editor
প্রকাশিত: 11:00 AM, July 21, 2023
নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে জালালাবাদ যুব উন্নয়ন ফোরাম (জাউফ) কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপদেষ্টামন্ডলির সভাপতি জামাল খান। শপথ পাঠ করান মোঃ আতাউর রহমান।
বুধবার দুপুরে সিলেট নগরীর আম্বরখানা একটি রেস্টুরেন্টে এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। এর আগে গত ১ জুলাই নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন জাউফ এর উপদেষ্টামন্ডলীর সভাপতি জামাল খান। অন্য দুই নির্বাচন কমিশনার হলেন, জাউফ এর উপদেষ্টা কমিটির সদস্য মোঃ আতাউর রহমান ও ময়নুল ইসলাম। উপস্থিত ছিলেন উপদেষ্টা কমিটির সদস্য আব্দুল হক আলা, ফখরুল ইসলাম, জামাল আহমদ, মোলাম রব্বানী, তাজুল ইসলাম প্রমুখ।
কেন্দ্রীয় কমিটিতে দায়িত্বপ্রাপ্তরা হলেন, সভাপতি সাদ উদ্দিন খান, সহ সভাপতি লালপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরশ আলী ও মঞ্জুর আহমদ, সাধারণ সম্পাদক মো. নুরুল আমিন, সহ সাধারণ সম্পাদক জাবেদ আহমদ, অর্থ সম্পাদক মো. মাসুক মিয়া, সাংগঠনিক সম্পাদক মোহা. জাহির আলম, যুব কল্যাণ ও প্রচার সম্পাদক তারেক আহমদ, সমাজ কল্যাণ সম্পাদক জাবের আহমদ। এছাড়াও কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন জাহেদ আহমদ ও লিয়াকত আলী। বিজ্ঞপ্তি
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন