editor
প্রকাশিত: 1:30 AM, September 29, 2021

আবারও মুখমুখি হচ্ছে সেলিম-আরিফ
নিজস্ব প্রতিবেদক
বদরুজ্জামান সেলিম। জাতীয়তাবাদী দল বিএনপির সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক। স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় সিলেটে একমাত্র ছাত্রনেতা হিসেবে পরিচিত তিনি নগরীর একটি সম্রান্ত মুসলিম পরিবারে ১৯৬৪ সালে জন্মগ্রহণ করেন। নগরীর বিশিষ্ট ব্যবসায়ী মরহুম জহির উদ্দিন তারু মিয়ার পুত্র তিনি।
মাত্র ৫০ পয়সার বিনিময়ে ১৯৭৮ সালে সদস্য ফরম পূরণের মাধ্যমে জাতীয়তাবাদী রাজনীতিতে ঢুকে তিনি ১৯৮১ সালে সিলেট সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক, ১৯৮৩ সালে এমসি কলেজ ছাত্রদলের সভাপতি, ১৯৮৫ সালে সিলেট আইন মহাবিদ্যালয় শাখার আহ্বায়ক, ১৯৮৮ সালে তাকে সিলেট জেলা শাখার আহ্বায়ক, ১৯৮৯ সালে জেলার ছাত্রদলের সভাপতি, ১৯৯৫ সালে তিনি ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি।
বর্তমান সময়ের সবচেয়ে সফল রাজনীতিবীদ ও সিলেট বিএনপি পরিবারের অত্যন্ত জনপ্রিয় নেতা বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, সিলেট-১ আসনে গেল নির্বাচনে বিএনপি’র প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের নেতৃত্বে তিনি (বদরুজ্জামান সেলিম) সক্রিয়ভাবে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করছেন।
খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটের বিএনপি পরিবারেরই সন্তান। তার পিতা খন্দকার আব্দুল মালিক বিএনপির প্রতিষ্ঠাতাদের একজন। পিতার উত্তরাধিকার হিসেবে রাজনীতিতে আসা খন্দকার আব্দুল মুক্তাদিরের। কয়েক বছর আগে রাজনীতিতে নেমেই বাজিমাত শুরু করেন। একেক করে তার হাতেই চলে যাচ্ছে বিএনপির কর্তৃত্ব। এখন বিএনপির সিংহভাগ কর্তৃত্ব তার হাতেই।
মুক্তাদিরকে খুব দ্রুততম সময়ের মধ্যেই মনেপ্রাণে লুফে নেয় সিলেট বিএনপির নেতাকর্মীরা। পিতার তৈরি করা আসনে পা দিয়ে সুবিধা পান খন্দকার আব্দুল মুক্তাদির। সিলেট জেলা বিএনপি, মহানগর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদলসহ অঙ্গ-সংগঠনে একক আধিপত্য খন্দকার আব্দুল মুক্তাদিরের হাতে।
বিএনপি প্রতিটি কমিটি গঠনের পর দ্বন্দ্ব, বিক্ষোভ শুরু হয়। আর এই বিক্ষোভ, বাদ পড়াদের নেতৃত্বে রয়েছেন মেয়র আরিফুল হক চৌধুরী। যারা কমিটি থেকে বাদ যাচ্ছে কিংবা অবমূল্যায়িত হচ্ছে তারা এক সময় আশ্রয় নিতেন মরহুম এমএ হকের কাছে। এমএ হকের মৃত্যুর পর বীর মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় বিএনপির সহ ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাকের কাছে তারা এখন আশ্রয় নিচ্ছেন। আব্দুর রাজ্জাক দলের ক্ষোভ কমাতে প্রায় সময় ভূমিকা রাখেন। যারা বেশি বিক্ষুব্ধ হন তাদের মধ্যে কাউকে কাউকে দলের কমিটিতে ঢুকাতেও চেষ্ঠা করছেন। রাজ্জাক একা নন। তার রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে বর্তমানে মিল রয়েছে কেন্দ্রীয় নেতা আরিফুল হক চৌধুরী, এডভোকেট শামসুজ্জামান জামান, আব্দুর রাজ্জাক, ডা. শাহরিয়ারসহ সিলেটে অবস্থান করা কেন্দ্রীয় নেতাদের।
তাদের অভিযোগ- তারা সিলেটে অবস্থান করা কেন্দ্রীয় নেতা হলেও তাদের পরামর্শ না নিয়েই খন্দকার আব্দুল মুক্তাদিরের পরামর্শে সিলেটে একের পর এক কমিটি দেয়া হচ্ছে। সব প্রক্রিয়া শেষ হওয়ার পর শীঘ্রই সিলেট মহানগর বিএনপির নতুন আহবায়ক কমিটি ঘোষনা করা হচ্ছে। আগামী সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে দলীয় মনোনয়ন নিয়ে শুরু হয়েছে আলোচনা।
গত নির্বাচনে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম দলীয় মনোনয়ন চাইলেও দল আরিফুল হক চৌধুরী মনোনয়ন প্রদান করে। এবার দলীয় মনোনয়ন চাইছেন সেলিম ও মহানগর বিএনপির সম্মেলনে ইতিমধ্যে তার দলীয় সমর্থকরা সভাপতি হিসেবে সমাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। সবমিলিয়ে আবারও রাজনীতির মাঠে মুখমুখি হচ্ছে সেলিম-আরিফ।
সিলেট মহানগর বিএনপির কয়েকজন নেতা জানিয়েছেন- মহানগর বিএনপি ঘোষনা হতে পারে যেকোনো সময়। নতুন আহ্বায়কের দায়িত্ব পেতে যাচ্ছেন বিএনপির সিনিয়র নেতা আব্দুল কাইয়ূম জালালী পংকি।
এক সময় সিটি করপোরেশনে আরিফ ও পংকি দুইজনই কমিশনার ছিলেন। তাদের মধ্যে সংখ্যতা ছিল। কিন্তু এবার পংকি একটু বেশি আরিফ বিরোধী। আরিফের নানা বিষয়ে তিনি প্রকাশ্যই মন্তব্য করছেন। তার মন্তব্য নতুন করে সমালোচনা জন্ম দিয়েছে।
তারা জানিয়েছেন- আরিফকে যেমনি ছাড় দিচ্ছেন না পংকি, তেমনি আরিফও পংকিকে ছাড় দিতে চাচ্ছেন না। এ কারণে পংকি ইস্যুতে সিলেট মহানগর বিএনপিতে নতুন করে দ্বন্ধের আভাস মিলেছে। এ নিয়ে বিব্রতও কেন্দ্রীয় নেতৃত্ব।
কারন- মহানগর বিএনপির নতুন আহ্বায়ক কমিটি ঘোষনা হলে বাদ যেতে পারেন অনেক বলয়ের শীর্ষ নেতারা। এতে করে দ্বন্ধ ফের প্রকাশ্য আসতে পারে। সিলেটে সেলিম ও আরিফের দ্বন্ধ দিনে দিনে চরমে পৌছে যাচ্ছে।
এ দ্বন্দ্বের কারণে বিব্রত সিলেটের নেতারা। এরই মধ্যে বিএনপির কেন্দ্রীয় সহ-সভাপতি ডা. জাহিদ হোসেন, সাংগঠনিক সম্পাদক ডা. জীবন ও সহ সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলন সিলেট জেলা বিএনপিকে নিয়ে বৈঠক করেছেন। নভেম্বরের মধ্যে জেলার কাউন্সিলর শেষ করার নির্দেশনা দিয়েছেন।
তারা জানিয়েছেন- মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণার পর দ্রুততম সময়ের মধ্যে কাউন্সিল করার নির্দেশনা থাকবে। প্রয়োজনে কেন্দ্রীয় নেতারা পাশে থেকে সিলেটে দল গোছানোর পর্ব শেষ করবেন।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন