admin

প্রকাশিত: 10:02 PM, September 8, 2025

দেশের স্থিতিশীলতা প্রতিষ্ঠায় দ্রুত জাতীয় নির্বাচনের বিকল্প নেই : ড. এনামুল হক চৌধুরী

বিয়ানীবাজার চারখাইয়ে বিএনপি অঙ্গ-সংগঠনের জনসভা

দেশের স্থিতিশীলতা প্রতিষ্ঠায় দ্রুত জাতীয় নির্বাচনের বিকল্প নেই : ড. এনামুল হক চৌধুরী
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, বিএনপির কেন্দ্রীয় ফরেইন অ্যাফেয়ার্স টীমের সদস্য ও সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী বলেছেন, আওয়ামী ফ্যাসিবাদী শাসনের পতনের এক বছরেও দেশে কাংখিত স্থিতিশীলতা প্রতিষ্ঠা সম্ভব হয়নি। যা জাতির জন্য দুঃখনজনক। প্রশাসন থেকে শুরু করে সকল স্তরে এবং দেশের সর্বত্র অরাজকতা বিরাজ করছে। একটি শক্তিশালী গণতান্ত্রিক সরকার ছাড়া দেশে স্থিতিশীলতা প্রতিষ্ঠা সম্ভব নয়। তাই অন্তর্বর্তীকালিন সরকার ঘোষিত সময়ের মধ্যে জাতীয় নির্বাচনের বিকল্প নেই। অন্যথায় ফের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পথ বাধাগ্রস্ত হবে।

তিনি বলেন, বিএনপি গণতন্ত্রকে সুসংগত করে জনগণের অধিকার জনগণের কাছে ফিরিয়ে দিতে চাই। সকল বৈষম্য দূর করে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে চায়। আমাদের নেতা তারেক রহমান রাষ্ট্র সংস্কারের যে ৩১ দফা রূপরেখা প্রণয়ন করেছেন। সেই ৩১ দফার পক্ষে গণতন্ত্রকামী মানুষের ব্যাপক সমর্থন সৃষ্টি হয়েছে। দেশে ৩১ দফার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। আগামী ফেব্রুয়ারীতে নির্বাচনের বানচালের যে কোন ষড়যন্ত্র সম্মিলিতভাবে রুখে দিতে হবে। তারেক রহমানের নেতৃত্বে আগামীতে বিএনপির সরকার গঠন হবে।

তিনি সোমবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিয়ানীবাজার উপজেলার চারখাই পশ্চিমবাজারে চারখাই ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠন আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি শিপুল আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ছায়েক আহমদ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত জনসভায় বিয়ানীবাজার উপজেলা, চারখাই ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণীপেশার বিপুল সংখ্যক জনতা উপস্থিত ছিলেন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক তাতি বিষয়ক সম্পাদক ও  বিয়ানীবাজার উপজেলা বিএনপির সহ সভাপতি অহিদ আহমেদ তালুকদার, সিলেট মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল ফাত্তাহ বকসী, মহানগর বিএনপির সাবেক সদস্য এমরান আহমেদ, বিএনপি সৌদী আরব জেদ্দাহ  আঞ্চলিক শাখার সাংগঠনিক সম্পাদক সেলিম আহমদ চৌধুরী, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক লিটন আহমদ, শেওলা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ফখরুল ইসলাম, সাবেক ছাত্রদল নেতা শামেল আহমেদ চৌধুরী, বিয়ানীবাজার উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক এম এ সামাদ তাফাদার বাবেল, চারখাই ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আতাউর রহমান, চারখাই ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রুহুল আমিন খন্দকার, চারখাই ইউনিয়ন ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি জামাল উদ্দিন, ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জিলাল আহমদ চৌধুরী ও ছাত্রদল নেতা আজাদুর রহমান রানা প্রমূখ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে