editor
প্রকাশিত: 10:50 PM, December 16, 2021

বিজয় দিবসে জাতীয় মহিলা সংস্থা সিলেটের আলোচনা সভা
সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মাসুক উদ্দিন আহমদ বলেছেন, মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তারা নিজেদের জীবনের মায়া ত্যাগ করে দেশেপ্রেমে উদ্বুদ্ধ হয়ে বুকের তাজা রক্ত ঢেলে দেশকে স্বাধীন করেছেন। স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে বাঙালি জাতি হিসেবে আমরা গর্বিত। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, ঠিক তেমনি দেশের জনগণ স্ব স্ব অবস্থান থেকে দেশের কল্যাণে কাজ করছে। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তরুণ প্রজন্মকে জানিয়ে বিজয়ের সুবর্ণ জয়ন্তীতে দেশপ্রেমে উদ্বুদ্ধ সকলকে কাজ করার আহবান জানান।
মাসুক উদ্দিন আহমদ ১৬ ডিসেম্বর বৃহস্পতিবার নগরীর শাহজালাল উপশহরে মহান বিজয় দিবস ও বিজয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে জাতীয় মহিলা সংস্থা সিলেট আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
জাতীয় মহিলা সংস্থা সিলেটের চেয়ারম্যান, জেলা মহিলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন আহমেদ এর সভাপতিত্বে ও প্রশিক্ষক মুন্নুজান ইসলামের সঞ্চালনায় অলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন মহিলা সংস্থার কো-অডিনেটোর আব্দুল লতিফ। বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মহানগর মহিলা আওয়ামীলীগের কার্যকরী কমিটির সদস্য রুকসানা পারভীন, সদস্য সালমা বেগম, প্রশিক্ষক কর্মকর্তা শাহ মোঃ আলী আকরাম, প্রশিক্ষক সুফিয়া বেগম, বীনা আক্তার, অফিস সহকারী এনাম আহমদ, রাজ আহমদ, সুরমা আক্তার প্রমুখ। এছাড়াও সভায় সংস্থার প্রায় শতাধিক প্রশিক্ষণার্থী উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে