editor
প্রকাশিত: 4:13 PM, September 27, 2021
নিজস্ব প্রতিবেদক
মৌলভীবাজারের জুড়ীতে নিখোঁজের ৮ ঘন্টা পর নদী থেকে ৭ বছর বয়সের শিশু লিমন আহমদের লাশ উদ্ধার করা হয়েছে।
ঘটনাটি রোববার রাত সাড়ে ৯ টায় উপজেলার সাগরনাল ইউনিয়নের রানীমুরা নামক স্থানে জুড়ী নদীতে ঘটেছে।
পরিবার সূত্রে জানা যায়, উপজেলার জায়ফরনগর ইউনিয়নের মনতৈল (বজিটিলা) গ্রামের বাসিন্দা রিক্সা চালক আব্দুস ছালামের পুত্র লিমন আহমদ (৭) প্রতিদিনের মত অন্যান্যদের সাথে বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দুরে রানীমুরায় বর্ষি নিয়ে মাছ ধরতে যায়। পরে তাকে আর খুঁজে পাওয়া যায় নি। সারাদিন খুঁজে সন্ধ্যায় এলাকায় মাইক যোগে নিখোঁজ সংবাদ প্রচার হলে অপর এক শিশু দুই টার দিকে লিমনকে নদীতে নামতে দেখেছে বলে জানায়। এ কথার সূত্র ধরে স্থানীয় লোকজন নদীতে নেমে খোঁজতে থাকেন। এক পর্যায়ে রাত সাড়ে ৯টায় নদীর গভীরে পাথরের নিচ থেকে লিমনের লাশ উদ্ধার করা হয়। লিমন স্থানীয় কে.বি এহিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয়রা জানান, জুড়ী নদীর রানীমুরা নামক স্থানে ভাঙ্গন ঠেকাতে প্রচুর পাথর ফেলা হয়েছে। বর্ষাকাল ছাড়া বছরের বাকী সময় প্রচুর নারী-পুরুষ-শিশু সেখানে বর্ষি দিয়ে মাছ ধরে থাকেন। লিমনও মাছ ধরতে যেত। ধারণা করা হচ্ছে, পানির নিচে পাথরে বর্ষি আটকে থাকায় সেটা ছুটাতে সে পানিতে নেমেছিল। সেখানে হয়তো বড় পাথরের চিপায় সে আটকা পড়েছিল।
জায়ফরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাছুম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/২৭/সেপ্টেম্বর/২০২১/রেদওয়ান
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে