editor
প্রকাশিত: 3:55 PM, September 29, 2023
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
সুনামগঞ্জের দোয়ারাবাজারে পুলিশের পৃথক অভিযানে ৩৬ বস্তা ভারতীয় চিনিসহ আব্দুর রহমান নামে একজন চোরাকারবারিকে আটক করা হয়েছে ।
আটক চোরাকারবারি আব্দুর রহমান(৫৫) বাংলাবাজার ইউনিয়নের পালইছড়া গ্রামের রুছমত আলী’র পুত্র।
পুলিশ সুত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) রাত এগারোটায় ছাতক সার্কেলের সহকারী পুলিশ সুপার রণজয় চন্দ্র মল্লিক ও দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ বদরুল হাসানের নেতৃত্বে এসআই মোহাম্মদ আবুল বাশার, এসআই এনামুল হক মিঠু সঙ্গীয় ফোর্সের সহায়তায় উপজেলার বাংলাবাজার ইউনিয়নের ভাওয়ালীপাড়া গ্রামের জালাল উদ্দীন’র বসতবাড়িতে অভিযান চলিয়ে ২৪ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করে। এসময় চোরাকারবারি জালাল উদ্দিন পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
অপরদিকে গোপন সংবাদের ভিত্তিতে বাংলাবাজার ইউনিয়নের পিয়াজপট্টিতে একটি দোকানে ১২ বস্তা ভারতীয় চিনিসহ আব্দুর রহমানকে আটক করে। পৃথক দুই অভিযানে উদ্ধারকৃত ৩৬ বস্তা (১৭৫০ কেজি) চিনির বাজার মূল্য ১ লক্ষ ৭৭ হাজার ৫ শত টাকা।
দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) বদরুল হাসান জানান, আটককৃত চোরাকারবারি আব্দুর রহমান ও পলাতক আসামী জালাল উদ্দীন পরস্পর যোগসাজসে চোরাচালানের মাধ্যমে বাংলাদেশে আনা ভারতীয় চিনি বিক্রির উদ্দেশ্যে নিজেদের কাছে রাখায় তাদের বিরুদ্ধে দোয়ারাবাজার থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীকে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়