editor
প্রকাশিত: 2:00 PM, November 21, 2021
নিজস্ব প্রতিবেদক
সিলেটে টিকটক ভিডিও বানাতে গিয়ে নগরীর কাজিরবাজার এলাকায় সুরমা নদীতে পড়ে ডুবে যাওয়া কিশোরের খোঁজ মেলেনি। টানা দুইদিন ধরে অভিযান চালিয়েও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন সিলেট সদরের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. বেলার হোসেন।
জানা গেছে, গতকাল শনিবার বেলা ২টার দিকে কাজিরবাজার সেতুতে টিকটক ভিডিও বানাচ্ছিল কয়েকজন শিশু-কিশোর। ওই সময় সেতুর রেলিংয়ে ওঠে পড়া এক কিশোর অসতর্কতায় নিচে সুরমা নদীতে পড়ে যায়। পড়ার পর সে তলিয়ে যায়।
স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা সন্ধ্যা অবধি উদ্ধার অভিযান চালান। কিন্তু পাওয়া যায়নি ওই কিশোরকে।
আজ রোববার সকাল থেকে ফের উদ্ধার অভিযান শুরু করেছে ফায়ার সার্ভিস। তবে বেলা ১২টা অবধি কোনো খোঁজ মেলেনি ওই কিশোরের। এছাড়া ওই কিশোরের পরিচয়ও জানা সম্ভব হয়নি।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন সিলেট সদরের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. বেলার হোসেন বলেন, ওই কিশোরের খোঁজে আজও উদ্ধার অভিযান চলছে। তবে তার খোঁজ পাওয়া যাচ্ছে না। তার পরিচয়ও নিশ্চিত হওয়া যায়নি।
উদ্ধার অভিযানে থাকা ফায়ার সার্ভিসের কর্মী মামুন বলেন, ‘নদীতে সামান্য স্রোত আছে। তবে এ স্রোতে কেউ বেশিদূর ভেসে যাবে না। ওই কিশোর কাল নদীতে পড়েছে। স্বাভাবিকভাবে তার বেঁচে থাকার কথা নয়। কিন্তু এখনও মরদেহ ভেসে ওঠেনি। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।’
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক