editor
প্রকাশিত: 8:17 PM, July 8, 2023
গোয়াইনঘাট প্রতিনিধি
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ এমপি বলেছেন, আওয়ামী লীগের শক্তি তৃণমূলের কর্মী ও সাধারণ মানুষ। আওয়ামী লীগের আজকের যৌথ কর্মী সভায় বিপুল মানুষের সমাগম উৎসাহ উদ্দিপনা প্রমান করে এই দলের শেকর কতটা বিস্তৃত কতটা মজবুদ।
মন্ত্রী বলেন, আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী দলের যে কোন কর্মী হতে পারে। তবে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বিশ্বাস করে যাকে মনোনয়ন দেবেন আমরা সকলেই তার পক্ষে কাজ করতে হবে। এছাড়াও মন্ত্রী সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশের উন্নয়নে নিজেদের নিয়োজিত রাখার আহবান জানান।
তিনি শনিবার (৮ জুলাই) সিলেটের গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাওঁ ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের যৌথ কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত কাজ বাস্তবায়নের জন্য বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। দেশ আজ উন্নয়নের মহাসড়কে।
নন্দিরগাওঁ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. সিরাজ উদ্দিনের সভাপতিত্বে ও ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক মিসবাহ আহমদের পরিচালনায় যৌথ কর্মী সভায় বক্তব্য রাখেন- সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য ও গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি গোলাপ মিয়া, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ইসমাইল আলী মাস্টার, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মো. ফজলুল হক, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নন্দীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস কামরুল হাসান আমিরুল, অ্যাডভোকেট জামাল উদ্দিন, ফরিদ আহমদ শামীম, সাবেক সাংগঠনিক আলী হোসেন, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক কামরুল হাসান, নন্দীরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল খালিক, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সদস্য ও নন্দীরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নাছির উদ্দিন, উপজেলা যুবলীগের আহবায়ক ফারুক আহমদ, নন্দিরগাওঁ ইউনিয়ন যুবলীগের আহবায়ক বিধান চন্দ, গোয়াইনঘাট উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য সোহান দে, যুবলীগ নেতা ও নন্দিরগাওঁ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শামীম আহমদ, আহমদ, গোয়াইনঘাট উপজেলা তাতী লীগের সাধারণ সম্পাদক শাহীন আহমদ সাবুল, ইউনিয়ন তাতীলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম, ইউনিয়ন স্বেচ্ছাসেক লীগের সাধারণ সম্পাদক সোহেল আহমদ প্রমুখ।
5 ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রলি সংকটকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা এবং প্রবাসী ও সাধারণ যাত্রীদের সাথে দায়িত্বপ্রাপ্তদের অশালীন
3 জাতিসংঘের গুরুত্বপূর্ণ ও সফল সফর সম্পন্ন করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে আন্তরিক শুভেচ্ছা ও
5 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয় অনুমোদিত সামাজিক সংগঠন ‘সুনামগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন সিলেট’-এর বার্ষিক সাধারণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন
8 সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও বেগবান করার লক্ষ্যে ‘জিয়া শিশু কিশোর সংগঠন’ সিলেট জেলা শাখার ৩৩ সদস্য বিশিষ্ট নতুন
4 ছড়ারপাড় পঞ্চায়েত কমিটির সভাপতি ও ১৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ্ব নজরুল ইসলাম মুনিম বলেছেন, মাদক, জুয়া ও কিশোর গ্যাং
3 সিলেট সদর উপজেলার ১ নম্বর জালালাবাদ ইউনিয়নে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ফের সংগঠিত করে গোপন
2 লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার (০৫ অক্টোবর) সকালে নগরীর কুমারপাড়া ঝরনারপার
6 সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবসময় দেশের সকল ধর্মাবলম্বীদের সমান অধিকার ও ধর্মীয়