editor

প্রকাশিত: 9:27 PM, April 16, 2017

বিয়ানীবাজারের বারইগ্রাম বাজারে ফার্ণিচারের দোকান থেকে ১’শ পিছ ইয়াবা উদ্ধার ।। আটক ১

বিয়ানীবাজারের বারইগ্রাম বাজারে ফার্ণিচারের দোকান থেকে ১’শ পিছ ইয়াবা উদ্ধার ।। আটক ১

বিয়ানীবাজারের বারইগ্রাম বাজারে ফার্ণিচারের দোকান থেকে ১’শ পিছ ইয়াবা উদ্ধার ।। আটক ১

7

বিয়ানীবাজার প্রতিনিধি
সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার বারইগ্রাম বাজারে আরাফাত ফার্ণিচার নামক দোকান থেকে ১’শ পিছ নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে বিয়ানীবাজার থানা পুলিশ গত ১৫ এপ্রিল শনিবার সন্ধ্যা ৭টায় অভিযান চালিয়ে নিষিদ্ধ এই মাদকদ্রব্য উদ্ধার করে। এ সময় দোকানের মালিকদের কেউ উপস্থিত না থাকায় কর্মচারী আব্দুল গণি (৩১) কে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। এ ঘটনায় বিয়ানীবাজার থানার এস.আই সমীরণ দাস বাদী হয়ে ৩ জনকে আসামী করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়ের করেন।
জানা যায়, বারইগ্রাম বাজারে আরাফাত ফার্ণিচার নামক ব্যবসা প্রতিষ্ঠানটির মালিক স্থানীয় উত্তর গাংপার গ্রামের ইছরাব আলীর পুত্র ছায়াদ আহমদ ও পাখি মিয়া। দীর্ঘদিন থেকে তারা দুই ভাই মিলে ব্যবসা প্রতিষ্ঠানটি পরিচালনা করে আসছেন। ঘটনার দিন সন্ধ্যা ৭টার দিকে বিয়ানীবাজার থানার এসআই সমীরণ দাস একদল পুলিশ নিয়ে বারইগ্রাম বাজারের আরাফাত ফার্ণিচারে অভিযান চালান। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয় এবং অভিযানে দোকান তল¬াশীকালে ক্যাশবক্সের ভিতরে কালো ব্যাগের ভিতর মোড়ানো অবস্থায় ১’শ পিছ নিষিদ্ধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় অবৈধ মাদকদ্রব্য রাখার অপরাধে দোকানের মালিকদেরকে না পেয়ে উপস্থিত দোকান কর্মচারী আব্দুল গণি কে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। আটক দোকান কর্মচারী আব্দুল গণি পাতন গ্রামের আব্দুল খালিকের পুত্র। পরে এসআই সমীরণ দাস বাদী হয়ে বিয়ানীবাজার থানায় দোকান মালিক ছায়াদ আহমদ (৩৫), পাখি মিয়া (৪০) ও আটক কর্মচারী আব্দুল গণি (৩১) কে আসামী করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। মামলা নং ১৪, তারিখ- ১৫/৪/২০১৭ইং।
অভিযুক্ত দোকান মালিক ছায়াদ আহমদ এর চাচা ইছলাম উদ্দিন এ প্রতিবেদকের সাথে আলাপকালে বলেন, আমার ভাতিজারা মাদকের ধারে কাছেও কোন দিন যায়নি। প্রতিহিংসা বশত কোন ব্যক্তি বা মহল ক্ষমতার অপব্যবহার করে পুলিশ প্রশাসনকে ম্যানেজ করে ষড়যন্ত্রমূলক ভাবে এ ঘটনা ঘটিয়েছে। আমি মনে করি ষড়যন্ত্রমূলক ভাবে পুলিশ নিজে মাদকদ্রব্য রেখে নাটক সাজিয়ে আমার ভাতিজাদেরকে ফাঁসিয়েছে। তারা আমাদের সামাজিক ও ব্যবসায়িক ক্ষতি করার জন্য এ ঘটনা ঘটিয়েছে।
এ বিষয়ে বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ শাহজালাল মুন্সী বলেন, অবৈধ মাদকদ্রব্য দোকানে রয়েছে বলে আমাদের কাছে অভিযোগ ছিল। গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়, এ সময় দোকান থেকে ১’শ পিছ অবৈধ মাদকদ্রব্য উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ৩ জনকে আসামী করে থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ পলাতক ২ আসামী কে গ্রেফতার করতে অভিযান অব্যাহত রেখেছে।

Sharing is caring!


আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ সংবাদ

বিএনপি নেতা খোকনের সুস্থতা কামনায় ১৭নং ওয়ার্ড কাজীটুলা যুব সমাজের দোয়া মাহফিল

বিএনপি নেতা খোকনের সুস্থতা কামনায় ১৭নং ওয়ার্ড কাজীটুলা যুব সমাজের দোয়া মাহফিল

6 সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ও কাজীটুলা যুব সমাজের উপদেষ্টা নুরুল মুমিন চৌধুরী খোকনের দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া

কয়েস লোদীর হাত ধরে স্বপ্নযাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের

কয়েস লোদীর হাত ধরে স্বপ্নযাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের

6 অবশেষে সিলেটের অবহেলিত নগর পরিকল্পনা ও সুষম উন্নয়নের বহুপ্রতীক্ষিত স্বপ্ন সত্যি হতে চলেছে। রেজাউল হাসান কয়েস লোদীর হাত ধরে

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির-এর শপথ ‎নেওয়ায় সিলেট নগরীতে ছাত্রদলের আনন্দ মিছিল

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির-এর শপথ ‎নেওয়ায় সিলেট নগরীতে ছাত্রদলের আনন্দ মিছিল

2 ‎‎গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট

স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

3 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ

নেতৃত্বে ‘ট্যাটো’ সুমন : সিলেট থেকে অপহৃত র‌্যাব সদস্যকে ফেলে দেয়া হয় হরিপুরে

নেতৃত্বে ‘ট্যাটো’ সুমন : সিলেট থেকে অপহৃত র‌্যাব সদস্যকে ফেলে দেয়া হয় হরিপুরে

3 স্টাফ রিপোর্টার: এমন ঘটনা সিনেমার কাহিনীকেও হার মানায়। যেটি ঘটিয়েছে সিলেটের ট্যাটো বাহিনীর প্রধান ‘ট্যাটো’ সুমন। সিলেট থেকে অপহৃত

মদিনা মার্কেটে অভিযানের পরদিনই ফের অবৈধ বিদ্যুৎ সংযোগ

মদিনা মার্কেটে অভিযানের পরদিনই ফের অবৈধ বিদ্যুৎ সংযোগ

4 সিলেট নগরীর মদিনা মার্কেটের হক ম্যানসনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) অভিযানের ২৪ ঘণ্টা না পেরোতেই রাষ্ট্রীয় আইন ও বিদ্যুৎ

ধর্মপাশায় নিষিদ্ধ যুবলীগ নেতা মাঈনের রমরমা রাজত্ব

ধর্মপাশায় নিষিদ্ধ যুবলীগ নেতা মাঈনের রমরমা রাজত্ব

7 ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশে পটপরিবর্তন ঘটলেও সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় দৃশ্যপট প্রায় অপরিবর্তিত। 3 সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ম্যানেজ

পিয়াইনগুল হাইস্কুল এ্যালামনাই এসোসিয়েশন গঠন

পিয়াইনগুল হাইস্কুল এ্যালামনাই এসোসিয়েশন গঠন

5 পিয়াইনগুল কলিম উল্লাহ হাইস্কুলের প্রাক্তন ছাত্রদের সংগঠন পিয়াইনগুল এ্যালামনাই এসোসিয়েশন এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। 6 শুক্রবার (২১

1
5