editor
প্রকাশিত: 2:07 PM, March 5, 2022

মৌলভীবাজারের কমলগঞ্জে ভারত সীমান্তে তৈলংবাড়ী ত্রিপুরা পল্লীতে নেই নাগরিক সুযোগ-সুবিধা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধিঃ
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার দক্ষিণে ভারত সীমান্তবর্তী ক্ষুদ্র নৃগোষ্ঠী ত্রিপুরা জনগোষ্ঠীর ছোট একটি গ্রাম তৈলংবাড়ী ক্ষুদ্র নৃগোষ্ঠী ত্রিপুরা সম্প্রদায়ের ২২ পরিবার বসবাস করেন।
বনের ভেতরে ছোট গ্রাম সুষমানগর লিখিত নাম হলেও তৈলংবাড়ী নামেই পরিচিত। ইসলামপুর ইউনিয়ন রাজকান্দি বনের ভেতরে ভারতের ত্রিপুরা সীমান্তঘেষে কাটাতারের পাশেই ছোট গ্রাম । অনেকটা নাগরিক সুযোগ-সুবিধা নেই বালা যায়। রয়েছে বিশুদ্ধ পানির সংকট, বিদ্যুতের আলোহীন অন্ধকার। চা – বাগান পাহাড় টিলার ভিতরে দিয়ে চলাচলের একমাত্র মাটির সড়ক, বর্ষাকালে কাদায় একাকার । নেই স্বাস্থ্যসম্মত স্যানেটারি ল্যাট্রিন। শিশু-কিশোরদের লেখাপড়ার জন্যও গড়ে ওঠেনি কোনো বিদ্যালয়। প্রায় ২ কিলোমিটার পথ চলে কলাবনে প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের যেতে হয় এ যেনো এক মানবেতর জীবন যাপন । মাটি, টিন, বাঁঁশবেত, খড়ের ঘরেই তাদের বসবাস
সরেজমিনে তৈলংবাড়ী এলাকায় গিয়ে জানা যায়, ২০১১ সালের আদমশুমারি গ্রামটিতে ও ১২০ জনসংখ্যার তথ্য রয়েছে। তবে বর্তমানে ২২ পরিবারে লোকসংখ্যা প্রায় ২০০ জনলোক সংখ্যা । ছোট-বড় টিলার ভাজে-ভাজে প্রকৃতি প্রেমী ত্রিপুরা জনগোষ্ঠীর মানুষজন বসবাস করে আসছে। এই ত্রিপুরা পল্লীর হ্যাডম্যান করুনা দেববর্মা বলেন স্বাধীনতার ৫০ বছরে পেরিয়ে সুবর্ণজয়ন্তী দেশে পালিত হলেও, আমাদের পল্লীতে উন্নয়নের ছোঁয়া লাগেনি। বিশেষ করে ত্রিপুরাপল্লীতে ২২ পরিবারের লোকজন এখনো কূপের পানিতেই জলের চাহিদা পূরণ করছেন । সংসার গৃহস্থলী সকল কাজেই কূপের পানি ব্যবহার করায়, পানিবাহিত রোগে ঝুঁকি রয়েছে সব সময়ে। শুষ্ক মৌসুমে কূপের পানি শুকিয়ে নিচে নেমে যায়া, কখনো কুপ শুকিয়ে যায়। জীবন যাপনে বিশুদ্ধ সুপেয় পানির খুবই প্রয়োজন।
ত্রিপুরা পল্লীর প্রায় সবাই কৃষিকাজের জড়িত কেউবা নিজের কাজ করলেও অনেকে দৈনিক মজুরিতে শ্রমবিক্রি করে জীবিকা নির্বাহ করেন। স্বাস্থ্যসেবাও পৌছায়নি তাদের দোরগোড়ায়।
1 সিলেট বিভাগ গণদাবি পরিষদ বিয়ানীবাজার উপজেলা শাখার ১৫ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। 6 সোমবার (২১ সেপ্টেম্বর)
5 বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএফ) সিলেট বিভাগীয় শাখার উদ্যোগে জাতিসংঘ ঘোষিত ৪৫তম বিশ্ব শান্তি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
1 সিলেট জেলা ব্যাটারি চালিত থ্রি-হুইলার ইজি বাইক মিশুক শ্রমিক ইউনিয়ন (রেজি নং বাঃ জাঃ ফেঃ ৩৮)-এর বালাগঞ্জ থানা কমিটি
6 সিলেটের বিশ্বনাথে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক শান্তি দিবস-২০২৬ পালিত হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে ‘পিস
4 সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)-এর চেয়ারম্যান (অতিরিক্ত সচিব পদমর্যাদা) রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, সিলেটের পর্যটন শিল্পের বিকাশের সঙ্গে এ
3 সিলেটে বানিজ্য মেলা বন্ধের দাবি জানিয়ে জেলা প্রশাসক ও মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছে ‘ইন্ডাস্ট্রিয়ালিস অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন’ এবং
7 দুই দিনব্যাপী ‘আশিয়ান গ্রুপ সিলেট উশু চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এর সমাপনী অনুষ্ঠানে দায়িত্ব পালনের বিশেষ স্বীকৃতি ও সম্মানস্বরূপ ক্রীড়া সমন্বয়ক মো. আরিফ
4 মাদক ও কিশোর গ্যাংয়ের ভয়াবহতা থেকে তরুণ সমাজকে রক্ষা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিলেটে মানবাধিকার সংগঠন সেইভ দ্যা