editor
প্রকাশিত: 4:12 PM, January 8, 2022

নূপুর সংগীতালয়ের বর্ষপূর্তি উদযাপন
বরেণ্য সংগীতজ্ঞ ও লেখক ওস্তাদ হোসেইন আলী প্রতিষ্ঠিত সিলেট নূপুর সংগীতালয়ের ৫০তম বর্ষপূর্তি ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠান গত (৭ জানুয়ারি) শুক্রবার বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কর্মসূচীর মধ্যে ছিল, পুষ্পাঞ্জলী অর্পন, আলোচনা সভা, নুপুর তারকাদের মধ্যে পুরস্কার প্রদান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী।
অনুষ্ঠান উদযাপন কমিটির আহবায়ক রোটারিয়ান ড. আর কে ধর এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক গীতি কবি শামসুল আলম সেলিম, বিশিষ্ট মানবাধিকার ব্যক্তিত্ব মো. দেলোয়ার হোসেন খান, সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি বিশিষ্ট সাংবাদিক এম এ হান্নান, সিলেট নূপুর সংগীতালয়ের সভাপতি এডভোকেট ড. দিলীপ কুমার দাশ চৌধুরী, সিলেট জর্জ কোর্টের এপিপি এডভোকেট মামুনুর রশিদ। স্বাগত বক্তব্য রাখেন সিলেট নূপুর সংগীতালয়ের পরিচালক কন্ঠ শিল্পী তুহিন আহমেদ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব স্বপন কান্তি দাস, সিলেট জেলা পরিষদের ষাঁট লিপিকার রোটারিয়ান এ কে এম কামারুজ্জামান মাসুম, আওয়ামী লীগ নেতা হেলাল আহমদ, সময় দর্পণ এর সম্পাদক আসাদুল হক আসাদ, মিডিয়া ব্যক্তিত্ব কবি জুবায়ের আহমদ সার্জন, খালেদ জাহান চৌধুরী, কয়েছ আহমদ, মামুন হাসান ও গাংচিল বেতার শ্রুতা ক্লাবের সভাপতি শিল্পী কামরুন্নেছা সায়মা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আহমদ আলী সুহেল প্রমুখ।
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন সিলেট বিভাগে নির্বাচিত নূপুর সংগীত তারকাবৃন্দ, বিশিষ্ট বাউল শিল্পী বশির উদ্দিন সরকার, বাউল শিল্পী আব্দুল খালিক, আব্দুস ছাত্তার, বেতার শিল্পী ধীরজিৎ সিংহ, বাউল সেজু সরকার, জালালী মুনতাহা সরকার, অনোয়ারা সরকার, শিল্পী মাছুম সরকার, মাহবুবা আক্তার ঝুমু, মৌমিতা আক্তার মৌ, বাউল শিল্পী মঞ্জিল আহমদ আমিরি ও শিল্পী সংগীতা নাথ, গীতি কবি শিল্পী এম এ কাশেম সরকার, মো. ফেরদৌস মিয়া প্রমুখ। বিজ্ঞপ্তি
3 সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ও কাজীটুলা যুব সমাজের উপদেষ্টা নুরুল মুমিন চৌধুরী খোকনের দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া
7 অবশেষে সিলেটের অবহেলিত নগর পরিকল্পনা ও সুষম উন্নয়নের বহুপ্রতীক্ষিত স্বপ্ন সত্যি হতে চলেছে। রেজাউল হাসান কয়েস লোদীর হাত ধরে
1 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট
3 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ
2 স্টাফ রিপোর্টার: এমন ঘটনা সিনেমার কাহিনীকেও হার মানায়। যেটি ঘটিয়েছে সিলেটের ট্যাটো বাহিনীর প্রধান ‘ট্যাটো’ সুমন। সিলেট থেকে অপহৃত
7 সিলেট নগরীর মদিনা মার্কেটের হক ম্যানসনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) অভিযানের ২৪ ঘণ্টা না পেরোতেই রাষ্ট্রীয় আইন ও বিদ্যুৎ
6 ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশে পটপরিবর্তন ঘটলেও সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় দৃশ্যপট প্রায় অপরিবর্তিত। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ম্যানেজ করে
1 পিয়াইনগুল কলিম উল্লাহ হাইস্কুলের প্রাক্তন ছাত্রদের সংগঠন পিয়াইনগুল এ্যালামনাই এসোসিয়েশন এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (২১ আগস্ট)