editor

প্রকাশিত: 7:41 PM, July 7, 2023

দেশে লক্ষ লক্ষ শিক্ষিত ও মেধাবী তরুণ আজ কর্মহীন থাকায় হতাশাগ্রস্ত : কাইয়ুম চৌধুরী

দেশে লক্ষ লক্ষ শিক্ষিত ও মেধাবী তরুণ আজ কর্মহীন থাকায় হতাশাগ্রস্ত : কাইয়ুম চৌধুরী

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সর্বক্ষেত্রে সরকারের ভয়াবহ দুর্নীতি ও দলীয়করণে কারনে দেশের তরুণ সমাজ আজ দিশেহারা। ২০১৪ ও ২০১৮ সালে যারা নতুন ভোটার হয়েছিলেন সেই তরুণরা নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। বিসিএস সহ সরকারী চাকুরীতে যোগ্যতার ভিত্তিতে নির্বাচিত হওয়ার পর প্রার্থীর আত্মীয়স্বজন বিরোধী মতের হলে তাদেরকে চূড়ান্ত নিয়োগ দেয়া হচ্ছেনা। দেশে লক্ষ লক্ষ শিক্ষিত ও মেধাবী তরুণ আজ কর্মহীন হয়ে হতাশাগ্রস্ত। আমাদের এই মেধাবী তরুণদের বাঁচাতে হবে। এই পরিস্থিতিতে একটি দেশ চলতে পারে না। দেশের তরুণ সমাজ আজ জেগে উঠেছে। আাগামী ৯ জুলাই সিলেটের সর্বস্থরের তরুণরা সরকারের প্রতি অনাস্থা জানাবে। দেশকে এই ভয়াবহ পরিস্থিতি থেকে মুক্ত করতে হলে রাজপথে আন্দোলন সংগ্রামের মাধ্যমে এই ফ্যাসিস্ট সরকারকে ক্ষমতা থেকে বিতাড়িত করতে হবে।

শুক্রবার বিকেলে আগামী ৯ জুলাই সিলেটে তারণ্যের সমাবেশ সফল করতে দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির উদ্যোগে ক্বীন ব্রীজের দক্ষিণপ্রান্তে প্রচার মিছিল ও লিফলেট বিতরণ পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে দক্ষিণ সুরমার মারকাজ পয়েন্ট থেকে প্রচার মিছিল ও লিফলেট বিতরণ শুরু হয়।

দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি হাজী শাহাব উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কোহিনুর আহমদের সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশে প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী।

সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, এই সরকার সর্বক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিয়েছে। ২০০৮ সালের নির্বাচনের আগে তারা ঘরে ঘরে চাকুরী দেবে বলে তরুণ ভোটারদের সাথে প্রতারণা করে ক্ষমতা দখল করেছিল। কিন্তু বাস্তবতা হচ্ছে এই সাড়ে ১৪ বছরে সরকার দলের কর্মী ব্যাতিত কোন মেধাবী তরুণ চাকুরী পায়নি। কর্মসংস্থান না হওয়ায় দেশের তরুণ সমাজ আজ হতাশার সাগরে নিমজ্জিত। তাই দেশে চলমান ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে তরুণ সমাজকেই বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে।

এসময় উপস্থিত ছিলেন- ইকবাল বাহার চৌধুরী, গোলাম রাব্বানী,  তাজরুল ইসলাম তাজুল, আনোয়ার হোসেন মানিক, ওয়াহিদুজ্জামান চৌধুরী সুফি, এড. মোস্তাক আহমদ, জালাল খান, মাহবুব আলম, মনিরুল ইসলাম তুরন, শাহীন আলম জয়, আলাউদ্দিন আলাই, সুমেল আহমদ চৌধুরী, আব্দুল লতিফ খাঁন, বদরুল ইসলাম জয়দু,জিলা মিয়া মেম্বার,আজমল আলী, হাজী আসাদ উদ্দিন, অলিউডর রহমান অলি,এনামুল হক ইকবাল, আপ্তাব উদ্দিন, ছৈইল মিয়া, ডাঃ এনামুল হক, আব্দুল হাই  মাসুক, মাসুম আলম, আফতাব উদ্দিন, আশরাফুল আলম বাহার, আব্দুল মালিক মল্লিক, সাহেদুল ইসলাম বাচ্চু, আমিনুর রহমান চৌধুরী সিফতা, এনামুল হক মাক্কু, ময়নুল ইসলাম মঞ্জু ,ইসলাম উদ্দিন, সুহেল ইবনে রাজা, আনোয়ারুল ইসলাম, শাহ আলম, সাইফুল ইসলাম সেফুল, ফয়জুর রহমান বিলাল, সাদেক আহমদ, মো. শামীম আহমদ, আব্দুল মজিদ, পাবেল রহমান, দিলোয়ার হোসেন, রায়হানুল হক, মাসুম মেম্বার, মোঃ আশিক, আসাদ মিয়া রুকন, ওলিউর রহমান, আব্দুল খালিক, রুশন মিয়া, বদরুল ইসলাম, মাসুম পারভেজ, সুমন আহমদ বিপ্লব, হেলাল আহমদ মামুন, আলী মেম্বার, নাহিদ মিয়া, রিফল আহমদ, আল আমিন, জুয়েল আহমেদ, নাছিম আহমদ, ফয়সাল আহমদ, আখতার হোসেন, রাসেল আহমেদ, সৈয়দ সাইফুর রহমান, নাসিম আহমদ, এনামুল হক, শামীম আহমদ মাসুম, রায়হান আহমেদ, লায়েক আহমদ, জাহেদ আহমদ, ইমরান নীল, ফয়জুর রহমান প্রমুখ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের

এয়ারপোর্ট থানা পুলিশের সামনেই ঘুরছেন ৪ মামলার আসামি আলাই

এয়ারপোর্ট থানা পুলিশের সামনেই ঘুরছেন ৪ মামলার আসামি আলাই

বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়