editor
প্রকাশিত: 9:37 PM, July 18, 2023
গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনবান্ধব সরকার প্রধান। তিনি দুস্থ-অসহায় মানুষের সাংবিধানিক অধিকার নিশ্চিতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। প্রতিবন্ধী, স্বামী পরিত্যক্তা, দুস্থ, বিধবা, অসহায়, বীর মুক্তিযোদ্ধা থেকে শুরু করে এমন কোনও জায়গা নেই যেখানে বঙ্গবন্ধুকন্যা তার মমত্বের হাত বাড়িয়ে দেননি। আমরা এমন একজন জনবান্ধব প্রধানমন্ত্রী পেয়েছি যিনি দুঃখী মানুষের কষ্ট বোঝেন। অনুন্নত এলাকার বেদনা তাকে আকৃষ্ট করে। তিনি এমন ব্যতিক্রমধর্মী রাষ্ট্রনায়ক। জটিল রোগে আক্রান্তদের জন্য আর্থিক অনুদানের বরাদ্দ বাড়ানোসহ গোয়াইনঘাটের সব খাতের পরিসর বাড়ানোর জন্য চেষ্টা করছেন বলে জানান মন্ত্রী ইমরান আহমদ।
মঙ্গলবার (১৮ জুলাই) সিলেটের গোয়াইনঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে ক্যান্সার, কিডনি, লিভারসিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগীর জন্য আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী ইমরান আহমদ উপরোক্ত কথা বলেন। গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমানের সভাপতিত্বে ও গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক কামরুল হাসানের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ, জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ। এ সময় উপস্থিত ছিলেন গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মো. ফজলুল হক, গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ কে. এম. নজরুল, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইসমাইল আলী মাস্টার, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা লুৎফুর রহমান লেবু, আব্দুল হক, মুসলিম উদ্দিন ভূঁইয়া, সিলেট জেলা পরিষদ সদস্য সুবাস দাস, ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান, নজরুল ইসলাম, রফিকুল ইসলাম, মামুন পারভেজ, এম নিজাম উদ্দিন, শাহাব উদ্দিন শিহাব, গোলাম রব্বানী সুমন, লোকমান হোসেন, মিনহাজ উদ্দিন, মোহাম্মদ লোকমান, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট জামাল উদ্দিন, সদস্য লুৎফুল হক, উপজেলা যুবলীগের আহ্বায়ক ফারুক আহমেদ, সদস্য নজরুল ইসলাম,ছাত্রলীগ সভাপতি সুফিয়ান আহমেদ, সম্পাদক গোলাম রেজওয়ান রাজীব প্রমুখ। এ সময় মন্ত্রী জটিল রোগে আক্রান্ত গোয়াইনঘাটের ৩৩ জন রোগীর মধ্যে ৫০ হাজার করে সাড়ে ১৬ লাখ টাকার চেক বিতরণ করেন। চেক বিতরণ অনুষ্ঠান শেষে মন্ত্রী ইমরান আহমদ সদ্য প্রয়াত গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইব্রাহিম’র স্মরণে শোক সভা ও মিলাদ মাহফিলে অংশগ্রহণ করবেন৷
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়