editor
প্রকাশিত: 5:29 PM, September 20, 2021
অনলাইন ডেস্ক
বলিডে অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন তামিল মহাকাব্যিক সিনেমা ‘পন্নিইন সেলভান’-এর শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন। সিনেমাটি নির্মাণ করছেন খ্যাতনামা নির্মাতা মণি রত্নম।
এবার জানা গেল সিনেমাটি মুক্তির সময়।
ভারতীয় সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, আসছে বছর অর্থাৎ ২০২২ সালের গ্রীষ্মে মুক্তি পাবে সিনেমাটির প্রথম পর্ব!
রোববার (১৯ সেপ্টেম্বর) ইনস্টাগ্রামে সিনেমার একটি নতুন পোস্টার শেয়ার করেন ঐশ্বরিয়া রাই বচ্চন। সেখানেই আসছে বছর সিনেমাটির মুক্তির ইঙ্গিত দেন অভিনেত্রী।
গেল সপ্তাহের শুরুতেই তামিলনাড়ুর পোল্লাচিতে সিনেমাটির শেষ লটের শুটিং শুরু হয়। এরপর শুক্রবার কয়েকটি প্যাচওয়ার্ক দৃশ্যের মধ্যদিয়ে শেষ হয় ‘পন্নিইন সেলভান’ সিনেমার শুটিং।
‘পন্নিইন সেলভান’ কালকি কৃষ্ণমূর্তির ইতিহাস ভিত্তিক তামিল উপন্যাসের উপর ভিত্তি করে নির্মিত হচ্ছে। এতে দ্বৈত চরিত্রে অভিনয় করছেন ঐশ্বরিয়া। এই সিনেমায় তাকে নন্দিনী ও মন্দাকিনী দেবীর চরিত্রে পর্দায় দেখা যাবে।
ঐশ্বরিয়া ছাড়াও ‘পন্নিইন সেলভান’ সিনেমায় আরও অভিনয় করছেন বিক্রম কার্তি, ত্রিশা কৃষ্ণন, প্রকাশ রাজ, জয়রামসহ আরও অনেকে।
এর আগে ঐশ্বরিয়াকে সবশেষ পর্দায় দেখা গেছে ২০১৮ সালে ‘ফ্যানি খান’ সিনেমার মাধ্যমে। সিনেমাটি নির্মাণ করেন অতুল মাঞ্জরেকার। এতে ঐশ্বরিয়ার সহ-অভিনেতা ছিলেন রাজকুমার রাও এবং অনিল কাপুর।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/২০/সেপ্টেম্বর/২০২১/রেদওয়ান
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন