editor
প্রকাশিত: 7:41 PM, June 22, 2023
টানা ৩য় বারের মতো নির্বাচিত ২৬ নং ওয়ার্ডের ঠেলাগাড়ি প্রতীকের কাউন্সিলর প্রার্থী রোটারিয়ান তৌফিক বকস্ লিপন ২৬ নং ওয়ার্ডের সর্বস্তরের সাধারণ মানুষ ও ওয়ার্ডের সকল মা, ভাই, বোনসহ সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি এক প্রেস বার্তায় বলেন, আমার বাবা মা নেই, তারপরও আমি এতিম নই, কারণ ২৬ নং ওয়ার্ডের প্রত্যেক বাবা ও মায়ের সন্তান আমি। ২৬ নং ওয়ার্ডের কদমতলী, ঝালোপাড়া, ভার্থখলা ও সাধুরবাজারের পঞ্চায়েতগণ ও মুরব্বীদের কাছে আমি চিরঋনি। আমার নির্বাচনি প্রচার ও প্রচারণায় ২৬ নং ওয়ার্ডের তরুণ ও যুব সমাজ যে ভুমিকা পালন করেছেন, তাদের আমি ধন্যবাদ জানিয়ে ছোট করবো না। আমি তাদের ভালোবাসার ঋণ কোনোদিন শোধ করতে পারবো না। আমি ঋণি আমার প্রবাসে থাকা সকল আপনজনদের কাছে। তারা প্রবাসে থেকে ও আমার জন্য সোশ্যাল মিডিয়ার বদৌলতে আমাকে সমর্থন জানিয়েছেন। আমি কারো একক নাম ধরে কৃতজ্ঞতা জানাতে পারবো না। কারণ আমি ২৬ নং ওয়ার্ডবাসীর। আমি চার এলাকার শ্রদ্বেয় মুরব্বীয়ান ও পঞ্চায়েতগণের সমর্থিত প্রার্থী ছিলাম। আমার নির্বাচনের শুরু থেকে শেষ পর্যন্ত যারা রাতদিন বিরামহীন পরিশ্রম করেছেন,তাদের প্রতি আমার হৃদয় উজার করা ভালোবাসা রহিল। আমি সবার কাছে দোয়া ও ভালোবাসার মানুষ হয়ে বেচেঁ থাকতে চাই। আমি চাই ২৬ নং ওয়ার্ডের অবশিষ্ট যে কাজ রয়েছে, তা সুষ্ট ও সুন্দরভাবে সম্পন্ন করা। আমি আমার বাকি জীবন আমার মেধা ও শ্রম দিয়ে ওয়ার্ডবাসীর সেবা করে যেতে চাই ।
উল্লেখ্য সিলেট সিটি কর্পোরেশনের ২১শে জুনের নির্বাচনে বিপুল ভোটে ঠেলাগাড়ি প্রতীক নিয়ে নির্বাচনে জয়লাভ করেন রোটারিয়ান তৌফিক বকস্ লিপন। রোটারিয়ান তৌফিক বকস্ লিপন, একজন সমাজসেবী ও মানবপ্রেমী। অসহায় নীপিড়িত মানুষের কল্যাণে কাজ করা এ মানুষটি নিজেকে বিলিয়ে দিয়েছেন মানবসেবায়। সিলেটের দক্ষিণ সুরমা কেন্দ্রীক সিলেট সিটি কর্পোরেশনের ২৬ নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী বকস্ পরিবারের সন্তান রোটারিয়ান তৌফিক বকস্ লিপন। পরিবারের সবাই বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের সাথে জড়িত থাকলেও রোটারিয়ান তৌফিক বকস্ লিপনকে তার পরিবারের সদস্যরা এলাকার মানুষের সেবা করার জন্য ছেড়ে দেন। রোটারিয়ান তৌফিক বকস্ লিপনের নিজ জন্মস্থান কদমতলীর পঞ্চায়েত গনের অনুমতি নিয়ে প্রথম কাউন্সিলর হিসেবে নির্বাচিত হন। পরবর্তীতে পূনরায় তিনি ২৬ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে নির্বাচিত হন। বিগত ১০ বছর ধরে তিনি একাধারে ছিলেন কাউন্সিলর, প্যানেল মেয়র ১ ও বেশ কয়েকবার ভারপ্রাপ্ত মেয়র। বিগত ১০ বছরে গোটা ২৬ নং ওয়ার্ডের পাড়া মহল্লার রাস্তা ঘাট এমন কি সাধারণ বাসিন্দাদের বাড়ির উঠান পর্যন্ত পাকা করে দেন তিনি। বয়স্ক বিধবা প্রতিবন্ধী ও মাতৃত্বকালীন শিশু ভাতা ও তিনি প্রদান করেছেন সমান তালে। ওয়ার্ডের কদমতলী, ঝালোপাড়া,ভার্থখলা,সাধুরবাজার,
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন