editor
প্রকাশিত: ২:৩৩ অপরাহ্ণ, মার্চ ১০, ২০২১
অনলাইন ডেস্ক
মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার উত্তরভাগ গ্রামের সার্বজনীন দুর্গা মন্দিরে প্রতি বছরের ন্যায় এবারও আয়োজন করা হয়েছে সনাতন ধর্মীয় বৃহৎ অনুষ্ঠান ‘শ্রী শ্রী হরিনাম সংকীর্তন-২০২১’।
বিগত বছর থেকে এবার অনেকটা সংক্ষিপ্ত পরিসরে এবং যথাযথ স্বাথ্যবিধি মেনে অষ্ট প্রহরব্যাপী সংকীর্তন আগামী ১৮ মার্চ বিকাল তিনটায় ভজন সংগীতের মাধ্যমে শুরু হয়ে ২০ মার্চ দধিভান্ড ভঞ্জনের মাধ্যমে সমাপ্ত হবে।
কয়েকটি পর্বে সাজানো এই সংকীর্তন মহোৎসবে রয়েছে ১৮ই মার্চ বৃহস্পতিবার বিকাল তিনটায় ভজন সংগীত, সন্ধ্যা সাতটায় শ্রীমদ্ভাগবত গীতা পাঠ, রাত নয়টায় সংকীর্তনের শুভ অধিবাস এবং ১৯ শে মার্চ শুক্রবার ব্রাহ্ম মুহুর্ত থেকে হরিনাম সংকীর্তন।
২০ মার্চ শনিবার সকাল নয়টায় দধিভান্ড ভঞ্জনের মাধ্যমে উৎসবের সমাপ্তি হবে।
‘উৎসব উদযাপন পরিষদ ২০২১’-এর সভাপতি অরুন চন্দ্র দেবনাথ ও সাধারণ সম্পাদক মনীদ্র কুমার দাস জানান, কোভিড-১৯ পরিস্থিতির কারণে গেল বছর ১৬ প্রহরব্যাপী ১১তম হরিনাম সংকীর্তন করতে না পারার আক্ষেপ নিয়ে এবার কিছুটা সংক্ষিপ্ত আকারে এবং স্বাস্থ্যবিধি মেনে উৎসব উদযাপনের আয়োজন করা হয়েছে। এতে দেশ-বিদেশের সকল ভক্তবৃন্দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি
3 বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে সিলেট জেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনার
8 স্কলার্সহোম মেজরটিলা কলেজে এসএসসি-২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান বৃহস্পতিবার (১৬ এপ্রিল) কলেজ অডিটোরিয়ামে উৎসবমুখর ও আবেগঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
2 বিশ্ব কণ্ঠ দিবস উপলক্ষে এনজেএল ইএনটি সেন্টার ও এনজেএল ফাউন্ডেশনের উদ্যোগে এক সচেতনতামূলক আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত
1 পরিবেশ রক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এম. এ. মালিক ফাউন্ডেশনের উদ্যোগে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৬
7 বাংলা নববর্ষকে ঘিরে বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি এবং নতুন শুরুর উদ্দীপনাকে সাথে নিয়ে পহেলা বৈশাখের সূচনায় সারা বাংলাদেশের ন্যায় সিলেটও
3 স্টাফ রিপোর্টার: সিলেটের প্রধান বাণিজ্যিক কেন্দ্র কালিঘাট ও লালদিঘীর পাড় এলাকায় আবারও বেপরোয়া হয়ে উঠেছে ভারতীয় পণ্যের চোরাচালান চক্র।
6 বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার, মরহুম যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মির্জা জামাল পাশার স্থলাভিষিক্ত হলেন বীর
2 বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতির সিলেট বিভাগীয় জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। শনিবার (১১ এপ্রিল) কেন্দ্রীয়