editor
প্রকাশিত: 3:15 PM, October 1, 2021
অনলাইন ডেস্ক
অবশেষে সিনেমা হলে মুক্তি পেল ত্রিভুজ প্রেমের সিনেমা ‘চোখ’। শুক্রবার (১ অক্টোবর) দেশের ৩৬টি প্রেক্ষাগৃহে শবনম বুবলী অভিনীত সিনেমাটি মুক্তি পেয়েছে।
‘চোখ’ সিনেমায় নায়িকা বুবলীর বিপরীতে অভিনয় করেছেন নিরব হোসেন ও জিয়াউর রোশান। অনামিকা মণ্ডলের চিত্রনাট্যে সিনেমাটি পরিচালনা করেছেন নবাগত আসিফ ইকবাল জুয়েল।
ত্রিকোণ প্রেমের রোমান্টিক ও অ্যাকশন থ্রিলার গল্পের সিনেমা ‘চোখ’। কয়েক মাস আগে এর শুটিং সম্পন্ন হয়েছে। রাকেশ চরিত্রে সিনেমাটিতে অভিনয় করেছেন নিরব। এছাড়া রোশনকে জয় এবং বুবলীকে দেখা যাবে রেজনি হিসেবে। একটি বিশেষ চরিত্রে রয়েছেন শহীদুজ্জামান সেলিম।
এ সিনেমার গল্পে দেখা যাবে, ধনি পরিবারের ছেলে রাকেশ (নিরব) সড়ক দুর্ঘটনায় তার দুই চোখ হারান। এরপর অপারেশন করে তার নতুন চোখ লাগানো হয়। কিন্তু নতুন চোখ নিয়ে ঘটতে থাকে নানা অদ্ভুত সব ঘটনা!
এদিকে ‘চোখ’ মুক্তির একদিন আগেই সিনেমাটির নায়ক জিয়াউর রোশান করোনা আক্রান্ত হয়েছেন। ফলে প্রেক্ষাগৃহে বসে আপাতত নিজের অভিনীত সিনেমাটি দেখা হচ্ছে না তার।
যে সব সিনেমা হলে চলবে ‘চোখ’: বসুন্ধরা সিটি, সনি, ব্লকবাষ্টার সিনেমাস, শ্যামলী, চিত্রামহল, আনন্দ, বিজিবি অডিটোরিয়াম, গীত, সৈনিক ক্লাব, নিউ গুলশান, সেনা অডিটোরিয়াম, চন্দ্রিমা, নিউ মেট্রো (নারায়ণগঞ্জ), নবীন (মানিকগঞ্জ), বর্ষা (গাজীপুর), চাঁদমহল (কাঁচপুর), পান্না (মুক্তারপুর, মুন্সীগঞ্জ), নন্দিতা (সিলেট), ঝংকার (পাঁচদোনা, নরসিংদী), সিনেমা প্যালেস (চট্টগ্রাম), সুগন্ধা (চট্টগ্রাম), সঙ্গীতা (খুলনা), লিবার্টি (খুলনা), মনিহার (যশোর), মডার্ন (দিনাজপুর), অভিরুচি (বরিশাল), পূরবী (ময়মনসিংহ), সত্যবতী (শেরপুর), শাপলা (রংপুর), চলন্তিকা (গোপালদী, নারায়ণগঞ্জ), পূর্বাশা (শান্তাহার, বগুড়া), মালঞ্চ (টাঙ্গাইল), মাধবী (মধুপুর, টাঙ্গাইল), রাজিয়া(নাগরপুর, টাঙ্গাইল), রুনা (চালাকচর, নরসিংদী), মোহন (হবিগঞ্জ), তামান্না (সৈয়দপুর)।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন