editor

প্রকাশিত: 4:16 PM, October 28, 2022

রংপুরে বিএনপি’র সমাবেশ : একদিন আগেই সমাবেশস্থলে নেতাকর্মীদের ঢল

রংপুরে বিএনপি’র সমাবেশ : একদিন আগেই সমাবেশস্থলে নেতাকর্মীদের ঢল

রংপুরে বিএনপি’র সমাবেশ : একদিন আগেই সমাবেশস্থলে নেতাকর্মীদের ঢল

অনলাইন ডেস্ক
বিএনপির রংপুর বিভাগীয় সমাবেশ আগামীকাল শনিবার। এদিন দুপুর ২টায় শহরের কালেক্টরেট ঈদগাঁ মাঠে সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলগমীর। এতে যোগ দিতে একদিন আগেই সমাবেশস্থলে যোগ দিতে দলবেধে আসছেন নেতাকর্মী ও সাধারণ মানুষ।

বিএনপির রংপুর বিভাগীয় গণসমাবেশের আগে আজ শুক্রবার ভোর থেকে পরিবহন ধর্মঘট ডেকেছে জেলা মোটর মালিক সমিতি। এতে বন্ধ রয়েছে গণপরিবহন। ফলে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ।

এদিকে, গণপরিবহন বন্ধ থাকায় আগে ভাগেই সমাবেশস্থলে আসতে শুরু করছেন বিভিন্ন জেলার নেতাকর্মী ও সাধারণ মানুষ। বাস বন্ধ থাকায় বিকল্প উপায়ে রংপুরে আসছেন তারা। কেউ মাইলের পর মাইল হেঁটে, কেউ ব্যক্তিগত গাড়ি, রিকশা, অটোরিকশা কিংবা মোটরসাইকেলে করে সমাবেশস্থলে আসছেন। আজ জুমার নামাজের পর শহরের বিভিন্ন অলিগলিতে এসব নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন। কারো হাতে কাথা-বালিশ, কারো হাতে শুকনো খাবার, আবার কারো হাতে প্লাকার্ড।

পরিবহন ধর্মঘটের কারণে নানা অসুবিধার মুখে পড়তে হয়েছে তাদের।

কেউ কেউ সরকার দলীয় নেতাকর্মীদের বাধার মুখে পড়েছেন বলে অভিযোগ করেছেন। বিভিন্ন জেলা থেকে আসা নেতাকর্মীরা বলেন, বিএনপির সমাবেশকে কেন্দ্র করেই সরকার গণপরিবহন বন্ধ রেখেছে। গণপরিবহন বন্ধ রেখে শহরের প্রবেশ পথে বিভিন্ন পয়েন্ট বাধা দিচ্ছেন সরকার দলের নেতাকর্মীরা। তবে কোন বাধাই এই সমাবেশে জনসমাগম ঠেকাতে পারবে না।
আগে আসা নেতাকর্মীরা শহরের বানিয়াপাড়া এলাকায় খোলা মাঠে চুলা জ্বালিয়ে সবজি-খিচুড়ি রান্না করে ভাগাভাগি করে খেতে দেখা যায়। তাদের কয়েকজন বলেন, বৃহস্পতিবার বিকেলে তারা ঠাকুরগাঁও থেকে রওয়ানা হয়ে বানিয়াপাড়া আসেন। সমাবেশস্থল কাছে হওয়ায় তারা সেখানেই কাথা বালিশ নিয়ে রাত্রি যাপন করেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, চট্টগ্রাম, ময়মনসিংহ ও খুলনা সমাবেশের পর ভিন্নমাত্রা যোগ হচ্ছে রংপুরের সমাবেশে। এই সমাবেশ বিপুল সংখ্যক মানুষ উপস্থিত হবেন। সরকার গণপরিবহন বন্ধ করে আমাদের নেতাকর্মীদের পথরোধ করতে পারবে না। বাধা দিলে আরো বেশি মানুষ আসবে। বিএনপির সমাবেশে যোগ দেয়ার জন্য মানুষ মাইলে পর মাইল পায়ে হেঁটে রওয়ানা করেছেন। তারা রাতের মধ্যে সমাবেশস্থলে জড়ো হবেন। সমাবেশে আসা নেতাকর্মীরা চিড়া, মুড়িসহ বিছানা নিয়ে আসছেন। শত কষ্টের মধ্যেও তারা সমাবেশে যোগ দেবেন।

সমাবেশ উপলক্ষ্যে ক্রমেই রংপুর শহরে বাড়ছে মানুষ। সমাবেশের সমন্বয়কারী ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু মানবজমিনকে বলেন, সরকার আমাদের সমাবেশ নিয়ে নানা ষড়যন্ত্র করছে। আমাদের নেতাকর্মীদের বাধা দেয়া হচ্ছে। পরিবহন ধর্মঘটের নামে দেশের মানুকে হয়রানি করা হচ্ছে। তবে কোন বাধা আমাদের সমাবেশ ঠেকাতে পারবে না। মানুষ যে যেভাবে পারছেন সমাবেশে আসছেন। রাতের মধ্যেই পুরো মাঠ ভরে যাবে। মঞ্চের কাজ দ্রুতই শেষ হচ্ছে। দেশের মানুষ তাদের দাবি আদায়ের জন্য এই সমাবেশে যোগ দেবেন।

বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, আমরা ২৯শে অক্টোবর সমাবেশ করতে চেয়েছি। তবে সরকার গণপরিবহন বন্ধ করে দেয়ায় এখন আমাদের সমাবেশ দুই দিন হচ্ছে। আজ থেকেই সমাবেশ শুরু হয়ে গেছে। মানুষ দল বেধে আসছে। আরো আসবে। রংপুরের দিকে আসতে থাকা বিএনপি নেতা-কর্মীদের কুড়িগ্রাম-রংপুর মহাসড়ক ও দিনাজপুর-রংপুর মহাসড়কসহ বিভিন্ন আঞ্চলিক সড়কে বাধা দেয়া হচ্ছে। তবে এসব সরকারের কোন লাভ হয়নি। উল্টো নেতাকর্মীরা উৎসাহ উদ্দীপনা নিয়ে মাঠে উপস্থিত হয়েছে। রাতের মধ্যে সবাই চলে আসবে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন