editor
প্রকাশিত: 4:51 PM, March 21, 2022

প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র সিলেটের বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র সিলেট ও প্রতিবন্ধীদের নিয়ে কর্মরত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল গত বৃহস্পতিবার দুপুরে তালতলাস্থ প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন জেলা সমাজসেবা কার্যালয় সিলেটের সাবেক উপ-পরিচালক বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম।
প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র সিলেটের প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা সিদ্ধার্থ শংকর রায়ের সভাপতিত্বে এবং কনসালটেন্ট নিলিমা আহমদের স্বাগত বক্তব্য ও সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ)’র চেয়ারম্যান কবির আহমদ, মহাসচিব ও নির্বাহী পরিচালক মোঃ বায়জিদ খান, ব্যবস্থাপক স্বপন মাহমুদ, রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব আতাউর রহমান খান শামছু। বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের অভিভাবক কমিটির সভাপতি শোভা ভৌমিক, রহমানিয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের সহ-সাধারণ সম্পাদক আল-আমীন নাঈম, জিডিএফ’র সুপার ভাইজার রায়হান খান। এছাড়াও সিলেট বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের শিক্ষকগণ, বিভিন্ন প্রতিষ্ঠানের অভিভাবক, শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও বঙ্গবন্ধু সহ ১৫ আগস্ট শাহাদৎ বরণকারীদের রূহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন হাফিজ কয়েছ আহমদ।
অনুষ্ঠানে প্রতিবন্ধী শিশুদের নিয়ে কেক কেটে সর্বকালের সর্বশ্রেষ্ট বাঙ্গালী, স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উদযাপন করা হয়। এর আগে এক বর্ণাঢ্য শুভাযাত্রা নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
অনুষ্ঠানের শেষে প্রতিবন্ধী শিশু ও শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর