editor
প্রকাশিত: 6:40 PM, November 7, 2021
অনলাইন ডেস্ক
বিয়ে করলেন ‘চুড়ুইভাতি’খ্যাত অভিনেতা মামুনুল হক। তার স্ত্রী হাবিবা রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি বিভাগের সহকারী অধ্যাপক।
পাঁচ নভেম্বর ঘরোয়া পরিবেশে তাদের বিবাহ সম্পন্ন হয়।
জানা যায়, মামুনুল ও হাবিবা দু’জনেরই এটা দ্বিতীয় বিয়ে। এর আগে ২০১৬ সালে কমন বন্ধুদের মাধ্যমে পরিচয় হয় তাদের।
করোনার কারণে এখনো মধুচন্দ্রিমায় যাওয়ার সিদ্ধান্ত নিতে পারেননি মামুনুল-হাবিবা দম্পতি। মামুনুল জানান, ইচ্ছে আছে আসছে শীতে সুন্দরবন ঘুরে আসার।
মামুনুল অভিনীত প্রথম নাটক আনিসুল হক রচিত ও মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘চড়ুইভাতি’ (২০০২)। নাটকের মাধ্যমে অপি করিম, ইলোরা গওহরের পাশাপাশি সবার কাছে পরিচিত হয়ে ওঠেন মামুনুল। নাটকে তার ছাত্র অবস্থার ‘মানবিক টানাপড়েন’ এবং চরিত্রের সঙ্গে মানিয়ে নেওয়ার পারদর্শীতা দর্শকের মনে গেঁথে যায়।
এরপর মামুনুলকে নানা চরিত্রে অভিনয় করতে দেখা গেছে। ২০০৭ সাল পর্যন্ত ১২টির মতো নাটকে অভিনয় করেছিলেন। সম্প্রতি ‘পাতালঘর’ নামে একটি সিনেমায় অভিনয় করেছেন।
উন্নয়নকর্মী হিসেবে ব্যস্ত এই অভিনেতা দীর্ঘদিন আফ্রিকায় কাটিয়ে বর্তমানে দেশেই কাজ করছেন। বর্তমানে তিনি ইউনিসেফ-এ কর্মরত রয়েছেন। ভালো গল্প পেলে আবারও অভিনয়ে ফিরতে চান।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন