editor
প্রকাশিত: ১২:২৫ অপরাহ্ণ, আগস্ট ২৪, ২০২১
নিজস্ব প্রতিবেদক
সিলেটে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা এক হাজার ছাড়িয়ে গেছে। সর্বশেষ চব্বিশ ঘন্টায় মারা যাওয়া ৯ জনকে নিয়ে বিভাগে মৃতের সংখ্যা এখন ১০০৫ জন। স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয় থেকে এমন তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদফতর জানায়, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টার মধ্যে সিলেটে ৯ করোনাক্রান্ত ব্যক্তি মারা গেছেন। তাদের সবাই সিলেট জেলার বাসিন্দা।
সবমিলিয়ে বিভাগে ১০০৫ জন মারা গেছেন করোনায়। তন্মধ্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৯০ জনসহ সিলেট জেলাতেই ৮২০ জন মারা গেছেন। মৃতদের মধ্যে সুনামগঞ্জের ৬৯ জন, মৌলভীবাজারের ৭০ জন ও হবিগঞ্জের ৪৬ জন রয়েছেন।
এদিকে, সর্বশেষ চব্বিশ ঘন্টায় বিভাগে করোনাক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২০৪ জন। তাদের মধ্যে ওসমানী হাসপাতালে ২০ জনসহ সিলেট জেলায় শনাক্ত হয়েছেন ১২৩ জন। শনাক্তদের মধ্যে রয়েছেন সুনামগঞ্জের ১৮ জন, মৌলভীবাজারের ৩২ জন ও হবিগঞ্জের ৩১ জন।
১৩৮৫ জনের নমুনা পরীক্ষা করে তাদেরকে শনাক্ত করা হয়েছে। শনাক্তের হার ১৪.৭৩ ভাগ।
সিলেটে মোট করোনাক্রান্ত এখন ৫১ হাজার ৬২৫ জন। সর্বোচ্চ ৩১ হাজার ৯০৪ জন আক্রান্ত হয়েছেন সিলেট জেলায়। বাকিদের মধ্যে সুনামগঞ্জের ৫৯৬৭ জন, মৌলভীবাজারের ৭৫৪৯ জন ও হবিগঞ্জের ৬২০৫ জন রয়েছেন।
এদিকে, গেল চব্বিশ ঘন্টায় সুস্থ হয়ে ওঠেছেন ৫৭৫ জন করোনা রোগী। তাদেরকে নিয়ে মোট সুস্থ হওয়াদের সংখ্যা দাঁড়িয়েছে ৪১ হাজার ৩৩৫ জনে।
সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় জানান, বর্তমানে সিলেটের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৩৮৭ জন করোনা রোগী।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/২৪/আগষ্ট/২০২১/রেদওয়ান
6 মাসুম চৌধুরী: সিলেটের কানাইঘাট উপজেলার ৯টি ইউনিয়ন এবং পার্শ্ববর্তী গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের হাজার হাজার মানুষের যাতায়াতের অন্যতম প্রধান
8 সিলেট মহানগর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৫৭ সদস্যবিশিষ্ট উপদেষ্টা কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মহানগরের দলীয় কর্মকাণ্ডকে আরও গতিশীল ও
4 খেলাফত মজলিস যুক্তরাজ্য সাউথ শাখার সভাপতি মাওলানা সাদিকুর রহমান বলেছেন, স্বাধীনতার পরবর্তী সময়ে যারাই ক্ষমতায় গিয়েছে তারাই ফ্যাসিবাদ কায়েমের
1 রোটারি ক্লাব অব সিলেট সাউথের নতুন রোটারি বর্ষের প্রথম সাপ্তাহিক সভা নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত
3 সিলেট বিভাগের প্রতিটি থানায় প্রবাসীদের সহযোগিতার জন্য প্রবাসী হেল্প ডেস্ক চালু করা ও বিমানবন্দরে যাত্রী হয়রানি বন্ধের জন্য এক
6 পর্তুগালে বসবাসরত সিলেট বিভাগের প্রবাসীদের সংগঠন ‘সিলেট বিভাগ গণদাবী পরিষদ পর্তুগাল শাখা’র কার্যকরী কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।
7 জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং নগর সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে ইউএনডিইএফ-এর অর্থায়নে এফআইভিডিবি-এর Young People Building
4 সিলেট নগরীর বড়বাজার বন্ধন ‘বি’ এলাকার বাসিন্দা ও পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি মো. হায়দার আলীর চিকিৎসায় যৌথভাবে পাশে দাঁড়িয়েছে