editor
প্রকাশিত: 11:23 PM, February 24, 2022

ইউক্রেনে ‘সহিংসতায়’ বাংলাদেশের উদ্বেগ
ডেস্ক রিপোর্ট
ইউক্রেনের সাম্প্রতিক সহিংসতার ঘটনায় উদ্বেগ জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার রাতে মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, এ সহিংসতা ওই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার ওপর প্রভাব ফেলবে। উভয় পক্ষকে সর্বোচ্চ সংযম অনুশীলন এবং নাগরিকদের জিম্মি অবস্থার অবসান ঘটানোর আহ্বান জানায় বাংলাদেশ।
বিবৃতিতে আরো বলা হয়, সরকার ইউক্রেনে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার পরামর্শ দিচ্ছে। প্রয়োজনে তারা পোল্যান্ডে যেতে পারে। পররাষ্ট্র মন্ত্রণালয় পোল্যান্ডের বাংলাদেশ দূতাবাসে নিবিড় যোগাযোগ রক্ষা করছে। আটকেপড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনতে সরকার প্রাণপণ চেষ্টা করছে। প্রত্যাবাসন কার্যক্রম নিখুঁতভাবে সমন্বয় করতে ওয়ারশ’তে অবস্থিত পোল্যান্ড দূতবাসে কর্মীদের সংখ্যা বাড়ানো হয়েছে।
সেখানে সকল কনস্যুলার সেবা বিনামূল্যে প্রদান করা হচ্ছে। সংকটের কারণে ক্ষতিগ্রস্ত ওই অঞ্চলে সম্ভাব্য অর্থনৈতিক ক্ষতির পরিমাণ নিরুপণ করছে বাংলাদেশ সরকার।
7 স্টাফ রিপোর্টার: জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সেবা নিতে আসা এক প্রবাসীকে চড় মারার অভিযোগ উঠেছে সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো.
2 দেশের উন্নয়নে প্রবাসীদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান রাষ্ট্রপতির স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিদেশে বসবাসরত বাংলাদেশি
7 স্টাফ রিপোর্টার: সিলেট সিটি করপোরেশনে হামলা ও ভাঙচুরের ঘটনায় মূল নেতৃত্ব দান কারীদের বাদ দিয়ে নিরপরাধ শ্রমজীবী মানুষকে গ্রেপ্তারের
6 সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, শ্রীকৃষ্ণের জীবন ও দর্শন সত্য, ন্যায়, মানবতা ও কল্যাণের পথে চলার
3 নিউইয়র্ক প্রতিনিধি: যুক্তরাজ্যের বিশিষ্ট কমিউনিটি অ্যাক্টিভিস্ট, মূলধারার রাজনীতিবিদ, বিসিএ ইউকের সাবেক প্রেসিডেন্ট ও প্রখ্যাত ব্যবসায়ী পাশা খন্দকার এমবিই-এর যুক্তরাষ্ট্রে
6 * কোটি টাকার মেলা বাণিজ্য ও নাম ভাঙানোর গুরুতর অভিযোগ স্টাফ রিপোর্টার: সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির
6 সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসকের আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, একে অপরের ধর্মীয় উৎসব ও আনন্দে অংশগ্রহণের মধ্য দিয়েই আমাদের পারস্পরিক
6 উৎসাহ-উদ্দীপনা ও আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল প্রিমিয়ার সিমেন্ট মিলস্ পিএলসি-এর আয়োজনে ‘প্রিমিয়ার সিমেন্ট বিশ্বকাপ মাতোয়ারা প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬’।