editor

প্রকাশিত: 2:04 AM, June 29, 2021

লকডাউনের প্রথম দিন সিলেটের পরিবেশ ছিল স্বাভাবিক

লকডাউনের প্রথম দিন সিলেটের পরিবেশ ছিল স্বাভাবিক

লকডাউনে প্রথম দিন সিলেটের পরিবেশ ছিল স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক
ট্রাকযোগে বাড়ি যাচ্ছে মানুষ। লকডাউনের কারণে চলছে না কোনো যাত্রীবাহী যানবাহন। জরুরি কাজে গন্তব্যে যেতে অনেকেই বের হন। তারা পড়েন পরিবহন সংকটে। যে যেভাবে পারছেন গন্তব্যের দিকে ছুটছেন। তবে- গতকাল সিলেটে বাড়ি যাওয়ার অন্যতম মাধ্যম ছিল ট্রাক। পাশাপাশি পিকআপ করে মানুষ বাড়ির দিকে ছুটেছে। একই সঙ্গে পিকআপ, প্রাইভেটকার ও মাইক্রোবাসযোগে মানুষ বাড়ি যাচ্ছে।

দলে দলে মানুষের বাড়ি ফেরার দৃশ্যকে আরও ভয়ঙ্কর বলছেন বিশেষজ্ঞরা। তারা জানিয়েছেন- গাদাগাদি করে বাড়ি যাওয়ার কারণে গ্রামেও চলে যাচ্ছে করোনা। এতে করে গ্রামের করোনা পরিস্থিতিও আরও খারাপ হতে পারে। জুন ক্লোজিংয়ের নামে একটু শিথিল লকডাউনে গতকাল সিলেটের পরিবেশ ছিল প্রায় স্বাভাবিক। নগরীতে প্রাইভেট ও হালকা যানবাহন চলাচল করেছে। তবে- মার্কেট ও দোকানপাট বন্ধ ছিল। লকডাউনের কারণে সিলেটের হাইওয়েতে যানবাহনের চাপ ছিল কম। বিশেষ করে ঢাকা-সিলেট মহাসড়কে জরুরি প্রয়োজনীয় যানবাহন চলাচল করেছে। সকাল থেকেই যানবাহনের চাপ কম থাকার কারণে জরুরি প্রয়োজনে বের হওয়া যাত্রীরা পড়েন বেকায়দায়। সকাল থেকে নগরীর চন্ডিপুল, হুমায়ূন রশীদ চত্বর, কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় শত শত যাত্রীকে গাড়ির জন্য অপেক্ষা করতে দেখা যায়।

এ সময় দক্ষিণ সুরমার চন্ডিপুল ও হুমায়ুন রশিদ চত্বরসহ নগরীর বিভিন্ন স্থানে সিএনজি অটোরিকশার পাশাপাশি ট্রাক, পিকআপ, প্রাইভেটকার ও মাইক্রোবাস গাড়ি ভাড়ায় দূরপাল্লার যাত্রী পরিবহন করছে। এসব স্থানে পুলিশ ও পুলিশের ট্রাফিক বিভাগের সদস্যরা উপস্থিত থাকলেও বিষয়টি তারা দেখেও না দেখার ভান করছেন। এর ফলে যেমন উপেক্ষিত হচ্ছে সরকারি নির্দেশনা, তেমনি রয়েছে করোনার সংক্রমণ আরও বৃদ্ধির আশঙ্কা রয়েছে। ঢাকা-সিলেট রুটে বিশেষ করে হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, মৌলভীবাজার পর্যন্ত যাত্রীদের ট্রাকে করে টানা হয়। এদিকে- সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) শাখা থেকে জানানো হয়েছে- লকডাউনকালীন নীতিমালা বাস্তবায়নে গতকাল ভোর থেকে সিলেট মহানগরীর ৬ থানাধীন এলাকাগুলোতে অন্তত ২০টি টিম অবিরাম কাজ করছে। যেখানে আইন লঙ্ঘন হয়েছে সেখানেই পুলিশ কঠোর হয়েছে।

লকডাউনের প্রথম দিনে সিলেটের দক্ষিণ সুরমার আতির বাড়ি এলাকার মহাসড়কে পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে। লকডাউনের মধ্যে কেউ যাতে বাইরে যেতে না পারে এবং বাইরের এলাকা থেকে কেউ প্রবেশ করতে না পারে এজন্য চেকপোস্ট বসানো হয়েছে। চেকপোস্ট থেকে গণপরিবহনসহ সাধারণ মানুষকে ফিরিয়ে দেয়া হচ্ছে। এ ছাড়া রাস্তায় চলাচলরত মানুষকেও করোনাভাইরাস রোধে সচেতন করছেন এই চেকপোস্টের পুলিশ সদস্যরা।

বিষয়টি নিশ্চিত করেন দক্ষিণ সুরমার ওসি মনিরুল ইসলাম জানিয়েছেন- করোনাভাইরাস সংক্রমণ রোধের জন্য সরকারের নির্দেশনা অনুসারে কাজ করে যাচ্ছে পুলিশ। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এদিকে- সিলেট সুনামগঞ্জ রুটের কুমারগাঁও এলাকায় পুলিশের একটি টিম সার্বক্ষণিক কাজ করেছে। সিলেট নগরকে অন্য এলাকা থেকে বিচ্ছিন্ন রাখতে যানবাহন চলাচল সীমিত রাখা হয়। বিশেষজ্ঞরা জানিয়েছেন- সিলেটে লকডাউনের কারণে মানুষের চলাচল কিছুটা কমেছে। কিন্তু ট্রাকে করে যেভাবে মানুষ বাড়ি যাচ্ছে তাকে শঙ্কা তৈরি হচ্ছে।

কারণ- সিলেট শহরের করোনা পরিস্থিতি ভালো নয়। সিলেট শহরে মানুষের মধ্যে করোনা সংক্রমণের মাত্রা বেশি। করোনা প্রবণ এলাকা থেকে মানুষ এভাবে গাদাগাদি করে বাড়ি ফিরলে তাদের মাধ্যমে গ্রামের মানুষও সংক্রমিত হতে পারে। গ্রামের মানুষের জন্য করোনা ছড়িয়ে পড়লে চিকিৎসা ব্যবস্থা নিয়ে অনিশ্চয়তা তৈরি হবে। এ কারণে সিলেটে করোনা সংক্রমণ ঠেকাতে হলে লকডাউনকে শতভাগ কার্যকর করতে হবে। লকডাউনের মাধ্যমে মানুষ থেকে মানুষকে, এলাকা থেকে এলাকাকে বিচ্ছিন্ন করতে হবে বলে জানান তারা।

ডিএসএস/২৯/জুন/২০২১/নুরুল

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

মুক্তাক্ষর ছাতক শাখার উদ্যোগে  বিজয়া সম্মিলনীতে গুণীজন সম্মাননা

মুক্তাক্ষর ছাতক শাখার উদ্যোগে বিজয়া সম্মিলনীতে গুণীজন সম্মাননা

শারদীয় পূজার রেশকে সাথে নিয়ে মুক্তাক্ষর ছাতক শাখা আয়োজন করে বিজয়া সম্মিলনী অনুষ্ঠানের। শুক্রবার (৬ নভেম্বর) দুপুর ১২টায় ছাতক মন্ডলীভোগ

সম্মেলনের মাধ্যমে ৩৫নং ওয়ার্ড বিএনপির কাউন্সিল সম্পন্ন; সভাপতি আব্দুর রহমান, সম্পাদক মুহিন, সাংগঠনিক আলমগীর

সম্মেলনের মাধ্যমে ৩৫নং ওয়ার্ড বিএনপির কাউন্সিল সম্পন্ন; সভাপতি আব্দুর রহমান, সম্পাদক মুহিন, সাংগঠনিক আলমগীর

সিলেট মহানগর বিএনপির অন্তর্গত ৩৫নং ওয়ার্ড বিএনপির কাউন্সিল ও সম্মেলন সফলভাবে সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে ৩৫নং ওয়ার্ডের জাহানপুর

শহীদ জিয়ার জীবনাদর্শে উজ্জীবিত হয়ে জিয়া মঞ্চের প্রতিটি নেতাকর্মীকে  দেশে কল্যাণ  কাজে ঐক্যবদ্ধ হতে হবে:  সাহেদ আহমদ

শহীদ জিয়ার জীবনাদর্শে উজ্জীবিত হয়ে জিয়া মঞ্চের প্রতিটি নেতাকর্মীকে দেশে কল্যাণ কাজে ঐক্যবদ্ধ হতে হবে: সাহেদ আহমদ

সিলেটের গোয়াইনঘাট উপজেলা জিয়া মঞ্চের উদ্যোগে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভা ও পরিচিতি অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল মাজারের একতরফা কমিটি ও ৬৫-৩৫% বাতিলের দাবি, ১৩ দফা বাস্তবায়নে প্রতিবাদ সভা

শাহজালাল মাজারের একতরফা কমিটি ও ৬৫-৩৫% বাতিলের দাবি, ১৩ দফা বাস্তবায়নে প্রতিবাদ সভা

অলি-কূলের শিরোমণি হযরত শাহজালাল (রহ.) মাজারের একতরফা কমিটি বাতিল, তথাকথিত ৬৫% ও ৩৫% অর্থ ভাগ-বাটোয়ারা প্রথা বিলোপ, স্বচ্ছতা-জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সিলেট মহানগর যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সিলেট মহানগর যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে সিলেট মহানগর যুবদলের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ফ্রান্সে যুবদলের অভিষেক ও প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ফ্রান্সে যুবদলের অভিষেক ও প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ফ্রান্সে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্যারিস মহানগর যুবদলের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) শতাধিক নেতা-কর্মীর উপস্থিতিতে

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সিলেট জেলা যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সিলেট জেলা যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে সিলেট জেলা যুবদলের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সিলেট সিটি করপোরেশনের কর্মকর্তা অংশুমান ভট্টাচার্য্য রাকুকে জড়িয়ে মনগড়া, কাল্পনিক ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ

সিলেট সিটি করপোরেশনের কর্মকর্তা অংশুমান ভট্টাচার্য্য রাকুকে জড়িয়ে মনগড়া, কাল্পনিক ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ

সম্প্রতি একটি মহল সিলেট সিটি করপোরেশনের (সিসিক) নির্বাহী প্রকৌশলী অংশুমান ভট্টাচার্য্য রাকুর ব্যক্তিগত ও পেশাগত সম্মান ক্ষুণ্ন করার অপচেষ্টায় সম্পূর্ণ