editor

প্রকাশিত: 11:44 PM, March 25, 2022

চতুর্থ বিয়েতে মত না দেওয়ায় বাবাকে মেরে রক্তাক্ত

চতুর্থ বিয়েতে মত না দেওয়ায় বাবাকে মেরে রক্তাক্ত

চতুর্থ বিয়েতে মত না দেওয়ায় বাবাকে মেরে রক্তাক্ত

নিজস্ব প্রতিবেদক
রাস্তায় প্রকাশ্যে বাবাকে মেরে রক্তাক্ত করেছেন আমেরিকা প্রবাসী ছেলে। বাবার অঢেল সম্পত্তির লোভ ও চতুর্থ বিয়েতে দ্বিমত পোষণ করায় জুম্মার নামাজ পড়ে বাড়ি ফেরার পথেই বাবার ওপর হামলা করেন ওই বখাটে ছেলে।

শুক্রবার (২৫ মার্চ) নগরের মীরের ময়দান বাংলাদেশ বেতার আঞ্চলিক কার্যালয়ের সামনের সড়কে এ ঘটনা ঘটেছে।

আহত সাবেক বন কর্মকর্তা মতলুবুর রহমান চৌধুরী সিলেট নগরের পশ্চিম পীর মহল্লার ১৪/৪০ বাড়ির বাসিন্দা। তার গ্রামের বাড়ি বিয়ানীবাজার উপজেলার দুবাগ ইউনিয়নের দক্ষিণ দুবাগে।

পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। আর অভিযুক্ত ছেলে আলমগীর চৌধুরী বাবুকে আটক করে কোতোয়ালি থানা হেফাজতে নেওয়া হয়েছে।

আহত মতলুবুর রহমান বলেন, তিনি ছেলে আলমগীর চৌধুরী বাবুর কাছে এতদিন জিম্মি ছিলেন। আজ জুম্মার নামাজ পড়তে ছেলের ব্যক্তিগত গাড়িতে চড়ে (ঢাকা মেট্টো-গ-১৯-৪৩৫২) হযরত শাহজালাল (র.) দরগাহ মাজার মসজিদে যান। নামাজ শেষে বাসায় ফেরার পথে ছেলে আলমগীর ঘটনাস্থলে তাকে গাড়িতে আটকিয়ে পরনের ফতুয়ার কলার চেপে গাড়ির ভেতরে মারধর করেন। এ ঘটনায় মাথা ও চোখের কোনা ফেটে তিনি রক্তাক্ত হন। নিজেকে বাঁচাতে তিনি গাড়ি থেকে বেরিয়ে আসতে চাইলেও পারছিলেন না। পরে আশপাশের লোকজন ও মসজিদের মুসল্লিরা এসে তাকে উদ্ধার করেন।

নিজে নিরাপত্তাহীন দাবি করে ছেলের হাত থেকে উদ্ধারে সহায়তা চেয়ে মতলুবুর রহমান বলেন, আমেরিকা প্রবাসী বখে যাওয়া তার ছেলে এ যাবত ৩ বিয়ে করেছে। আবারও সে বিয়ে করতে এসেছে। তাতে তিনি বাধা দেন। এ ছাড়াও তার সম্পত্তির লোভেও ছেলে এই নগ্ন হামলা করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃদ্ধ মতলুবুর রহমানকে তার ছেলে কলার চেপে গাড়ির ভেতর মারধর করছিল। ঘটনাটি দেখতে পেরে রাস্তার অপর পাশে অবস্থিত কিউসেট মসজিদের মুসল্লি ও পথচারিরা ছুটে এসে তাকে উদ্ধার করেন।

এ সময় তারা বৃদ্ধকে মারধরের প্রতিবাদ করলে হামলাকারী আলমগীর নিজেকে আমেরিকা পুলিশ সদস্য পরিচয় দিয়ে ভয়ভীতি দেখান। বলেন, ‘আমার কাজে হস্তক্ষেপ করলে আমেরিকা পুলিশ এসে ধরে নিয়ে যাবে’।

স্থানীয়রা বাবাকে মারধরের কারণ জানতে চাইলে আলমগীর চৌধুরী বলেন, তার বাবা দুই বিয়ে করেছেন। তিনি ছেলে হিসেবে তাকে শাসন করছিলেন। এটা নিজেদের ফ্যামিলি ম্যাটার, কাউকে নাক না গলাতে নিষেধ করেন তিনি।

পক্ষান্তরে তার বাবা উপস্থিত লোকজনকে বলেন, ‘আমি সরকারি কর্মকর্তা (ফরেস্টার) ছিলাম। আমাকে আপনারা তার হাত থেকে রক্তা করুন। সে আমাকে জিম্মি করে রেখেছিল। আমাকে মেরে ফেলতে চায়। তখন উপস্থিত লোকজন ঘটনাটি পুলিশকে জানায়।

খবর পেয়ে কোতোয়ালি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বৃদ্ধ মতলুবুর রহমানকে চিকিৎসার জন্য তার ভাতিজা নাঈম চৌধুরীর সঙ্গে হাসপাতালে পৌছে দেয়। আর আলমগীরকে আটক করে থানায় নিয়ে যায়।

সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মাহমুদ বলেন, জন্মদাতা বাবাকে মেরে ছেলে রক্তাক্ত করেছেন। বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছি। এ ঘটনায় ছেলের বাবা বাদী হয়ে মামলা দিলে পরবর্তীতে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

খোঁজ নিয়ে জানা গেছে, যুক্তরাষ্ট্র প্রবাসী আলমগীর চৌধুরী এ যাবত ৩ বিয়ে করেছেন। দেশে মেয়েদের বিয়ে করে প্রবাসে গিয়ে তালাক দিয়ে দেন। তার ছোট ভাই শিপু চৌধুরীও প্রবাস ফেরত। তিনিও এরই মধ্যে দুই বিয়ে করেছেন। আগের স্ত্রী মারা যাওয়ায় বৃদ্ধ মতলুবুর রহমানও আরেকটি বিয়ে করেছেন।

তাদের গ্রামের বাড়ি সিলেটের বিয়ানীবাজারের দক্ষিণ দুবাগ গ্রামের লোকজন বলেন, বিয়ে করে সম্ভ্রমহানি ঘটিয়ে তালাক দেওয়া তাদের নেশায় পরিণত হয়েছে। সম্প্রতি আলমগীর ও তার ভাই দেশে ফিরে আবারও বিয়ে করতে চান। এ অবস্থায় আমেরিকান পাসপোর্ট দেখিয়ে পাত্রীর সন্ধানে রয়েছেন তারা।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন