editor
প্রকাশিত: 11:25 PM, March 30, 2022

গোলাপগঞ্জে পৌর যুবদলের বর্ধিত সভা
সিলেট জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন বলেছেন, আওয়ামী লীগ দেশের মানুষকে দুর্নীতি, লুটপাট ও দুর্ভিক্ষ ছাড়া আর কিছুই দিতে পারে না। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ডাকে সরকার পতনে যুবদল প্রস্তুত থাকতে হবে। গুলির মুখেও রাজপথে থাকবে যুবদল। এই আন্দোলনে জিয়ার সৈনিকেরা সরকারের পতন নিশ্চিত করে জনগণকে গণতন্ত্র ফিরিয়ে দিতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি বলেন, বর্তমানে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সাধারণ মানুষ কিনতে পারছে না। এমন অবস্থায় যুবদল বসে থাকতে পারে না। সবাইকে রাজপথে নামতে হবে। যত দিন এই সরকারের পতন না হবে, তত দিন পর্যন্ত এ দেশের মানুষের ভাগ্যের উন্নয়ন হবে না।
তিনি বুধবার (৩০ মার্চ) বিকেল ৪টায় গোলাপগঞ্জ পৌর যুবদলের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। পাশাপাশি তিনি আগামী ৫ দিনের মধ্যে পৌর যুবদলের ৯টি ওয়ার্ড কমিটি গঠন করে জেলা যুবদলের নিকট প্রেরণ করতে হবে।
গোলাপগঞ্জ পৌর যুবদলের আহ্বায়ক এনামুল হক এনামের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ মুন্নার পরিচালনায় বর্ধিত সভায় প্রধান বক্তার বক্তব্যে সিলেট জেলা যুবদলের সদস্য সচিব মকসুদ আহমদ বলেন, সরকারের ভয়াবহ দু:শাসনের জবাব দিতে যুবদলকে রাজপথে থাকতে হবে। কোন স্বৈরাচারী শাসক দেশে দু:শাসন চালু রেখে জনগণের রোষানল থেকে রেহাই পায়নি। দু:শাসনের জবাব দিতে যুবদলকে রাজপথে থাকতে হবে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ময়নুল ইসলাম মঞ্জুর, লিটন আহমদ, মতিউর রহমান আফজল। বর্ধিত সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন যুবদল নেতা তারেক আহমদ।
অন্যান্যের মধ্যে পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক রাজু আহমদ, নুরুজ্জামান জুবেল, রাজু আহমদ, মো. শাহ আলম, কামাল আহমদ, রাসেল আহমদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এম এ কাদির, শাহজাহান, আবুল কালাম খোকন, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব ফয়ছল আহমদ, ছাত্রদলের সদস্য সচিব শাহান আহমদ, যুগ্ম আহ্বায়ক আলী আহমদ, পৌর যুবদলের সদস্য শাকেল আহমদ, টিপু আহমদ, সানি আহমদ, ১নং ওয়ার্ড যুবদল নেতা জুনেদ আহমদ, ২নং ওয়ার্ডের টিপু সুলতান, হেলাল হোসেন, ৪নং ওয়ার্ডের এমরান আহমদ, ৫নং ওয়ার্ডের নজরুল ইসলাম, ৭নং ওয়ার্ডের সুজন আহমদ, ৯নং ওয়ার্ডের শাকিল আহমদ প্রমুখ।বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন