editor

প্রকাশিত: 4:38 PM, January 23, 2021

দোয়ারাবাজারে গৃহ ও ভূমিহীন পরিবারের কাছে ঘরের চাবি হস্তান্তর

দোয়ারাবাজারে গৃহ ও ভূমিহীন পরিবারের কাছে ঘরের চাবি হস্তান্তর

সুনামগঞ্জ প্রতিনিধি

বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে “আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার” এ শ্লোগানকে সামনে রেখে আজ সারাদেশে একযোগে প্রায় ৭০ হাজার ভূমি ও গৃহহীন পরিবারকে ঘর, জমি প্রদান কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন।
এরই ধারাবাহিকতায় শনিবার সকাল ১০টায় দোয়ারাবাজার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উপজেলার ১০টি গৃহ ও ভূমিহীন পরিবারকে ঘর ও জমি প্রদান করা হয়েছে।
এসময় উপস্থিত প্রশাসনিক কর্মকর্তা ও সুধীজন এসব পরিবারকে পাকা ঘরের মালিকানা ও দলিলপত্র বুঝিয়ে দেন।
ঘর হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া সুলতানা, দোয়ারাবাজার থানার ওসি মোহাম্মদ নাজির আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আম্বিয়া আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আজাদুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুল ইসলাম, উপজেলা বিআরডিবি কর্মকর্তা শাহীন আহমেদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পঞ্চানন কুমার সানা, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম বীরপ্রতীক, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সফর আলী, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বারী, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল খালেক, উপজেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি তাজির উদ্দিন মেম্বার, দোয়ারাবাজার সরকারি ডিগ্রী কলেজের প্রভাষক শের মাহমুদ ভূঁইয়া, উপজেলা পরিষদের সিএ সফিক রহমান, উপজেলা ভূমি অফিসের কানুনগো পেয়ার আহমেদ, দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের সদস্য সচিব এনামুল কবির মুন্নাসহ বিভিন্ন দপ্তরের প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা।উল্লেখ্য, উপজেলার ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য বরাদ্দকৃত ২৬০টি ঘরের মধ্যে ১০টি ঘর আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করা হয়েছে। প্রস্তুতকৃত আরো ৬০টি ঘর হস্তান্তরের প্রক্রিয়াধীন রয়েছে। বাকিগুলোর কাজ চলমান রয়েছে।

  S/H(Ripa-5)

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে