editor
প্রকাশিত: 8:50 PM, December 31, 2021

কাউন্সিলের শক্তিশালী তৃনমূল বিএনপি গড়ে তোলা হচ্ছে :কামরুল হুদা জায়গীরদার
সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার বলেছেন, সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার বলেছেন, তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে হত্যার ষড়যন্ত্র করছে ফ্যাসিস্ট সরকার। দিনদিন শারীরিক অবস্থার চরম অবনতি ঘটলেও সরকার উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে বাধাঁ প্রদান করছে। তারা বেগম খালেদা জিয়ার জনপ্রিয়তাকে ভয় পায় বলেই বিনা চিকিৎসায় হত্যা করতে চায়। কিন্তু আমাদের মায়ের মতো নেত্রীর কিছু হলে আওয়ামীলীগ ছাড় দেয়া হবেনা। তারা ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষিপ্ত হবে। দেশের কঠিন সময়ে সকল স্তরের জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। শক্তিশালী তৃনমূল বিএনপি গড়ে তুলতে কাউন্সিল সহায়ক শক্তি হিসেবে কাজ করছে। এর মাধ্যমে দলের সকল স্তরে ত্যাগীদের নেতৃত্ব প্রতিষ্ঠিত হয়।
তিনি জৈন্তাপুর উপজেলার ৩নং চারিকাটা ইউনিয়ন বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক হেলাল মেম্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত কাউন্সিলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জৈন্তাপুর উপজেলা বিএনপির আহ্বায়ক এ বি এম জাকারিয়া। কাউন্সিলে সর্বসম্মতিক্রমে হেলাল উদ্দিন মেম্বারকে সভাপতি, হাফিজ জালাল উদ্দিন মেম্বারকে সাধারণ সম্পাদক ও সাইফুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে চারিকাটা ইউনিয়ন বিএনপির নতুন কমিটি গঠন করা হয়।
কাউন্সিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাহবুবুর রব চৌধুরী ফয়সল, মাহবুবুল হক চৌধুরী, বিএনপি নেতা এনায়েত উল্লাহ চেয়ারম্যান, সাবেক উপজেলা সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, উপজেলা যুবদলের আহ্বায়ক বাহারুল আলম বাহার চেয়ারম্যান। কাউন্সিলে বক্তব্য রাখেন, দরবস্ত ইউনিয়ন বিএনপির সভাপতি কুদরত উল্লাহ ভান্ডারী, জৈন্তাপুর সদর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুল আহাদ, বিএনপি নেতা মামুনুর রশীদ মামুন, হাফিজ জালাল মেম্বার, নুরুল হক, এখলাছ চৌধুরী, গোলজার আহমদ, বদরুল ইসলাম, এখলাছ উদ্দিন প্রমূখ।-বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন