর্তা মো. সাদেকুল ইসলাম বলেন, কোনো প্রার্থী নির্বাচনে প্রদত্ত ভোটের এক অষ্টমাংশের চেয়ে কম ভোট পেলে তার জামানতের টাকা বাজেয়াপ্ত হবে।
সে অনুযায়ী জামানত বাজেয়াপ্ত প্রার্থীরা হলেন- হবিগঞ্জ সদর উপজেলার এক নম্বর লোকড়া ইউপির মীর জালাল ও কয়ছর আহমেদ, দুই নম্বর রিচিতে কাজল আহমেদ, তিন নম্বর তেঘরিয়ায় মো. আবুল কাশেম ও নজরুল ইসলাম, পাঁচ নম্বর গোপায়ায় চৌধুরী মিসবাহুল বারী ও জহিরুল ইসলাম সেলিম।
নবীগঞ্জ উপজেলার দুই নম্বর বড় ভাকৈর পূর্ব ইউপিতে দিদার আহমদ, চার নম্বর দীঘলবাকে আব্দুল হান্নান চৌধুরী ও এলাওর মিয়া, পাঁচ নম্বর আউশকান্দি ইউপিতে আব্দুল হামিদ, ছয় নম্বর কুর্শিতে আবু তালিম, সামছুল হুদা চৌধুরী ও শেখ মো. আব্দুল গফুর, সাত নম্বর করগাঁওয়ে বজলুর রহমান, সাইফুল ইসলাম ও ইসহাক মিয়া, আট নম্বর নবীগঞ্জ সদর ইউপিতে খাজা শফি ওসমান খাকী চৌধুরী, মুফতি মিয়া, আতাউর রহমান ও হাফেজ কাজী রুহামা উর রশিদ, দশ নম্বর দেবপাড়ায় কুহিনুর মিয়া ও ফখরুল ইসলাম, এগারো নম্বর গজনাইপুর ইউপিতে আবুল খায়ের কায়েদ ও হাফেজ মো. আইয়ুব আলী এবং বারো নম্বর কালিয়ারভাঙ্গায় মো. হাফিজুর রহমান চৌধুরী।
নৌকা প্রতীক নিয়ে জামানত হারানো দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে করগাঁও ইউপিতে বজলুর রহমান ১ হাজার ৬৫৬ ভোট ও তিন নম্বর ইনাতগঞ্জ ইউপিতে আছাবুর রহমান পেয়েছেন ১ হাজার ৫৮২ ভোট।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন