editor
প্রকাশিত: 7:50 PM, August 19, 2021
শ্রীমঙ্গল প্রতিনিধি :
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সাড়ে ৬ কেজি গাঁজা উদ্ধার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ। যার বাজার মূল্য প্রায় ১ লক্ষ টাকা।
বৃহস্পতিবার (১৯ আগস্ট) দুপুরে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে গাঁজা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন, শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. সহিদুল হক মুন্সী।
তিনি জানান, শ্রীমঙ্গল উপজেলাকে মাদক মুক্ত রাখতে প্রতিদিন মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। তারই অংশ হিসেবে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার সাতগাঁও ইউনিয়নের লছনা বাজার থেকে ৬ কেজি গাঁজাসহ দুই ব্যক্তিকে আটক করা হয়। তখন ঘটনাস্থল থেকে ১জন পালিয়ে যায়।
আটককৃতরা হলেন, হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার ষাড়েরকোনা গ্রামের সাবু মিয়ার ছেলে হিরন মিয়া (২২) ও চাঁনপুর বস্তির জলিল আহমেদের ছেলে রশিদ মিয়া (২৪)। এবং পলাতক ব্যক্তি একই থানার ষাড়েরকোনা গ্রামের মো. আক্কাছ আলীর ছেলে মো. রিমন মিয়া (২৮) বলে জানান তিনি।
এছাড়াও এএসপি শহীদুল হক মুন্সী বলেন, গত ১৮ই’ আগস্ট উপজেলার মির্জাপুর ইউনিয়নের বৌলাছড়া চা বাগানের নাচ ঘরের কাছ থেকে একই এলাকার মৃত মানিক ভৌমিজ এর ছেলে সুমন ভৌমিজ’কে ৫০০ গ্রাম গাঁজাসহ আটক করে থানা পুলিশ।
এসময় প্রেস ব্রিফিং এ উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল-কমলগঞ্জ (সার্কেল) এএসপি শহীদুল হক মুন্সী, শ্রীমঙ্গল থানার (ওসি) মো. আব্দুছ ছালেক, পুলিশ পরিদর্শক অপারেশন নয়ন কারকুন প্রমুখ।
ওসি, আব্দুছ ছালেক জানান, আটককৃতদের মাদক আইনে মামলা দায়ের পূর্বক মৌলভীবাজার আদালতে প্রেরণ করা হয়েছে। পলাতক ব্যক্তি আটকে অভিযান অব্যাহত আছে।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/১৯/আগষ্ট/২০২১/রেদওয়ান
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে