editor
প্রকাশিত: 7:14 PM, October 26, 2022

জৈন্তাপুরে রাইছ মিলে ডাকাতি : গার্ডকে বেধে রেখে চাল লুট
জৈন্তাপুরে রাইছ মিল গার্ডকে বেধে রেখে চাল লুট করেছে অজ্ঞাতনামা ডাকাত দল। গত ২৫ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার চিকনাগুল ইউনিয়নের পানিছড়াস্থ এফ্রাম সেমিঅটো রাইছ মিলে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার চিকনাগুল ইউনিয়নের পানিছড়াস্থ এফ্রাম সেমিঅটো রাইছ মিলে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ৬/৭ জনের এক দল ডাকাত মিলের গার্ড (প্রহরী) আব্দুল মান্নানের হাত পা ও চোখ বেধে রেখে ৩২ বস্তা চাল নিয়ে যায়।
এফ্রাম সেমিঅটো রাইছ মিলের সত্ত্বাধিকারী ফুয়াদ আহমদ জানান, অজ্ঞাতনামা ডাকাত দল কর্তৃক মিলে চাল লুটের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখতে পাই, ৩২ বস্তা চাল নেয়ার পর অবশিষ্ট চালের বস্তাগুলো এলোমেলো অবস্থায় পড়ে আছে। লুটকৃত চালের বাজার মূল্য ১ এক লক্ষ ২ হাজার টাকা। আমি এ সময় আমার কর্মচারী সহ আশপাশের লোকজনকে ডেকে এনে ঘটনাটি অবগত করি।
খবর পেয়ে জৈন্তাপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় অভিযোগ দায়ের এর প্রস্তুতি চলছিল।
এ ব্যাপারে আলাপকালে জৈন্তাপুর মডেল থানার সাব ইন্সপেক্টর হাফিজ বলেন, মাল লুট হয়েছে সত্যি। তবে কেবা-কারা নিয়েছে তা জানা যায়নি। অভিযোগ পেলে এ ব্যাপারে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।
উল্লেখ্য, গত ৬ অক্টোবর এফ্রাম সেমিঅটো রাইছ মিল থেকে ২৩ বস্তা চাল চুরি হয়। এ ব্যাপারে রাইছ মিল মালিক ফুয়াদ আহমদ মিলের কেয়ারটেকার আব্দুল মান্নান সহ ২/৩জনকে অজ্ঞাতনামা করে জৈন্তাপুর মডেল থানায় অভিযোগ দায়ের করেন। বিজ্ঞপ্তি
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই