editor
প্রকাশিত: 11:10 PM, October 3, 2021

সিলেটে ছাত্রদলের সপ্তাহব্যাপী মাস্ক ও স্যানিটাইজার বিতরণ কর্মসুচীর উদ্বোধন
করোনাকালীন সময়ে স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতার লক্ষ্যে সিলেটের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের সপ্তাহব্যাপী মাস্ক ও স্যানিটাইজার বিতরণ কর্মসুচীর শুভ উদ্বোধন করা হয়েছে।
রোববার (৩ অক্টোবর) বিকেলে নগরীর কুমারপাড়াস্থ ছাত্রদলের অস্থায়ী কার্যালয়ে কর্মসূচীর উদ্বোধন করা হয়। সিলেট মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মুকিত তুহিনের সভাপতিত্বে ও দক্ষিণ সুরমা ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রƒীয় সদস্য ও সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
এসময় তিনি বলেন, করোনাসহ যেকোন দুর্যোগ মোকাবেলা করতে সকলের সম্মিতির প্রচেষ্টার কোন বিকল্প নেই। প্রতিষ্ঠালগ্ন থেকে ছাত্রদল দেশ ও জাতির কল্যাণে কাজ করে আসছে, এখনও করছে। ভবিষ্যতেও করবে- এই আশা করি। করোনার শুরু থেকে সিলেটে ছাত্রদল খাদ্যসামগ্রী বিতরণ, অক্সিজেন সেবা, মাস্ক, স্যানিটাইজার বিতরণ করে যে অবদান রাখছে, তা প্রশংসার দাবিদার।
এসময় উপস্থিত ছিলেন, সিলেট জেলা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি নজরুল ইসলাম, সহ সভাপতি মাসরুর রাসেল, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুছ ছামাদ, সহ সাধারণ সম্পাদক রাহেল আহমদ, বায়েজীদ আহমদ চৌধুরী, আবুল হাসান রাসেল, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ইমাম মো. জহির, যুবদল নেতা দেওয়ার আহমদ, ইমাদ আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক ইমরান আহমদ ইমু, ঢাকা দক্ষিণ ডিগ্রি কলেজ ছাত্রদলের কামিল আহমদ, মহানগরের সহ-তথ্য ও গবেষণা সম্পাদক আশরাফুল আহমদ মাহি, সায়েম আহমদ চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, মহানগর ছাত্রদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক শরিফ উদ্দিন মুন্না শাহ, সহ যোগাযোগ বিষয়ক সম্পাদক মো. সাদিকুর রহমান সালমান, মহানগরের সহ-ধর্ম বিষয়ক সম্পাদক প্রশান্ত ঘোষ দ্বীপ, সহ-আইন বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, জেলা ছাত্রদলের সদস্য মিন্টু আহমদ, কাশেম আহমদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাকের রহমান, জাহাঙ্গীর, রাসেল আহমদ, ইমাদ আহমদ, পলিটেকনিক ছাত্রদল নেতা জুম্মান আহমদ, তাহমিদ, দেলোয়ার হোসেন, তরিকুল, শায়েদ হাসান, মো. ফেরদৌস আহমদ, জুম্মান আহমদ, ইকরাম, সানি, ইফাজ, নাছিম, মো. সবুজ মিয়া, মাহফুজুর, মাহিদ হাসান, মিফতাতুল হাসান তাহমীদ, আমিন আহমদ জুম্মান প্রমুখ।-বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন