editor

প্রকাশিত: 5:23 PM, December 24, 2021

সেবামূলক মন মানসিকতা নিয়ে সবাই কাজ করলে দেশ এগিয়ে যাবে : আবু ফয়েজ খান চৌধুরী

সেবামূলক মন মানসিকতা নিয়ে সবাই কাজ করলে দেশ এগিয়ে যাবে : আবু ফয়েজ খান চৌধুরী

সেবামূলক মন মানসিকতা নিয়ে সবাই কাজ করলে দেশ এগিয়ে যাবে : আবু ফয়েজ খান চৌধুরী

6

রোটারি ডিষ্ট্রিক্ট-৩২৮২ বাংলাদেশের ডিস্ট্রিক্ট গভর্ণর, রোটারিয়ান আবু ফয়েজ খান চৌধুরী বলেছেন, মানুষের জীবনমান উন্নয়নের জন্য দূর্যোগময় সময়ে রোটারিয়ানরা অসহায় মানুষের পাশে দাড়িয়েছেন। অসহায় মানুষদের সহযোগিতার মাধ্যমে স্বাবলম্বী করে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন রোটারিয়ানরা। করোনা মহামারীতে রোগীদের পরিবহনের জন্য বিভিন্ন হাসপাতালে এ্যাম্বুলেন্স প্রদান ও হাসপাতালে আইসিইউ ভেন্টিলেটর, কিডনি ডায়লাসিস মেশিন, ইতিমধ্যে প্রদান করা হয়েছে। বিশ্বের সর্ববৃহৎ সেবামূলক স্বেচ্ছাসেবী সংগঠন রোটারি ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠালগ্ন থেকে সারা বিশ্বে পোলিও নিরোধ সহ আর্ত মানবতার সেবায় কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, দেশের মানুষের ভাগ্য উন্নয়ন ও দারিদ্র্য এবং দূর্নীতিমুক্ত দেশ গঠনে রোটারিয়ানরা সরকারের পাশাপাশি কাজ করে যাচ্ছেন। সমাজসেবা ও রাজনীতি সহ সকল ক্ষেত্রে সেবামূলক মন মানসিকতা নিয়ে সবাই কাজ করলে দেশ এগিয়ে যাবে। তিনি আরো বলেন, রোটারি ক্লাব অব সিলেট গ্রীন সিটি আর্থমানবতার সেবায় বিশেষ অবদান রেখে যাচ্ছে এর ধারাবাহিকতা ধরে রাখতে সবার প্রতি আহবান জানিয়ে রোটারি ক্লাব অব সিলেট গ্রীন সিটির রোটারিয়ানদেরকে ধন্যবাদ জানান। আগামী দিনেও রোটারিয়ানদের মানবতার কল্যানে কাজ করা আহ্বান জানান তিনি।
তিনি গতকাল (২৩ ডিসেম্বর) বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টায় রোটারি ক্লাব অব সিলেট গ্রীন সিটির গভর্নর অফিসিয়াল ভিজিট অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য উপরোক্ত কথাগুলো বলেন।
ক্লাবের প্রেসিডেন্ট রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল এর সভাপতিত্বে ও সেক্রেটারি রোটারিয়ান মো. দেলোয়ার হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন পাষ্ট ডিস্ট্রিক্ট গভর্নর রোটারিয়ান শহীদ আহমেদ চৌধুরী, পাষ্ট ডিস্ট্রিক্ট গভর্নর, ডিস্ট্রিক্ট ট্রেইনার লে: কর্ণেল অব: রোটারিয়ান আতাউর রহমান পীর, ডিস্ট্রিক্ট ফাস্ট লেডি পিপি রোটারিয়ান মুনমুন আফরোজ, লেফটেন্যান্ট গভর্নর রোটারিয়ান ডাঃ আব্দুস ছালাম, জোনাল কোর্ডিনেটর পিপি রোটারিয়ান হানিফ মোহাম্মদ, রোটারিয়ান ফয়ছল করিম মুন্না, ডেপুটি গভর্নর পিপি রোটারিয়ান সাহেদ হোসেন, পিপি রোটারিয়ান আতাউর রহমান মিলন, এসিস্ট্যান্ট গভর্নর (এসাইন) পিপি রোটারিয়ান কবিরুল ইসলাম পিএইচএফ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক এসিস্ট্যান্ট গভর্নর পিপি রোটারিয়ান মো. আনোয়ার হোসেন পিএইচএফ, চার্টার্ড প্রেসিডেন্ট পিপি রোটারিয়ান ইয়াহিয়া আহমেদ পিএইচএফ, পিপি রোটারিয়ান আব্দুর রশীদ পিএইচএফ, আইপিপি রোটারিয়ান মাহমুদ আলম এমপিএইচএফ, প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান তোফাজ্জল হোসেন, ভাইস-প্রেসিডেন্ট রোটারিয়ান মো. আলমগীর হোসেন, রোটারিয়ান মো. অলি আহমেদ পিএইচএফ, ট্রেজারার রোটারিয়ান জইন উদ্দিন, সার্জেন্ট এট আর্মস রোটারিয়ান সাইদ আহমেদ, ডাইরেক্ট কমিউনিটি সার্ভিস রোটারিয়ান জাহেদ আহমেদ, ডাইরেক্টর ভোকেশনাল সার্ভিস রোটারিয়ান আব্দুল হাকিম, রোটারেক্ট হাফিজ আহমদ সুজন, রোটারেক্ট জামান মুছা।
প্রধান অতিথি ও বিশেষ অতিথিদেরকে ক্লাবের রোটারিয়ান নেতৃবৃন্দ ফুল দিয়ে বরণ করে নেন। প্রধান অতিথি ক্লাব প্রেসিডেন্টকে ক্রেষ্ট প্রদান করেন। সভার শেষ পর্যায়ে একজন অসহায় মানুষকে ভ্যান গাড়ি ও একটি মাদ্রাসার এতিমখানায় চাল প্রদান করা হয়। ক্লাবের নতুন সদস্য হিসাবে যোগদানকারী রোটারিয়ান শিহাব উদ্দিনকে প্রধান অতিথি রোটারি পিন পরিয়ে দেন।-বিজ্ঞপ্তি

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির-এর শপথ ‎নেওয়ায় সিলেট নগরীতে ছাত্রদলের আনন্দ মিছিল

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির-এর শপথ ‎নেওয়ায় সিলেট নগরীতে ছাত্রদলের আনন্দ মিছিল

7 ‎‎গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট

স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

5 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ

নেতৃত্বে ‘ট্যাটো’ সুমন : সিলেট থেকে অপহৃত র‌্যাব সদস্যকে ফেলে দেয়া হয় হরিপুরে

নেতৃত্বে ‘ট্যাটো’ সুমন : সিলেট থেকে অপহৃত র‌্যাব সদস্যকে ফেলে দেয়া হয় হরিপুরে

6 স্টাফ রিপোর্টার: 1 এমন ঘটনা সিনেমার কাহিনীকেও হার মানায়। যেটি ঘটিয়েছে সিলেটের ট্যাটো বাহিনীর প্রধান ‘ট্যাটো’ সুমন। সিলেট থেকে

মদিনা মার্কেটে অভিযানের পরদিনই ফের অবৈধ বিদ্যুৎ সংযোগ

মদিনা মার্কেটে অভিযানের পরদিনই ফের অবৈধ বিদ্যুৎ সংযোগ

3 সিলেট নগরীর মদিনা মার্কেটের হক ম্যানসনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) অভিযানের ২৪ ঘণ্টা না পেরোতেই রাষ্ট্রীয় আইন ও বিদ্যুৎ

ধর্মপাশায় নিষিদ্ধ যুবলীগ নেতা মাঈনের রমরমা রাজত্ব

ধর্মপাশায় নিষিদ্ধ যুবলীগ নেতা মাঈনের রমরমা রাজত্ব

2 ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশে পটপরিবর্তন ঘটলেও সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় দৃশ্যপট প্রায় অপরিবর্তিত। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ম্যানেজ করে

পিয়াইনগুল হাইস্কুল এ্যালামনাই এসোসিয়েশন গঠন

পিয়াইনগুল হাইস্কুল এ্যালামনাই এসোসিয়েশন গঠন

4 পিয়াইনগুল কলিম উল্লাহ হাইস্কুলের প্রাক্তন ছাত্রদের সংগঠন পিয়াইনগুল এ্যালামনাই এসোসিয়েশন এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। 1 শুক্রবার (২১

ছাতকে শরৎ বরণে মুক্তাক্ষর ও সপ্তক সংগীত বিদ্যালয়

ছাতকে শরৎ বরণে মুক্তাক্ষর ও সপ্তক সংগীত বিদ্যালয়

2 আবহমান বাংলার ষড়ঋতুর তৃতীয় ঋতু শরৎ। এই শরৎকালকে নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে আবৃত্তি সংগঠন ছাতক শাখার মুক্তাক্ষর।ব্যবস্থাপনায় ছিল

মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনকে সিলেট জেলা ওলামা দলের ফুলেল শুভেচ্ছা

মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনকে সিলেট জেলা ওলামা দলের ফুলেল শুভেচ্ছা

5 সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামাদল সিলেট জেলার নেতৃবৃন্দ। শুক্রবার (২১ আগস্ট)

1
2