editor
প্রকাশিত: ৮:৩৯ অপরাহ্ণ, মার্চ ২৩, ২০২১
সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন পিপিএম বলেছেন, বাংলাদেশের নারী নেতৃত্ব সারাবিশ্বে অনুকরণীয়। বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিণত করতে বিশাল অর্থনৈতিক কর্মকান্ড জরুরী। উইমেন্স চেম্বার রয়েছে এটি আমি সিলেটে এসে জেনেছি। পুরুষদের পাশাপাশি নারীদেরও এই কর্মকান্ডে অংশগ্রহণ করতে হবে। নারীদেরকেও সার্বিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে।
মঙ্গলবার বিকেলে সিলেট নগরীর শাহী ঈদগাহ খেলার মাঠে সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে নারী উদ্যোক্তাদের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায় শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিলেট উইমেন্স চেম্বারের সভাপতি স্বর্ণলতা রায়ের সভাপতিত্বে ও সিলেট বেতারের উপস্থাপিকা জান্নাতুল নাজনীন আশা র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের মহা ব্যবস্থাপক মোঃ সিরাজুল ইসলাম, বিনিয়োগ বোর্ডের উপপরিচালক সিলেট বিভাগীয় কার্যালয় সমীরন বিশ্বাস, ক্ষুদ্র ও মাঝারী কুটির শিল্পের উপ পরিচালক সোহেল হাওলাদার, বিএসটিআই এর সহকারী পরিচালক মোঃ হাবিবুর রহমান, সিসিকের ২০নং ওয়ার্ডের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, সোনালী ব্যাংকের এসিসটেন্ট জেনারেল ম্যানেজার আবুল ফজল। মতবিনিময় সভা শেষে ছন্দ নৃত্যালয়ের পরিবেশনায় মনোজ্ঞ নৃত্য পরিবেশিত হয়। বিজ্ঞপ্তি
5 বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি পূর্ণাঙ্গ করায় বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে সিলেট জেলা ও
7 সারাদেশে মার্কেট, বিপণিবিতান ও দোকানপাট খোলার সময়সূচিতে পরিবর্তন এনেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে প্রতিদিন সকাল ১১টা থেকে
8 সরকারি নির্দেশনা অনুসারে দেশব্যাপী নবীন শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে আম্বরখানা গার্লস স্কুল এন্ড কলেজের উদ্যোগে এক বর্ণাঢ্য
7 বিয়ের পর কোনো প্রকার ভরণ-পোষণ না দিয়ে উল্টো মিথ্যা অপবাদ রটিয়ে বর্বরোচিত শারীরিক নির্যাতন ও প্রাণনাশের হুমকির বিচার চেয়ে
8 নগরীর পাঠানটুলাস্থ দর্জিপাড়া এলাকায় সাহেদ আলী ওরফে ‘ইয়াবা সাহেদ’ নামের এক চিহ্নিত মাদক ব্যবসায়ীর রমরমা মাদক বাণিজ্যে অতিষ্ঠ হয়ে
8 সিলেটের দক্ষিণ সুরমার সিলাম এলাকার বিরাহিমপুরে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের শ্বশুরবাড়িতে ডাকঘরের (টাউন সাব-পোস্ট অফিস) কার্যক্রম ফের
5 দীর্ঘ আইনি লড়াই ও নানামুখী প্রতিকূলতা পেরিয়ে অবশেষে পুলিশি সহায়তায় আদালতের রায়ে পাওয়া নিজ ডুপ্লেক্স বাড়িতে প্রবেশ করেছেন যুক্তরাজ্য
3 সিলেটের দক্ষিণ সুরমার ঐতিহ্যবাহী জালালপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের পাশেই দেদারসে চলছে যুবসমাজ ধ্বংসকারী নিষিদ্ধ ‘তীর জুয়া’। স্থানীয় একটি প্রভাবশালী