editor
প্রকাশিত: 2:52 PM, August 16, 2021
অনলাইন ডেস্ক
কাবুলে প্রেসিডেন্ট প্যালেসের দখল নিয়েছে তালেবান। সেখান থেকেই সংবাদমাধ্যমকে জানানো হয়েছে, আফগান যুদ্ধ শেষ। এবার নতুন সরকার গঠন হবে। তালেবানের এই মুখপাত্র বলেন, যেকোনো সমস্যা সমাধানের জন্য আমাদের সঙ্গে বসতে আমরা সকল দেশ ও অংশীদারদের প্রতি আহ্বান জানাচ্ছি।
রবিবার (১৫ আগস্ট) রাতেই পালিয়ে গেছেন আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি। নিজেই একটি টুইট করে জানিয়েছেন, লড়াই থামাতে এবং রক্তস্রোত এড়াতে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তাজাকিস্তানে পালিয়েছেন গনি। আর তার কিছুক্ষণের মধ্যেই প্রেসিডেন্টের রাজপ্রাসাদে ঢুকে পড়ে তালেবান বাহিনী। রাজপ্রাসাদের মাথা থেকে আফগানিস্তানের পতাকা নামিয়ে দেওয়া হয়। প্রাসাদের কনফারেন্স রুম থেকে তারা সংবাদমাধ্যমকে জানায়, যুদ্ধ শেষ। এবার নতুন ইসলামিক আফগানিস্তান গঠনের প্রক্রিয়া শুরু হবে।
রবিবার রাতে প্রেসিডেন্টের প্রাসাদ দখল করার পর আল জাজিরার সঙ্গে কথা বলেন তালেবান মুখপাত্র। তিনি জানিয়েছেন, দ্রুত পরবর্তী সরকার গঠন করা হবে। ইসলামিক আফগানিস্তান তৈরির প্রক্রিয়া শুরু হবে। আশরাফ গনি পালিয়ে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পরে মধ্যবর্তী সরকার গঠনের আলোচনা শুরু হয়েছিল। আফগান পররাষ্ট্রমন্ত্রীকে মাথায় রেখে সেই সরকার গঠনের জল্পনা চলছিল। তালেবানরা মধ্যবর্তী সরকারের পক্ষে মত দেবে কি না, তা অবশ্য এখনো চূড়ান্ত নয়। তালেবান জানিয়েছে, দ্রুত তারা তাদের পরবর্তী পদক্ষেপের সিদ্ধান্ত জানাবে। তবে বিশেষজ্ঞদের ধারণা, তালেবান নিজেরাই সরকার গড়ার প্রক্রিয়া শুরু করবে।
সোমবার (১৬ আগস্ট) সকালে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ জরুরি বৈঠক ডেকেছে। সকাল দশটায় বৈঠক শুরু হওয়ার কথা। আফগানিস্তান নিয়ে আলোচনা করতেই ওই বৈঠকের ডাক দেওয়া হয়েছে। এখনো পর্যন্ত ৬০টি দেশ আফগানিস্তানের দূতাবাস বন্ধ করে কর্মীদের ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করেছে। অ্যামেরিকা এবং জার্মানি আফগানিস্তানে নতুন করে সেনা পাঠিয়েছে। দূতাবাস কর্মীদের নিরাপদে ফিরিয়ে আনতেই সে কাজ করা হয়েছে বলে তারা জানিয়েছে। এই মুহূর্তে আফগান বিমানবন্দর ঘিরে রেখেছে মার্কিন সেনা।
এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের দায়িত্ব নিজেদের হাতে তুলে নিয়েছে অ্যামেরিকা। একের পর এক বিমানে দূতাবাস কর্মী এবং আফগান সহকর্মীদের তুলে দেওয়া হচ্ছে। তবে রোববার রাতে ওয়াশিংটন জানিয়েছে, আফগান কর্মীদের নিয়ে শেষ বিমান উড়ে গেছে। আপাতত কেবল মার্কিন কর্মীদেরই দেশে ফেরানো হবে।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/১৬/আগষ্ট/২০২১/রেদওয়ান
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন