editor

প্রকাশিত: 2:21 PM, April 5, 2021

বিশ্বনাথে ব্যবসায়ীকে হত্যা ও লাশ গুমের হুমকি, থানায় জিডি

বিশ্বনাথে ব্যবসায়ীকে হত্যা ও লাশ গুমের হুমকি, থানায় জিডি

8

অনলাইন ডেস্ক

সিলেটের বিশ্বনাথ উপজেলার এক ব্যবসায়ীকে প্রাণে হত্যা করে লাশ গুম করার হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে চারজনকে অভিযুক্ত করে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ওই ব্যবসায়ী। বিশ্বনাথ থানায় সোমবার রাতে জিডি করেন উপজেলার দশঘর ইউনিয়নের মিয়ারবাজারের ‘স্বাদ অ্যান্ড কোং’র পরিচালক আনোয়ার আলী (৩২)। তিনি বল্লভপুর গ্রামের মজর আলীর ছেলে।সাধারণ ডায়েরি থেকে জানা যায়, একই গ্রামের মৃত রশিম উল্লাহ’র ছেলে জমির আলী (৬৫), মৃত মফিজ উল্লাহ’র ছেলে সাহিদ আলী (৭০) ও মৃত শহিদ আলীর ছেলে কাঁচা মিয়া (৩৩) ও ইয়াজুল হক (২৫) এর সাথে দীর্ঘদিন ধরে ওই ব্যবসায়ীর বিরোধ রয়েছে। এর জেরে প্রায় ৬-৭ বছর আগে গ্রামের মসজিদে ধারালো অস্ত্র দিয়ে অভিযুক্ত ও তাদের সহযোগীরা প্রাণে হত্যার উদ্দেশ্যে মাথায় ধারালো অস্ত্রের আঘাতে রক্তাক্ত জখম করে তাকে। পরে একাধিক বার ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ি ফেরার পথেও হামলা চালানো হয়। গত  বছরের ১ ফেব্রুয়ারি রাতে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি ফেরার পথে বাড়ির সামনের রাস্তায়ই ফের আক্রমণ করা হয় তার ওপর। এসময় আহত হলেও মুখোশধারী দুর্বৃত্তদের কাছ থেকে দেশীয় ধারালো অস্ত্র ছিনিয়ে আনতে সক্ষম হন তিনি।সম্প্রতি গ্রামে সাড়ে ৯ শতক জমি পৃথক দুই দলিল মূলে খরিদ করেন তিনি। এর পাশেই অভিযুক্তদের জমি হওয়ায় আক্রোশে তারা নানাভাবে পূর্ব শত্রুতাবশত ফের প্রাণে হত্যার পাঁয়তারা করছে তাকে। তিনি যেন তার ক্রয় করা ফসলি জমি ব্যবহার করতে না পারেন সেজন্যে গত বৃহষ্পতিবার সকালে প্রথম ও দ্বিতীয় অভিযুক্তের প্ররোচণায় তৃতীয় ও চতুর্থ অভিযুক্তের রাস্তার ওপরে স্থাপন করেছে একাধিক ঢালাই পিলার। সেই সাথে ক্রয়কৃত জায়গা ছেড়ে দিতে অভিযুক্ত কাঁচা মিয়া হুমকি দিয়ে বলেছে, জায়গা পরিত্যাগ না করলে, ‘সাহিদ আলীর হুকুম, তারা যেন আমাকে সন্ত্রাসী বাহিনী দিয়ে হত্যা করে লাশ গুম করবে।’এ বিষয়ে কথা হলে বিশ্বনাথ পুলিশ স্টেশনের অফিসার ইন-চার্জ শামীম মূসা বলেন, অভিযোগের আলোকে তদন্তপূর্বক দ্রুত ব্যবস্থা নেওয়া হবে

2

অনলাইন ডেস্ক(রিপা-১7)

8

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

আমরা জুলাই যোদ্ধা সিলেট জেলার আহ্বায়ক কমিটি গঠন

আমরা জুলাই যোদ্ধা সিলেট জেলার আহ্বায়ক কমিটি গঠন

5 জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন ও যোদ্ধাদের অধিকার আদায়ের লক্ষ্যে “আমরা জুলাই যোদ্ধা” কেন্দ্রীয় নির্বাহী কমিটি সিলেট জেলা শাখার ৬৯

শান্তিগঞ্জে শান্তিকামী মানুষের ওপর বর্বরোচিত সন্ত্রাসী হামলা

শান্তিগঞ্জে শান্তিকামী মানুষের ওপর বর্বরোচিত সন্ত্রাসী হামলা

4 ‎সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নে সমাজ ও আইনের তোয়াক্কা না করে এক বৃদ্ধ ও তার পরিবারের ওপর বর্বরোচিত

এবার জমি জালিয়াতির অভিযোগ মনোয়ার আলীকে ঘিরে প্রশ্নের পর প্রশ্ন

এবার জমি জালিয়াতির অভিযোগ মনোয়ার আলীকে ঘিরে প্রশ্নের পর প্রশ্ন

5 একসময় যুক্তরাজ্যের বাংলাদেশি কমিউনিটিতে আলোচিত ‘বেঙ্গলি ফেয়ারপ্যাক’ মানি ট্রান্সফার সংকটের ঘটনায় ক্ষতিগ্রস্ত শত শত প্রবাসীকে আশ্বস্ত করা হয়েছিল, আটকে

সিলেটে যুবলীগ নেতা জুনেদের জুয়া ও মাদকের সাম্রাজ্য, ধ্বংসের মুখে যুবসমাজ

সিলেটে যুবলীগ নেতা জুনেদের জুয়া ও মাদকের সাম্রাজ্য, ধ্বংসের মুখে যুবসমাজ

7 সিলেট নগরীর মদীনা মার্কেট ও আশপাশ এলাকায় দীর্ঘদিন ধরে প্রশাসনকে ‘ম্যানেজ’ করে বেপরোয়া অনলাইন জুয়া, তীর খেলা ও মাদক

সিলেট বক্সিং একাডেমীর যাত্রা শুরু

সিলেট বক্সিং একাডেমীর যাত্রা শুরু

2 সিলেট জেলা ক্রীড়া সংস্থা’র সার্বিক সহযোগিতায় সিলেট বক্সিং একাডেমীর উদ্যোগে ‘সিলেট বক্সিং একাডেমি’ যাত্রা শুরু হয়েছে। শুক্রবার (১০ জুলাই)

‎’সার্কের কার্যক্রম জোরদার ও আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধিতে গুরুত্বারোপ’

‎’সার্কের কার্যক্রম জোরদার ও আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধিতে গুরুত্বারোপ’

6 ‎‎‎‎দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক)-এর কার্যক্রম জোরদার এবং সদস্য দেশগুলোর মধ্যে ব্যবসা-বাণিজ্য, সংস্কৃতি ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উন্নয়ন শীর্ষক

আল-কাওসার ট্রেডিং এর বর্ণিল শুভ হালখাতা ও পার্টনার মিট অনুষ্ঠিত

আল-কাওসার ট্রেডিং এর বর্ণিল শুভ হালখাতা ও পার্টনার মিট অনুষ্ঠিত

3 সেভেন সার্কেল বাংলাদেশ লিমিটেড এর সেভেন রিংস্ সিমেন্ট এর বর্ণিল শুভ হালখাতা ও পার্টনার মিট অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। 6

সিলেটে বিদেশে পাঠানোর নামে কোটি টাকা আত্মসাৎ, ভূয়া ডিজিএফআই নাহিদুজ্জামান রানা কারাগারে

সিলেটে বিদেশে পাঠানোর নামে কোটি টাকা আত্মসাৎ, ভূয়া ডিজিএফআই নাহিদুজ্জামান রানা কারাগারে

2 সিলেটে নিজেকে ডিজিএফআই-এর ভুয়া মেজর পরিচয় দিয়ে এবং কানাডা, ইউকে, আমেরিকা, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশের ওয়ার্ক পারমিট, স্টুডেন্ট ভিসা, ভিজিট

1
4