editor

প্রকাশিত: 3:47 PM, June 25, 2023

সুনামগঞ্জে কমছে পানি, কাটছে বন্যার আতঙ্ক

সুনামগঞ্জে কমছে পানি, কাটছে বন্যার আতঙ্ক

সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের আকাশ থেকে কালো মেঘ কেটে গিয়ে গত ৩দিন যাবত দেখা দিয়েছে সোনালী রৌদ্র। ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের পানি কম আসার ফলে কমতে শুরু করেছে নদ-নদী পানি। একারণে পুরো জেলা বাসীর মাঝে স্বস্তি ফিরেছে। এবং হাওরবাসীর মাঝে কেটেছে বন্যার আংতক। তবে জেলার হাওরগুলো পানিতে ভরপুর।

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে- গত ৪৮ ঘন্টায় জেলায় মাত্র ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সুনামগঞ্জ সদরের সুরমা নদীর পানি ২১ সেন্টিমিটার হ্রাস পেয়ে বিপৎসীমার ৪৯ সেন্টিমিটার নিচে ৭.৩১ মিটার প্রবাহিত হচ্ছে। এদিকে ছাতক উপজেলায় ১৪ সেন্টিমিটার কমলেও এখনো বিপদসীমার ৮০ সেন্টিমিটার ওপরে ৮.৯১ মিটার সমতলে প্রবাহিত হচ্ছে। তবে আগামী কয়েকদিন ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস না থাকায় বন্যার শঙ্কা নেই বলে জানা গেছে।

এদিকে জেলার সুনামগঞ্জ-তাহিরপুর সড়কের আনোয়ারপুর ব্রিজ সংলগ্ন সড়ক ও এসড়কের বিশ^ম্ভরপুর উপজেলার শক্তিয়ারখলা ১০০ মিটার থেকে পানি সড়ে গেছে। ফলে কোন প্রকার ঝুকি ছাড়া যানবাহন স্বাভাবিক নিয়মে চলাচল করছে। কিন্তু এখনো পানি কমেনি তাহিরপুর-বাদাঘাট সড়কে। এসড়কের পোছনা থেকে পাতারগাঁও পর্যন্ত বিভিন্ন ভাংগা স্থান পানিতে ডুবে রয়েছে। একারণে নৌকা দিয়ে মোটর সাইকেল ও মানুষ পারাপার হতে হচ্ছে। এছাড়াও জেলার দিরাই, শাল্লা, ধর্মপাশা, মধ্যনগর, জগন্নাথপুর, দোয়ারাবাজার, জামালগঞ্জ ও শান্তিগঞ্জসহ অন্যান্য উপজেলার নিন্মাঞ্চলের গ্রামীন রাস্তাঘাট পানিতে ডুবে রয়েছে। তবে এই পানি বর্ষাকাল শেষ না হওয়া পর্যন্ত কমবে না। কারণ জেলার হাওর এলাকার গ্রামীন সড়কগুলো বর্ষার ৪ থেকে ৫ মাস পানির নিচেই থাকে। এজন্য বর্তমানে হাওর এলাকার জনসাধারণের যাতায়াতের প্রধান মাধ্যম হয়েছে ইঞ্জিন চালিতো ছোট-বড় নৌকা। এছাড়া বিকল্প কোন রাস্তা না থাকার ফলে ঝুকি নিয়ে নৌকা দিয়েই একস্থান থেকে অন্যস্থানে যাতাযাত করতে হচ্ছে।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার বলেন- গতকাল ও আজকে বৃষ্টি কম হওয়ায় নদীর পানি কমতে শুরু করেছে। আগামী কয়েকদিন ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস না থাকায় বন্যার আশঙ্কা নেই। তবে ভারতের চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত অব্যাহত থাকে তাহলে নদী পানি বৃদ্ধি পেতে পারে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক