admin

প্রকাশিত: ৭:৪৬ অপরাহ্ণ, জুলাই ৬, ২০২১

মসজিদে পড়তে যাওয়ার সময় শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১

মসজিদে পড়তে যাওয়ার সময় শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১

7

হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের বাহুবলে মসজিদে পড়তে যাওয়ার সময় পঞ্চম শ্রেণিতে পড়ুয়া স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে তোফাজ্জল মিয়া (৫০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে উপজেলার মিরপুর বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত তোফাজ্জল মিয়া উপজেলার মিরপুর ইউনিয়নের পূর্ব জয়পুর গ্রামের মৃত আশু মিয়ার পুত্র।

3

মামলার সূত্রে জানায় যায়, গত ২২ জুন সকাল ৬টার দিকে উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী প্রতিদিনের ন্যায় অন্যান্য বাচ্চাদের সঙ্গে গ্রামের জামে মসজিদে ধর্মীয় শিক্ষা গ্রহণের জন্য রওয়ানা হয়। পথিমধ্যে তোফাজ্জল মিয়া একই গ্রামের মুন্সী বাড়ির সামনে অন্যান্য বাচ্চাদের ধমকিয়ে বিদায় করে ওই ছাত্রীকে জনৈক কাশেমের সবজি ক্ষেতে নিয়ে মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করে।

পরবর্তীতে বিষয়টি কাউকে না বলার জন্য ওই ছাত্রীকে ভয়ভীতি দেখিয়ে বাড়িতে পাঠায় তোফাজ্জল। এ ঘটনার ২ দিন পর ওই ছাত্রী প্রস্রাবের রাস্তাসহ শরীরের বিভিন্ন স্থানে ব্যথা ও জ্বর অনুভব করে। এ পরিস্থিতিতে ওই ছাত্রী বিষয়টি তার মা-কে জানায়। ওই ছাত্রীর মা তাৎক্ষণিক বিষয়টি এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গকে অবগত করেন।

5

পরে গত ৩ জুলাই ধর্ষিতা ওই ছাত্রীর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়। সেখানে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন হয়। চিকিৎসা শেষে সোমবার রাতে বাহুবল মডেল থানায় হাজির হয়ে ধর্ষিতার মা বাদী হয়ে মামলা দায়ের করলে ওই রাতেই পুলিশ অভিযুক্ত তোফাজ্জল মিয়াকে গ্রেফতার করে।

এ ব্যাপারে বাহুবল মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আলমগীর কবীর বলেন, ধর্ষণ মামলার এজাহারভুক্ত আসামি তোফাজ্জল মিয়াকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

3

 

1

ডিএসএস/০৬/জুলাই/২০২১/নুরুল

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

ইসলাপুর প্রিমিয়ার লীগের ৭ম আসরের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

ইসলাপুর প্রিমিয়ার লীগের ৭ম আসরের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

1 সিলেট সদর উপজেলার ৩নং খাদিমনগর ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের ইসলামপুর এলাকায় উৎসবমুখর পরিবেশে নিঝুম সমাজকল্যাণ সংস্থা কর্তৃক আয়োজিত ‘ইসলামপুর

জামায়াত আমাদের বন্ধু নয় তারা মুক্তিযুদ্ধের বিপক্ষে: নাছির চৌধুরী

জামায়াত আমাদের বন্ধু নয় তারা মুক্তিযুদ্ধের বিপক্ষে: নাছির চৌধুরী

1 সুনামগঞ্জ-০২ (দিরাই-শাল্লা) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. নাছির চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ

জামায়াত প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে বিএনপির অভিযোগ

জামায়াত প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে বিএনপির অভিযোগ

7 আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা হাবিবুর রহমানের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ

মুক্তাদিরের সমর্থনে দিনার খান হাসুর গণসংযোগ ও লিফলেট বিতরণ

মুক্তাদিরের সমর্থনে দিনার খান হাসুর গণসংযোগ ও লিফলেট বিতরণ

7 সিলেট-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরের সমর্থনে সাবেক প্যানেল মেয়র এবং

সিলেটে শেষ মুহূর্তে তুঙ্গে প্রচার নির্ঘুম রাত কাটছে প্রার্থীদের

সিলেটে শেষ মুহূর্তে তুঙ্গে প্রচার নির্ঘুম রাত কাটছে প্রার্থীদের

6 আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আধ্যাত্মিক রাজধানী সিলেটে এখন উৎসবের আমেজ। প্রচারণার শেষ সময়ে এসে দম ফেলার

সিলেটে ওসির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ, তদন্তে পুলিশ

সিলেটে ওসির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ, তদন্তে পুলিশ

2 সিলেটের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মুবাশ্বির আলীর পক্ষপাতদুষ্ট আচরণের অভিযোগ করেছেন সিলেট-১আসনে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল

সিলেট-১ আসনে জামায়াত প্রার্থীর হলফনামায় তথ্য গোপনের অভিযোগ

সিলেট-১ আসনে জামায়াত প্রার্থীর হলফনামায় তথ্য গোপনের অভিযোগ

8 সিলেট মহানগর বিএনপির সভাপতি গতকাল রবিবার প্রধান নির্বাচনী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন, সিলেট-১ আসনে বাংলাদেশ জামায়াতে

‘বিজয়ের দোরগোড়ায় আরিফ’

‘বিজয়ের দোরগোড়ায় আরিফ’

3 আহমেদ শাকিল: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশে যে নির্বাচনী হাওয়া বইছে, তার ব্যতিক্রম নয় সিলেট-৪ আসনও।

1
4