editor
প্রকাশিত: 7:12 PM, July 14, 2023
জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের এর উপদেষ্টা আব্দুল্লাহ সিদ্দিকী বলেছেন, বাংলাদেশের সফল রাষ্ট্রপতি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ বাংলাদেশের উন্নয়নে ছিলেন অনন্য এক দিকপাল। তাঁর ৯ বছরের শাসনামলে মানুষ সর্বক্ষেত্রেই ছিল সুখী। তিনি বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়নসহ মানুষের কল্যাণে কাজ করে গেছেন। তার মৃত্যুতে জাতি একজন বলিষ্ট দেশপ্রেমিক নেতৃত্বকে হারিয়েছে। সেই শূণ্যতা পূরণ হবার নয়। দেশের প্রতিটি মানুষ আজ পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের শূণ্যতা অনুভব করেন। তিনি জাতীয় পার্টির সকল স্তরের নেতাকর্মীকে পল্লীবন্ধু এরশাদের নিজ হাতে গড়া জাতীয় পার্টির পতাকা তলে সমবেত হওয়ার আহ্বান জানান।
শুক্রবার (১৪ জুলাই) হযরত শাহজালাল (রহ.) মাজার প্রাঙ্গনে জাতীয় পার্টি সিলেট জেলা, মহানগর, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে সাবেক রাষ্ট্রপতি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট জেলা জাতীয় পার্টির আহ্বায়ক ও কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আলহাজ্ব সাব্বির আহমদের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলার শাখার সদস্য সচিব সাইফুদ্দিন খালেদ, কেন্দ্রীয় সদস্য হাজী মাহমুদ আলী, মহানগর জাপা নেতা সেবুল আহমদ তালুকদার, মুরাদ আহমদ শাহীন, জাহাঙ্গীর খান, রুহুল আমিন হাওলাদার, জাতীয় যুব সংহতি সিলেট জেলা শাখার আহ্বায়ক মরতুজা আহমদ চৌধুরী, যুব সংহতির মহানগর সভাপতি সুফিয়ান খান, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক আবুল কালাম তাপাদার, যুব সংহতি নেতা আব্দুল হান্নান রুমন, স্বেচ্ছাসেবক পার্টি নেতা সুমন আহমদ। এছাড়াও জাতীয় পার্টি সিলেট জেলা, মহানগর, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মরহুম পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন সিলেট মহানগর জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান বারাকাত। বিজ্ঞপ্তি
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন
সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের
বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়