editor
প্রকাশিত: 4:28 PM, February 11, 2022

তিন দফা দাবিতে প্যানেল প্রত্যাশী নিবন্ধিত শিক্ষক সংগঠনের মানববন্ধন
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারা দেশের ন্যায় সিলেটেও তিন দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে প্যানেল প্রত্যাশী নিবন্ধিত শিক্ষক সংগঠন। মানববন্ধনে বক্তারা, শিক্ষক নিবন্ধন সনদ চাকুরীর সনদ, এটা কোন একাডেমিক সনদ নয়। শিক্ষকতা ছাড়া এ সনদ কোনো কাজে আসবে না, পরীক্ষার মাধ্যমে অর্জিত শিক্ষক যোগ্যতার সনদ হচ্ছে শিক্ষক নিবন্ধন সনদ, এজন্যে এক আবেদনে প্যানেলভিত্তিক নিয়োগের ব্যবস্থা গ্রহণ করে শিক্ষক সমাজকে অভিশাপমুক্ত করতে হবে। সরকারের ভাবমূর্তি সমুন্নত রাখতে কৃত্রিম শিক্ষক সংকট এবং এনটিআরসিএ’র নিবন্ধিত শিক্ষকদের নিয়োগ জটিলতা দূর করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে প্যানেল ভিত্তিক নিয়োগের ব্যবস্থা গ্রহণ করা এখন সময়ের দাবি।
শুক্রবার সকালে সুবিদবাজারস্থ সিলেট প্রেসক্লাবের সামনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে প্যানেল প্রত্যাশী নিবন্ধিত শিক্ষক সংগঠন সিলেট জেলা শাখার উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। নিবন্ধিত শিক্ষক সংগঠন সিলেট জেলা আহবায়ক ইশরাক জাহানের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক মোহাম্মদ রিংকুর পরিচালনায় মানববন্ধনে একাত্মতা পোষণ করে বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাবের সহসভাপতি আব্দুল কাদের তাপাদার, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ রেনু। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্যানেল প্রত্যাশী নিবন্ধিত শিক্ষক সংগঠন সিলেট বিভাগীয় কমিটির সেক্রেটারি দেওয়ান মোহাম্মদ ইয়াহইয়া খান, সাংগঠনিক সম্পাদক উত্তম কুমার মৃধা ও সংগঠনের সদস্য শাহান উদ্দিন, আসমা খাতুন, জয়ন্তি রানী শীল, শাহান উদ্দিন, আসমা খাতুন, সালমা, ফাহিমা সুলতানা, বিশ্বনাথ সরকার, কামরুন নাহার, ব্রজেন্দ্র নাথ, জেসমিন বেগম, সত্যজিৎ, জাকারিয়া আহমদ প্রমুখ। প্যানেল প্রত্যাশী নিবন্ধিত শিক্ষক সংগঠন এর একটি প্রতিনিধিদল সিলেট সার্কিট হাউসে শিক্ষামন্ত্রী বরাররে একটি স্মারকলিপি প্রদান করেন।
উল্লেখ্য নিবন্ধিত প্যানেল প্রত্যাশী নিবেদিত শিক্ষক সংগঠনের দাবিগুলো হলো সকল নিবন্ধনকারী চাকরি প্রত্যাশীদের কোটাভিত্তিক নিয়োগ প্রদান, সকল নিবন্ধনকারীদের স্ব স্ব নীতিমালায় নিয়োগ না হওয়া পর্যন্ত নিবন্ধন পরীক্ষা বন্ধ রাখা ও ইনডেক্সধারীদের গণবিজ্ঞপ্তির অন্তর্ভুক্ত না করে আলাদা বদলির ব্যবস্থা করা।-বিজ্ঞপ্তি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে