editor

প্রকাশিত: 8:15 PM, September 18, 2024

কানাইঘাট সীমান্তে আবারও বালুর নিচ থেকে চিনি জব্দ

কানাইঘাট সীমান্তে আবারও বালুর নিচ থেকে চিনি জব্দ

কানাইঘাট প্রতিনিধি:: কানাইঘাট সীমান্ত আবারও ট্রাকভর্তি বালুর নিচ থেকে চিনি জব্দ করেছে বার্ড গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে সিলেট-তামাবিল সড়কের সুরমা বাইপাস এলাকা থেকে চোরাই চিনির চালান জব্দ করার পর ট্রাকটি বিজিবি-১৯ ব্যাটালিয়নে নেওয়া হয়েছে। এ সময় ট্রাকভর্তি বালুর নিচে অভিযান চালিয়ে প্রায় ৩০০ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়েছে।

 

এর আগে মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সিলেটের কানাইঘাট চতুল বাজার এলাকা থেকে একইভাবে বালুভর্তি ট্রাকের নিচ থেকে ভারতীয় শাড়ি, থ্রি-পিসসহ দুই কোটি টাকার কাপড়ের চালান জব্দ করা হয়।

 

বিজিবি জানায়, বুধবার বিকেল ৩টায় সিলেট-তামাবিল মহাসড়কে একটি বালুভর্তি ট্রাককে সিগন্যাল দেয় বিজিবির টহল দল। এসময় ট্রাকটি বিজিবির সিগন্যালকে উপেক্ষা করে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে টহল দল চলন্ত ট্রাকটিকে ধাওয়া করে। এসময় ব্যাটালিয়ন সদর হতে অপর একটি টহল দল শাহপরাণ বাইপাস এলাকায় অবস্থান নেয়। ট্রাকটি সেখানে পৌঁছালে গাড়ি রেখে চালক পালিয়ে যায়। পরে বালুভর্তি ট্রাক বিজিবি-১৯ ব্যাটালিয়নের সদর দপ্তরে নেওয়া হয়।

 

বিজিবি আরও জানায়, সদর দপ্তরের সম্মুখে বালুভর্তি ট্রাকটি আনলোড করলে অভিনব কৌশলে বালুর নিচে থেকে ৩০০ বস্তা চিনি পাওয়া যায়।

 

বিজিবি ১৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল খন্দকার মো. আসাদুন্নবী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। জব্দ করা চিনি কাস্টমস শুল্ক বিভাগে হস্তান্তর করা হবে। সীমান্তে চোরাচালান বন্ধে এধরনের অভিযান অব্যাহত থাকবে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক