admin

প্রকাশিত: 10:05 PM, November 23, 2024

পাথর কোয়ারি খুলে দেওয়ার দাবিতে জাফলংয়ে গোয়াইনঘাট উপজেলা প্রেসক্লাব’র মানববন্ধন

পাথর কোয়ারি খুলে দেওয়ার দাবিতে জাফলংয়ে গোয়াইনঘাট উপজেলা প্রেসক্লাব’র মানববন্ধন

দীর্ঘদিন থেকে বন্ধ থাকা সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংসহ সবকটি পাথর কোয়ারি (ইসিএ-বহির্ভূত এলাকায়) পরিবেশ সম্মত ও সনাতন পদ্ধতিতে পাথর উত্তোলন করার সুযোগদানের দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (২৩ নভেম্বর) গোয়াইনঘাট উপজেলা প্রেসক্লাব’র উদ্যোগে স্থানীয় মামার বাজার পয়েন্টে এই মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে গোয়াইনঘাট উপজেলা প্রেসক্লাব’র আহ্বায়ক ও দৈনিক সোনালী কণ্ঠ’র বিভাগীয় প্রধান মো. ইসলাম আলীর সভাপতিত্বে ও গোয়াইনঘাট উপজেলা প্রেসক্লাব’র কার্যনির্বাহী সদস্য ও গোয়াইনঘাট সংসদ’র সম্পাদক এমএ রহিমের সঞ্চালনায় বক্তারা বলেন, গোয়াইনঘাট উপজেলা প্রেসক্লাব গরীব, অসহায় ও মেহনতি মানুষের কথা বলে। দীর্ঘ ৭ বছর ধরে পতিত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের আমলে বৃহত্তর সিলেটের সকল পাথর কোয়ারি ও বিভিন্ন বালু মহাল থেকে পাথর উত্তোলন বন্ধ রয়েছে। দীর্ঘদিন থেকে পাথর উত্তোলন বন্ধ থাকায় এসব অঞ্চলের প্রধানতম বারকি পেশায় সম্পৃক্ত দশ লক্ষাধিক মানুষ ও ২০ সহস্রাধিক ব্যবসায়ী আয়-রোজগার হারিয়ে মানবেতর জীবন-যাপন করছেন।

বক্তারা আরো বলেন, সিলেটে ভয়াবহ বন্যার অন্যতম প্রধান কারণ হচ্ছে পাথর কোয়ারি বন্ধ করা। দীর্ঘদিন ধরে পাথর কোয়ারী ও বালু মহাল বন্ধ থাকায় ভোলাগঞ্জ, বিছনাকান্দি, জাফলং সহ অন্যান্য পাথর মহালগুলোর উৎসমুখ ভরাট হয়ে গেছে। পাশাপাশি উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের স্রোতে ভেসে আসা পলিমাটি, বালুতে সিলেটের সকল নদ-নদী, খাল বিল, নদীনালা, হাওর ভরাট হয়ে গেছে। ফলে নদ-নদী, খাল বিলের পানির ধারণ ক্ষমতা না থাকায় মানুষের ভিটে বাড়ি তলিয়ে জনজীবনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। অপরদিকে মাছের বিচরণ বিনষ্ট হয়েছে। রিজার্ভের ডলার সংকট, রিজার্ভের ডলার দিয়ে নিম্নমানের পাথর আমদানী, দেশের হাজার হাজার ব্যবসায়ীদের শত শত কোটি টাকা অবৈধ চোরাই পথে ভারতের ব্যবসায়ীরা নিয়ে যাচ্ছে, এদেশের পাথর মহাল বন্ধ থাকায় বিদেশ থেকে আমদানিকৃত বিভিন্ন স্থানে এলসির পাথর চড়া দামে বিক্রি হচ্ছে। দেশের পাথর মহালগুলো উন্মুক্ত থাকলে প্রতিযোগিতার বাজারে কম দামে পাথর পাওয়া যাবে।

এসময় বক্তব্য রাখেন জৈন্তাপুর অনলাইন রিপোর্টাস ক্লাবের সভাপতি সোহেল আহমদ, দৈনিক শ্যামল সিলেট’র স্টাফ রিপোর্টার নিজাম উদ্দিন টিপু, দৈনিক সবুজ সিলেট’র স্টাফ রিপোর্টার হিলাল উদ্দিন শিপু, জুমবাংলা ডটকমের সিলেট জেলা প্রতিনিধি ও দৈনিক বিজয়ের কণ্ঠ’র স্টাফ রিপোর্টার সোয়েব রানা, একুশে সিলেট’র স্টাফ রিপোর্টার জাহিদুল ইসলাম জান্না, একুশে সিলেট’র গোয়াইনঘাট প্রতিনিধি জহির হোসেন।

এছাড়াও শ্রমিক নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন জাফলং ট্রাকচালক সমিতির সভাপতি ছবেদ মিয়া, সাবেক সভাপতি ফয়জুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সোহাগ আহমদ, মামার দোকান পাথর প্রমিক ইউনিয়নের সভাপতি হেলাল মিয়া, বৃহত্তর জৈন্তা পাথর শ্রমিক ট্রেড ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ও মামার দোকান পাথর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক লিয়াকত আলী, বৃহত্তর জাফলং হেমার শ্রমিক সমবায় সমিতির সভাপতি মো. রমজান আলী, সাধারণ সম্পাদক মো. রশিদ খান, জাফলং-বল্লাঘাট পাথর উত্তোলন ও সরবরাহকারী শ্রমিক বহুমুখী সমবায় সমিতির সভাপতি সিরাজ মিয়া। বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে