editor
প্রকাশিত: 3:09 PM, September 21, 2021

তাহিরপুরে সরকারি ভাবে ছুটি না দিলেও বিদ্যালয়ে তালা !
তাহিরপুর প্রতিনিধি
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় সারাদেশের ন্যায় মধুপুর্নিমা উপলক্ষে উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা করেছে শিক্ষা অধিদপ্তর ।
এদিকে উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের কাউকান্দি উচ্চ বিদ্যালয় সরকারি ভাবে বন্ধ ঘোষণা করা না হলেও বিদ্যালয়ের শিক্ষকগন ব্যাক্তিগত ভাবে বন্ধ ঘোষণা করেছেন।যার ফলে বিদ্যালয়ে কোন ছাত্র/ছাত্রী আসেনি বিদ্যালয়ে।এমন নেক্কার জনক ঘটনায় এলাকা জুরে আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে।
সোমবার (২০ সেপ্টেম্বর) বিদ্যালয়ে সরেজমিনে গিয়ে দেখা যায়,বেলা ১১ টা অবধি বিদ্যালয়ের প্রতিটি শ্রেণী কক্ষের দরজায় তালা ঝুলছে।,
কাউকান্দি উচ্চ বিদ্যালয়ের ছাত্র/ছাত্রীদেরকে বন্ধের বিষয়ে জিজ্ঞাসা করা হলে,তারা বলে স্যার আমাদেরকে বলেছেন আজ বিদ্যালয় বন্ধ তাই আজ আমরা বাড়িতেই রয়েছি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আমিরুল ইসলামের কাছে বন্ধের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন,আমি কোন ছাত্র/ছাত্রীদের বিদ্যালয় বন্ধের নোটিশ দেইনি সহকারী শিক্ষকগন বন্ধের ঘোষণা করেছেন।’
তাহিরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো.মিজানুর রহমান বলেন,আজ সারাদেশে প্রাথমিক বিদ্যালয় বন্ধ রয়েছে তবে মাধ্যমিক বিদ্যালয়গুলো খোলা আছে।আমি কাউকান্দি উচ্চ বিদ্যালয়ের বন্ধের বিষয়টি শুনেছি এব্যপারে ব্যবস্থা গ্রহণ করা হবে।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো.রায়হান কবির বলেন,শিক্ষকরা কেন ব্যাক্তিগত ভাবে বিদ্যালয় বন্ধ ঘোষণা করলেন এ ব্যপারে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে