editor
প্রকাশিত: 6:02 PM, July 29, 2021
মৌলভীবাজার জেলা প্রতিনিধি::
মৌলভীবাজারে করোনায় আক্রান্ত হয়ে একই পরিবারের আপন ভাই-বোন সহ ৪ জন ও উপসর্গ নিয়ে ১ জন সহ ৫ জনের মৃত্যু হয়েছে।
করোনায় মৃত্যুবরণকারীরা হলেন, শ্রীমঙ্গলের মির্জাপুর এলাকার একই পরিবারের ছোট ভাই বেনু ভট্টাচার্য্য (৬২) গত রাত সাড়ে ১২ টার দিকে মারা যান। ওই রাত ৪ টার দিকে বড় বোন শীলা ভট্টাচার্য (৭৫)। মারা যান। তারা করোনায় আক্রান্ত হলে সিলেটের একটি হাসাপাতালে আইসিইউ তে ৭ দিন ছিলেন।
অবস্থার কোন উন্নতি না হওয়ায় ২৮ জুলাই সন্ধ্যায় বাড়ি ফিরেন। মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে করোনায় ২ জনের মৃত্যু হয়েছে। করোনা উপসর্গ নিয়ে ভোর ৫টায় শ্রীমঙ্গলের সিরাজনগর গ্রামের আলেয় খাতুন (৩৫) ও সকাল সাড়ে ৭টায় করোনায় রাজনগর উপজেলার সাকেরা চা বাগান এলাকার মিনতি দেব (৬০) মারা যান।
এদিকে ভোর সাড়ে ৬টায় কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নের দক্ষিণভাগ এলাকার জয়নাল মিয়া (৪৩) করোনায় সিলেটের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
গত ২৪ ঘণ্টায় জেলায় করোনা শনাক্ত হয়েছেন আরও ৯১ জন।
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে মৌলভীবাজার জেলার ১৯৯ জনের নমুনা পরীক্ষায় পাঠালে ৯১ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪৫ দশমিক ৭৩ শতাংশ।
বৃহস্পতিবার (২৯ জুলাই) সিভিল সার্জন অফিসের কোভিড-১৯ কোয়ারেন্টাইন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
নতুন শনাক্ত ৯১ জনের মধ্যে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের ৯ জন, জুড়ীর ৫ জন, শ্রীমঙ্গলের ১৮ জন, কমলগঞ্জের ৭ জন, বড়লেখার ২৮ জন, কুলাউড়ার ২০ জন, রাজনগরের ৪ জন।
এ নিয়ে জেলায় ৫ হাজার ১৯৮ জনকে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে।
জেলা সিভিল সার্জন ডাঃ চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ জানান, গত ২৪ ঘন্টায় ১৯৯ টি নমুনা পরীক্ষায় পাঠালে ৯১ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা অনুযায়ী আক্রান্তের হার ৪৫.৭৩ শতাংশ।
এ পর্যন্ত জেলায় ৫,১৯৮ জনের শরিরে করোনা সনাক্ত হয়। সুস্থ হয়েছেন ৩,৫৮৩ জন। হাসপাতালের করোনা ইউনিটে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৬৭ জন।
সরকারী হিসেবে করোনায় আক্রান্ত হয়ে জেলায় মৃত্যুবরণ করেন ৫৬ জন। তবে করোনায় আক্রান্ত মৃত্যুবরণকারী পরিবারের সদস্য ও স্থানীয় জনপ্রতিনিধি থেকে প্রাপ্ত তথ্যে বে-সরকাররি হিসেবে জেলার বাহিরে চিকিৎসা নিতে গিয়ে মোট করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৮৭ জন।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/২৯/জুলাই/২০২১/রেদওয়ান
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে