editor

প্রকাশিত: ৮:৩৮ অপরাহ্ণ, মার্চ ১০, ২০২১

প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি পেশ আইডিইবি সিলেট জেলা শাখার মানববন্ধন 

প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি পেশ আইডিইবি সিলেট জেলা শাখার মানববন্ধন 

4

মাননীয় প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি অনুযায়ী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পেশাগত সমস্যা সমাধান এবং সদ্য প্রকাশিত বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড (বিএনবিসি)-২০২০ এ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অবমূল্যায়ন করার প্রতিবাদে ও অসামঞ্জস্যতা সংশোধনের দাবিতে ইন্সস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশ আইডিইবি সিলেট জেলা শাখার উদ্যোগে  ১০ মার্চ দুপুর সাড়ে ১২টায় সিলেটের জেলা প্রশাসক কার্যালয়ের প্রধান ফটকে এক মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়। সিলেট জেলা শাখার সভাপতি মো. নজরুল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিক উদ্দিন আহমদের পরিচালনায় মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইন্সস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশ আইডিইবি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সভাপতি মাহমুদুর রশীদ মসরুর।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন আইডিইবি সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক খালেদুর রহমান, অর্থ সম্পাদক মো. জসীম উদ্দিন, ছাত্র বিষয়ক সম্পাদক মো. আবু বক্কর সিদ্দিক, কাউন্সিলর নুরুল হুদা চৌধুরী, রমাপদ দাশ, টিএসসির ইন্সট্রাক্টর উজ্জ্বল কুমার দে, পলিটেকনিক ইনস্টিটিউট এর ইন্সট্রাক্টর মো. সালাউদ্দিন, মো. উজ্জ্বল বখত, জাবেদ আহমদ প্রমুখ। মানববন্ধনে আইডিইবির নেতৃবৃন্দ ছাড়াও টিএসসি ও পলিটেকনিক ইনস্টিটিউট এর শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ অংশ গ্রহণ করেন। পরে মাননীয় প্রধানমন্ত্রী বরাবরে অতিরিক্ত জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন আইডিইবি নেতৃবৃন্দ।
স্মারকলিপিতে বলা হয় মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা ও আন্তমন্ত্রণালয় কমিটির সুপারিশ অনুযায়ী ঢাকা মহানগর ইমারত নির্মাণ বিধিমালা ২০০৮ সংশোধন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের প্রাথমিক নিযুক্তিতে ডিগ্রি ইঞ্জিনিয়ারদের ন্যায একটি স্পেশাল ইনক্রিমেন্ট প্রদান, পরিকল্পনা ও নকশা বিভাগের কর্মরত ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, উপ-সহকারী প্রকৌশলী, সহকারী প্রকৌশলীদের ন্যায় তিনটি স্পেশাল ইনক্রিমেন্ট প্রদান এবং সরকারী, আধা সরকারি, স্বায়ত্বশাসিত সংস্থা ও সরকারি মালিকাধীন কোম্পানিসমূহে কর্মরত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পদোন্নতির কোটা ৫০% উন্নীতকরণ ও সর্বোচ্চ পদ পর্যন্ত পদোন্নতির সুযোগ অবারিত করে কল্যাণকর সমন্বিত অর্গানোগ্রাম প্রণয়ন করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রতিশ্রুত দাবীগুলো বাস্তবায়নের জন্য জোরদাবী জানানো হয়। স্মারকলিপিতে সুষ্ঠ প্রকৌশল কর্ম পরিবেশ ও উন্নয়ন উৎপাদন প্রক্রিয়া অব্যাহত রাখার স্বার্থে পেশাগত দাবী সমূহ বাস্তবায়ন এবং বিএনবিসি ২০২০ এর যথাযথ সংশোধনের মাধ্যমে দেশের সংখ্যাঘরিষ্ট প্রকৌশলী গণের দাবীগুলো বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রীর সার্বিক সহযোগিতা করা হয়। বিজ্ঞপ্তি

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

ইলিয়াস আলীর গুম হওয়ার ১৪ বছর: সিলেটে ওলামা দলের কুরআন খতম ও দোয়া মাহফিল

ইলিয়াস আলীর গুম হওয়ার ১৪ বছর: সিলেটে ওলামা দলের কুরআন খতম ও দোয়া মাহফিল

5 বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য জননেতা এম. ইলিয়াস আলী গুম হওয়ার ১৪ বছর উপলক্ষে

সুনামগঞ্জে বজ্রপাতে ৫ কৃষকের মৃত্যু

সুনামগঞ্জে বজ্রপাতে ৫ কৃষকের মৃত্যু

4 সুনামগঞ্জে ধান কাটার সময় বজ্রপাতে পাঁচ কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) দুপুরে জেলার তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও

ফের হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

ফের হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

7 বিদেশি বাণিজ্যিক জাহাজগুলোর জন্য খুলে দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালিতে অবরোধ জারি করেছে ইরান। ইরানি প্রতিরক্ষা বাহিনীর যৌথ

২ জুলাই শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা

২ জুলাই শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা

6 চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা আগামী ২ জুলাই থেকে শুরু হবে। 6 শনিবার (১৮ এপ্রিল) শিক্ষা

জনগণের সেবা ও এলাকার উন্নয়নে কাজ করাই আমার মূল লক্ষ্য: আবুল কাহের চৌধুরী শামীম

জনগণের সেবা ও এলাকার উন্নয়নে কাজ করাই আমার মূল লক্ষ্য: আবুল কাহের চৌধুরী শামীম

6 সিলেট জেলা পরিষদের প্রশাসক এবং বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি সিলেটের কার্যনির্বাহী কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, জনগণের সেবা

সিলেট রেড ক্রিসেন্ট নার্সিং কলেজে ‘ফুড ফেয়ার’ অনুষ্ঠিত

সিলেট রেড ক্রিসেন্ট নার্সিং কলেজে ‘ফুড ফেয়ার’ অনুষ্ঠিত

8 সিলেট রেড ক্রিসেন্ট নার্সিং কলেজের উদ্যোগে ‘ফুড ফেয়ার’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) বাদ আসর সিলেটের চৌহাট্টাস্থ রেড ক্রিসেন্ট

গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

7 গোয়াইনঘাটের সর্ববৃহৎ সামাজিক সংগঠন গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ ইউকে শাখার ৮৭ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। 8

সরকার সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে অঙ্গীকারবদ্ধ: মন্ত্রী আরিফুল হক চৌধুরী

সরকার সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে অঙ্গীকারবদ্ধ: মন্ত্রী আরিফুল হক চৌধুরী

7 সিলেট জেলা পরিষদের নিজস্ব তহবিল থেকে ২০২৫-২০২৬ অর্থবছরে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের অনুকূলে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। শুক্রবার

1
3