editor

প্রকাশিত: 5:55 PM, January 11, 2022

বাংলাদেশ ভারতের বন্ধুত্ব সব সময় থাকবে : ভারতীয় হাইকমিশনার নিরাজ কুমার

বাংলাদেশ ভারতের বন্ধুত্ব সব সময় থাকবে : ভারতীয় হাইকমিশনার নিরাজ কুমার

বাংলাদেশ ভারতের বন্ধুত্ব সব সময় থাকবে : ভারতীয় হাইকমিশনার নিরাজ কুমার

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জ পৌরসভায় ভারত সরকারের দেওয়া ২টি অ্যাম্বুলেন্সের চাবি হস্তান্তর করা হয়েছে। এউপলক্ষে মঙ্গলবার (১১ জানুয়ারী) দুপুরে অনুষ্ঠিত সভায় ভারতীয় সহকারী হাইকমিশনার নিরাজ কুমার জায়সওয়াল বলেন- বাংলাদেশ ও ভারতের বন্ধুত্ব সব সময় থাকবে। আমি জানতে পেরেছি এদেশের হাওরের জেলা হচ্ছে সুনামগঞ্জ। এজেলার মানুষ খুবই ভাল এবং পরিশ্রমী। কিন্তু এজেলার স্বাস্থ্য সেবার মান তেমন ভাল নয়। তাই ভারত সরকারের পক্ষ থেকে সুনামগঞ্জ পৌরসভায় আইসিইউ অ্যাম্বুলেন্সের চাবি দেওয়া হলো। আমি আশা করছি এই অ্যাম্বলেন্স হাওরবাসীর স্বাস্থ্য সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এই অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে যোগ দিয়ে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেন- ভারত সরকারের মন অনেক বড় এবং উদার। তাই করোনা কালীন সময়ে বাংলাদেশকে অনেক সহযোগীতা করেছে। আজকে ২টি অ্যাম্বুলেন্সের চাবি হস্তান্তর করার জন্য ভারতের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ।
পরিকল্পনামন্ত্রী আরো বলেন- প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে আজ উন্নয়নের জোয়ার শুরু হয়েছে। তিনি প্রতিটি মিনিট প্রতিটি সেকেন্ট শুধু দেশের মানুষের ভাল কথার ভাবেন। কিভাবে দেশ ও দেশের মানুষের জীবন মান উন্নয়ন হবে এনিয়ে কাজ করে যাচ্ছেন। তাই প্রধানমন্ত্রীর জন্য সবাই দোয়া করবেন।
সুনামগঞ্জ পৌর মেয়র নাদের বখতের সভাপতিত্বে পৌরসভায় অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন-সুনামগঞ্জ ৫ আসনের এমপি মুহিবুর রহমান মানিক, সিভিল সার্জন ডাঃ শামস উদ্দিন, শিক্ষাবিদ পরিমল কান্তি দে, তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল, এডভোকেট শফিকুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, চাবি হস্তান্তরের আগে সুনামগঞ্জ পৌরসভা প্রাঙ্গনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পন করেন ভারতীয় সহকারী হাইকমিশনার নিরাজ কুমার জায়সওয়ালসহ উপস্থিত অন্যান্যরা।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে

‘বিয়েপাগলা’ লন্ডনি আব্দুল কাদিরের বিরুদ্ধে প্রতারণার বিস্তর অভিযোগ

‘বিয়েপাগলা’ লন্ডনি আব্দুল কাদিরের বিরুদ্ধে প্রতারণার বিস্তর অভিযোগ

‘বিয়ের আশ্বাসে সম্পর্ক, লন্ডনের স্বপ্নে ১২ লাখ টাকা, এবার ব্যক্তিগত ছবি-ভিডিও নিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ, সহযোগী আশরাফসহ আদালতে নালিশ’ স্টাফ রিপোর্টার

সক্রিয় আ.লীগের ‘সোর্সরা’, প্রশ্রয় দিচ্ছেন বিএনপি নেতারা

সক্রিয় আ.লীগের ‘সোর্সরা’, প্রশ্রয় দিচ্ছেন বিএনপি নেতারা

অনুসন্ধানী প্রতিবেদন-১ * প্রশাসনিক ও দলীয় তথ্য পাচার হচ্ছে প্রবাসে থাকা নেতাদের কাছে * ব্যারিস্টার সুমনের ঘনিষ্ঠজন এখন সিলেটের এক

সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনারের সাথে কয়লা ও পাথর আমদানিকারক নেতৃবৃন্দের মতবিনিময়

সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনারের সাথে কয়লা ও পাথর আমদানিকারক নেতৃবৃন্দের মতবিনিময়

ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী