editor
প্রকাশিত: 6:18 PM, October 29, 2022

হৃদবন্ধন সাহিত্য পর্ষদের প্রকাশনা অনুষ্ঠান সাহিত্য চর্চায় মানুষ আলোকিত হয় : অধ্যাপক শরদিন্দু ভট্টাচার্য
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক শরদিন্দু ভট্টাচার্য বলেছেন, আমাদের সকলকে ইতিহাস জানতে হবে। প্রকৃত সত্য ইতিহাস গবেষণা করে জানতে ও বুঝতে হবে। তিনি বলেন, সাহিত্য চর্চা করলে মানুষ সুন্দরের পথে এগিয়ে চলে। সাহিত্য চর্চায় মানুষ আলোকিত হয়। মানুষ নতুনভাবে বাঁচতে শিখে। বাংলার সাহিত্য, সংস্কৃতি, কৃষ্টি ও ঐতিহ্যকে লালন ও ধারণ করে আমাদেরকে চলতে হবে। সাহিত্য, সংস্কৃতি, কৃষ্টি ও ঐতিহ্যকে সমৃদ্ধ করতে আমাদের সকলকে কাজ করতে হবে। তবেই আমাদের সাহিত্য, সংস্কৃতির আলো ছড়িয়ে পড়বে সারাবিশে^।
শুক্রবার (২৮ অক্টোবর) সন্ধ্যা ৬টায় সিলেট নগরের জিন্দাবাজারস্থ কবি নজরুল একাডেমি মিলনায়তনে ‘হৃদবন্ধন সাহিত্য পর্ষদ সিলেট’ এর মুখপত্র ‘হৃদকথন’ শরৎ সংখ্যা ও মো. আসিকুর রহমান এর ‘Songs in the Bengoli Tune-গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান এবং সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হৃদবন্ধন সাহিত্য পর্ষদ সিলেটের সভাপতি, কবি ও লেখক হিমাংশু রায় হিমেল।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন- কবি ও গবেষক মুহিবুর রহমান কিরণ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বাংলাদেশ শিশু একাডেমি সিলেট জেলার সাবেক সংগঠক ও গল্পকার জামান মাহবুব, ভোরের কাগজ পাঠক ফোরাম সিলেট জেলা পরিবারের সভাপতি লেখক ও সাহিত্যিক অমিতা বর্ধন, মানস সিলেট জেলার সভাপতি হেলাল আহমদ, অ্যাডভোকেট ও কবি কল্যাণ চৌধুরী, লেখক ও শিক্ষক আসিকুর রহমান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর নাজনীন আক্তার কণা, দৈনিক উত্তরপূর্ব’র জ্যেষ্ঠ প্রতিবেদক সজল ঘোষ, বঙ্গবন্ধু লেখক পরিষদের সভাপতি উত্তম কুমার চৌধুরী, কবি ধ্রুব গৌতম, লেখক ও প্রভাষক মিহির মোহন, লেখক আনোয়ার হোসেন মিসবাহ, লেখক হাফিজ আহমদ, কবি লুৎফা বেগম লিলি, লেখক সন্তোষ রঞ্জন পাল, কবিতা কুঞ্জের সভাপতি শহিদুল ইসলাম লিটন, লেখক ও ছড়াকার প্রশান্ত লিটন, কবি পান্না জান্নাত, লেখক আব্দুল কাদির জীবন, লেখক আশীষ দে, কবি শ্রাবণী দাস বিথী, ফাতেহা আরেফিন সুইটি, সুমাইয়া আক্তার।
জাতীয় সংগীতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ গ্রন্থ দুটির মোড়ক উন্মোচন করেন। সমস্ত অনুষ্ঠান উপস্থাপনা করেন শর্মিলা দেব পূরবী ও তপন চন্দ্র পাল।
অনুষ্ঠানের সব শেষে মনোমুগ্ধকর সংগীত, নৃত্য ও ধামাইল পরিবেশন করেন সিলেটের শিল্পীরা। -বিজ্ঞপ্তি
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন