editor
প্রকাশিত: ১:৪২ পূর্বাহ্ণ, এপ্রিল ৩০, ২০২৬
সিলেটে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়েরকৃত একাধিক মামলার আসামি ও আওয়ামী লীগ নেতা বিল্লাল উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) শাহপরান থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
জানা গেছে, গ্রেফতারকৃত বিল্লালের বিরুদ্ধে শাহপরান থানায় দায়েরকৃত একাধিক মামলা ও কোতোয়ালি থানা (জিআর ৬০/২৫) সহ এসএমপির বিভিন্ন থানায় ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় একাধিক মামলা রয়েছে। গত ৫ আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।
আরও জানা যায়, বিল্লাল উদ্দিন ছাত্র-জনতার আন্দোলনের সময় সরাসরি হামলার সাথে জড়িত ছিলেন বলে সুনির্দিষ্ট অভিযোগ ভিত্তিতে তার বিরুদ্ধে মামলা হয়।
উল্লেখ্য, গত জুলাই ও আগস্ট মাসে সিলেটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বিভিন্ন স্থানে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের হামলায় অসংখ্য ছাত্র-জনতা আহত হন। উক্ত ঘটনায় নগরীর বিভিন্ন থানায় বেশ কয়েকটি মামলা দায়ের করা হয়, যার মধ্যে বিল্লাল উদ্দিন অন্যতম প্রধান অভিযুক্ত।
2 সিলেটে মাতৃস্বাস্থ্য, নবজাতকের স্বাস্থ্য এবং প্রজননস্বাস্থ্য সেবার মানোন্নয়নের মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে দক্ষ মিডওয়াইফদের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে
2 “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” প্রতিপাদ্যে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬-এর আওতায় সিলেট জেলায় মাসব্যাপী সাঁতার (অনূর্ধ্ব-১৫)
7 শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ন্যায় বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছেন আইনজীবীরা।
8 সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীদের চাকরি নিয়মিতকরণ ও রাজস্বখাতে স্থানান্তরের ৪ দফা দাবিতে সিলেটে বিভাগীয় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
2 যুক্তরাজ্য যুবদলের সাবেক সহ-সভাপতি, সিলেট বিমানবন্দর থানা বিএনপির আহ্বায়ক এবং কিংবদন্তি সাবেক ছাত্রনেতা আব্দুল কাদির সমছু সংক্ষিপ্ত যুক্তরাজ্য সফর
1 বিশ্বনাথ প্রতিনিধি: একমাসে তিন বার চুরি হওয়া বিশ্বনাথ উপজেলার আলোচিত বিদ্যালয় লামাকাজী ইউনিয়নের সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। চুরি ঘটনাটি
2 স্টাফ রিপোর্টার: টাকায় কেনা যায় না এমন কিছুই যেন নেই তার কাছে। রাজনৈতিক পটপরিবর্তন হলেও তার দাপটে কোনো পরিবর্তন
1 হিন্দু,বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সিলেট মহানগরের আওতাধীন কতোয়ালি থানা কমিটির নবগঠিত আহ্বায়ক কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬