editor
প্রকাশিত: 8:04 PM, April 30, 2025
সিলেট মহানগর বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র (১ম) রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, এদেশের মানুষ ১৭ বছর ধরে ভোট দেওয়ার জন্য অপেক্ষো করছে। দেশ একটা অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে রয়েছে। অন্তর্বতী সরকার যদি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের ব্যবস্থা করে তাহলে দেশ আরও অস্থিতিশীল হয়ে উঠবে। তিনি সরকারকে উদ্দেশ্য করে বলেন, যতদ্রুত সম্ভব জাতীয় নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করুন। আমরা চাই তাড়াতাড়ি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হোক।
তিনি আরোও বলেন, শেখ হাসিনা যেমন সরকারে থেকে দেশ চালাতে ব্যর্থ হয়েছে ঠিক তেমনি এই সরকারও দেশ চালাতে ব্যর্থ হচ্ছে। আমরা যেই আন্দোলনের মধ্য দিয়ে দেশটা স্বাধীন করেছি সেই স্বাধীনতা এখন নেই। বর্তমান সরকারকে বলবো অতিদ্রুত আপনারা নির্বাচন দিন। দেশবাসী ১৭ বছর যাবত জাতীয় নির্বাচনের অপেক্ষা করছে। সংস্কারের জন্য নির্বাচনের কালক্ষেপণ করবেন না। ডিসেম্বরের আগেই নির্বাচন আয়োজন সম্ভব।
কয়েস লোদী বলেন, আমার বিশ্বাস করি এই সরকার আমাদের সরকার, এই সরকার আমাদের আন্দোলনের সরকার, এই সরকার ছাত্র-জনতার আন্দোলনের সরকার। এই সরকার জনগণের সরকার কিন্তু জনগণের ভোটের মাধ্যমে নয়। এই সরকারের পাশে আমরা ছিলাম, আগামীতেও থাকব এবং আমরা ৭ আগস্ট থেকে আজকে পর্যন্ত বলে আসছি আপনারা একটা নির্বাচনের রোডম্যাপ দেন। নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচন দেরিতে হলে একটা মহল পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করবে। আর যে সংস্কারগুলোতে সবাই একমত সেগুলো নিয়েই সরকার নির্বাচনমুখী হতে পারে।
তিনি জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট তারিখের ঘোষণার দাবিতে বুধবার (৩০ এপ্রিল) জিয়া মঞ্চ সিলেট মহানগর আয়োজিত সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
জিয়া মঞ্চ সিলেট মহানগরের আহবায়ক মাসুদ আহমদ কবিরের সভাপতিত্বে ও সদস্য সচিব সৈয়দ রাজন আহমদের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সহ-সভাপতি মুফতি নেহাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব ও দেওয়ান জাকির, বিমান বন্দর থানা বিএনপির আহবায়ক আব্দুল কাদির সমসু, কোতোয়ালী থানা বিএনপির আহবায়ক ওলিউর রহমান চৌধুরী সুহেল, সিলেট মহানগর যুবদলের সহ-সভাপতি মালেক আহমদ, যুক্তরাজ্য যুবদলের সাবেক সহ সাধারণ সম্পাদক পারভেজ আহমদ, বিএনপি নেতা আবদুল্লাহ শফী সাহেদ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, জিয়া মঞ্চের যুগ্ম আহবায়কদের মধ্যে সিনিয়র যুগ্ন আহবায়ক কয়ছর আহমদ, শাহ মোহাম্মদ জাহেদ, কাজী আসাদুজ্জামান ওয়াসিম, মাহিদ আহমদ, আশিকুর রহমান রুনা, বাছির আহমদ,শাহিন আহমদ, রায়হান আহমদ, মেহেদী আহমদ সহ জিয়া মঞ্চের বিভিন্ন ওয়ার্ডে নেতৃবৃন্দ গন।
আরো উপস্থিত ছিলেন, জাহেদ আহমদ বাবু, এনামুল হক জাবেদ, সাইদুল আহমদ, রুমেল আহমদ, ডালিম আহমদ, স্বপন আহমেদ, জাফর আহমদ,মিজান আহমদ।
মহানগর যুবদলের সহ-সাধারণ সম্পাদক কাউসার হোসেন খান, দক্ষিণ সুরমা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক হোসেন আহমদ রুহুল, মহানগর ছাত্রদলের সহ সভাপতি মাকসুদ আহমদ প্রমুখ।-বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন