admin
প্রকাশিত: 2:12 PM, September 23, 2026
স্টাফ রিপোর্টার:
সিলেটের জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলায় সুরমা নদীর তীরবর্তী বিস্তীর্ণ এলাকায় ইজারার দোহাই দিয়ে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব চলছে। মাত্র ২.৪৫ একর আয়তনের ‘সুরমা নদী (নওয়াগাঁও)’ বালুমহালকে সাইনবোর্ড হিসেবে ব্যবহার করে পুরো নদীজুড়ে পরিবেশ বিধ্বংসী তাণ্ডব চালাচ্ছে ‘ডিপজল মিজান’ নামে পরিচিত মিজানুর রহমান ও হাবিবুল্লাহ সিন্ডিকেট। ইজারাদার হিসেবে ছাতকের চন্দন তালুকদারের নাম থাকলেও নেপথ্যে থেকে মূল নিয়ন্ত্রণ করছেন এই দুই চক্রপতি। নদীভাঙনে ইতোমধ্যে ধ্বংসের মুখে পড়েছে স্থানীয় ঘরবাড়ি, কৃষিজমি ও হাটবাজার। একই সাথে এই অন্যায়ের প্রতিবাদ করায় স্থানীয় বাসিন্দা ও প্রবাসীদের মিথ্যা মামলায় ফাঁসিয়ে হয়রানির গুরুতর অভিযোগ উঠেছে।
সরকারি নথি সূত্রে জানা যায়, জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়ন ভূমি অফিসের অধীন ‘সুরমা নদী (নওয়াগাঁও)’ বালুমহালের মোট আয়তন মাত্র ২.৪৫ একর (বিএস দাগ নং ৬৬২)। ১৪৩৩ বাংলা সনের জন্য ‘মেসার্স সনি সোহা এন্টারপ্রাইজ’-এর প্রোপ্রাইটর চন্দন তালুকদারের নামে ভ্যাট ও আয়করসহ মোট ২ কোটি ৫ লাখ টাকায় এই মহালটি ইজারা দেওয়া হয় এবং ২০২৩ সালের ১৬ জুন এর আনুষ্ঠানিক দখল হস্তান্তর করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, উক্ত ছোট মহালে বছরের অধিকাংশ সময় উত্তোলনযোগ্য কোনো বালু থাকে না। চড়া দামে ইজারা নেওয়ার মূল উদ্দেশ্যই ছিল এই ইজারাকে পুঁজি করে সুরমা নদীর ইজারা-বহির্ভূত মাইলজুড়ে অবৈধ বালু উত্তোলন করা। এর আগে ১৪২৮ বঙ্গাব্দে মিজানুর রহমান (ডিপজল মিজান) নিজ নামে ইজারা নিয়ে নদীজুড়ে তাণ্ডব চালানোয় পরবর্তীতে আর ইজারা পাননি। ফলে চলতি সনে ছাতকের চন্দন তালুকদারকে সামনে রেখে নেপথ্যে থেকে মূলত ডিপজল মিজান ও হাবিবুল্লাহই এই অবৈধ বালু উত্তোলনের সম্পূর্ণ নিয়ন্ত্রণ করছেন।
ইজারার শত শর্ত লঙ্ঘন করে জকিগঞ্জের চক বারাকুলি, বোরহানপুর এবং কানাইঘাটের তালবাড়ি, কায়স্থগ্রাম ও বড়দেশসহ বিভিন্ন নিষিদ্ধ এলাকায় দিন-রাত ড্রেজার বসিয়ে ধ্বংসাত্মক বালু তোলা হচ্ছে। এছাড়া সুরমা নদীতে কোনো বৈধ ইজারা না থাকা সত্ত্বেও নদীর তীরবর্তী খুশীঘাট, চারমাইল, সিরামপুর ও নলোতাশসহ বিভিন্ন পয়েন্টে অবৈধ বালুর বিশাল বিশাল মজুদ (স্টক) তৈরি করা হয়েছে।
নদীভাঙন ও বসতবাড়ি রক্ষায় কানাইঘাট ও জকিগঞ্জের ভুক্তভোগী সাধারণ মানুষ মানববন্ধন, স্মারকলিপি প্রদান ও সামাজিক যোগাযোগমাধ্যমে সোচ্চার হন। স্থানীয়দের দাবির প্রেক্ষিতে সিলেট জেলা প্রশাসন ও জকিগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে টাস্কফোর্স অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করে কয়েকজনকে গ্রেফতার ও জরিমানা করা হলেও অবৈধ বালু তোলা থামানো যায়নি।
প্রশাসনের চাপে অবৈধ বালু উত্তোলন কিছুটা বাধাগ্রস্ত হওয়ায় ক্ষুব্ধ হয়ে বালুদস্যু চক্রটি প্রতিবাদের মুখ বন্ধ করতে মিথ্যা মামলার আশ্রয় নেয়। গত ৯ আগস্ট জকিগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয় (মামলা নং ০৪(৮)২৬)। মামলার এজাহারে ঘটনাস্থল নওয়াগাঁও বালুমহাল দেখানো হলেও রহস্যজনকভাবে নওয়াগাঁও গ্রামের কাউকেই আসামি করা হয়নি। আসামির তালিকায় রাখা হয়েছে কানাইঘাটের তালবাড়ী গ্রামের প্রবাসী জাবীর আশরাফ চৌধুরীসহ জকিগঞ্জের চক বারাকুলি ও বোরহানপুরের ১৩ জন প্রতিবাদী স্থানীয় অধিবাসীকে।
মামলার বাদী নওয়াগাঁও গ্রামের বাবুল আহমদ চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করে জানান, “আমি ঘটনার বিষয়ে কিছুই জানি না এবং আসামিদের কাউকেই চিনি না। ডিপজল মিজানের বালুশ্রমিক হিসেবে চাপে ফেলে একটি টাইপ করা এজাহারে শুধু আমার স্বাক্ষর নেওয়া হয়েছে।”
সুরমা নদীর তীরবর্তী বিপন্ন মানুষজন ও সুশীল সমাজ অনতিবিলম্বে অবৈধ বালু উত্তোলন ও অবৈধ ডাম্পিং বন্ধ করার জোরালো দাবি জানিয়েছেন। একই সাথে চন্দন, ডিপজল মিজান ও হাবিবুল্লাহ সিন্ডিকেটের দায়ের করা মিথ্যা ও হয়রানিমূলক মামলা থেকে নির্দোষ প্রতিবাদী জনতা ও প্রবাসীদের অব্যাহতি দেওয়ার জন্য প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ প্রার্থনা করা হচ্ছে।
8 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর ৯ নম্বর ওয়ার্ডের সাগরদিঘীরপাড় ও ৭ নম্বর ওয়ার্ড এলাকায় আওয়ামী লীগের এক নারী নেত্রীর অবাধ
6 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর শিবগঞ্জ সেনপাড়া পুষ্পায়ন এলাকার একটি কোটি টাকার পারিবারিক বাড়ি আত্মসাতের চেষ্টার অভিযোগ উঠেছে স্বেচ্ছাসেবী সংস্থা
2 * সুরমা নদীতে ইজারার নামে কোটি কোটি টাকার বালুদস্যুতা * প্রতিবাদী জনতার ওপর মিথ্যা মামলা ও হয়রানি * ২.৪৫
8 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্র মন্ত্রী এবং সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে সৌজন্য
8 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির (এমপি) বলেছেন, বাংলাদেশের সর্বস্তরের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক
3 সিলেট শহরতলীর ধোপাগুল এলাকায় ফেলুডা ব্যবসায়ীদের হয়রানী করার প্রতিবাদে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ধোপাগুল
1 আসছে দিন সমূহে আর কেউ নগদ টাকা বহন করবে না সবার কাছে থাকবে একটি করে কিউ আর কোড। ব্যাংকের
6 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে গুণগত মানোন্নয়ন ও আধুনিক শিক্ষাব্যবস্থা