editor

প্রকাশিত: 12:48 AM, November 30, 2021

যুক্তরাষ্ট্র সফরে বুবলী

যুক্তরাষ্ট্র সফরে বুবলী

অনলাইন ডেস্ক
তারকাদের দেশের বাইরে যাওয়ার হিড়িক পড়েছে। সুপারস্টার শাকিব খানের পর এবার তার নায়িকা শবনম বুবলী যুক্তরাষ্ট্রে উড়াল দিচ্ছেন। ঢালিউড অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হবে ৪ঠা ডিসেম্বর। আর তার আগেই আমেরিকায় পা রাখবেন তিনি। অনুষ্ঠানে অ্যাওয়ার্ড নেয়ার পাশাপাশি নিজের সিনেমার গানে পারফর্ম করবেন বুবলী।

সপ্তাহখানেক আমেরিকায় অবস্থানের পর ঢাকায় ফিরবেন বলে জানালেন এই নায়িকা। বুবলী বলেন, নিউ ইয়র্কে এই অনুষ্ঠানটা হবে। আমিসহ অনেক তারকাই এখানে অংশ নেবেন। দর্শকদের সর্বোচ্চ বিনোদন দেয়ার চেষ্টা করবো।

একই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিতে এখন আমেরিকায় অবস্থান করছেন শাকিব খান ও মৌসুমী। ঢাকা থেকে চিত্রনায়ক বাপ্পি চৌধুরী ও বিদ্যা সিনহা মিমও অংশ নিবেন বলে জানিয়েছেন। এদিকে সম্প্রতি সিলেট থেকে ‘কয়লা’ ছবির শুটিং করে ঢাকায় ফিরেছেন বুবলী।

অভিজ্ঞতা কেমন ছিল জানতে চাইলে এই নায়িকা বলেন, দারুণ এক অভিজ্ঞতা হয়েছে। এত সুন্দর লোকেশন। কয়েকটা দিন প্রকৃতির সঙ্গে মিশে গিয়েছিলাম। ভীষণ ভালো লেগেছে কাজ করে। আর পরিচালক, সহশিল্পী পুরো টিমের সাপোর্ট ছিল বরাবরের মতো খুব ভালো। সবমিলিয়ে সুন্দরভাবেই দৃশ্য ধারণের কাজগুলো হয়েছে। ঢাকায় ফিরেই বুবলী কোনো প্রকার অবসর নেননি। অংশ নিয়েছেন ‘রিভেঞ্জ’ নামের একটি ছবির শুটিংয়ে। বুবলী বলেন, আমেরিকায় যাওয়ার আগে ‘রিভেঞ্জ’র শুটিং করছি এখন।

এ ছবিটি পরিচালনা করছেন মো. ইকবাল। ছবিতে আমার নায়ক রোশান। খুব ভালোভাবে এর শুটিং হচ্ছে। আশা করছি যুক্তরাষ্ট্র যাওয়ার আগেই এর পুরো কাজ শেষ করতে পারবো। এদিকে এর আগে বুবলী তপু খানের ‘লিডার- আমিই বাংলাদেশ’ ছবির কাজ শেষ করেছেন। সেই ছবিতে তার নায়ক শাকিব খান। এ ছাড়া সৈকত নাসিরের ‘তালাশ’ ছবির কাজ শেষ করেছেন তিনি। ছবিটিতে তার নায়ক আদর। সবমিলিয়ে শুটিং এবং শো নিয়ে ব্যস্ততা বেড়েই চলছে এই নায়িকার।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন